somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প: উপসংহার

১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশি না দু’একদিন হবে বিয়েটা হয়ে গেছে। নব দম্পতির সাথে বসে তুমুল আড্ডার ঝড় তুলে মানের চাপা অশান্তিটা তাড়িয়ে দিলাম। ভালই চলছিল কৌতুক আর ঠাট্টাগুলো। কিন্তু হঠাৎই হাতে রাখা মোবাইলের গেমটা জটিল হয়ে ওঠায় চুপ হয়ে সেদিকে মন দিলাম। আমার সাথে আড্ডা দিতে দিতে ক্লান্ত নববধুটি উদাস হয়ে গেছে ততক্ষণে।
নাহ, গেমের জটিলতার সমাধান হচ্ছে না। তবু আবার আড্ডা শুরু করার উৎসাহ পেলাম না। খেয়াল করলাম, পরিবেশটা একেবারে শান্ত হয়ে গেছে। বাইরের রোদটা নরম হয়ে এসেছে। আর হালকা বাতাসে মৃদু ঝংকার তুলছে রুমে ঝোলানো উইন্ডসেমটা। চোখ তুলে সামনে বসা আর দুটো মানুষের দিকে তাকালাম। একটা ছোট দৃশ্য- কিন্তু আমার কাছে বড়ই মনে হল।
মেয়েটি তার পছন্দের ব্যক্তিটিকে রেখে অপরিচিত একজনের সাথে বেশ সন্তুষ্টচিত্তেই আবদ্ধ হয়েছে। নির্ভরতার সাথে নিজের সাজানো হাতটা তুলে দিয়েছে আরেকজনের হাতে। আমি দেখলাম সেই মেহেদী রাঙানো হাতের চুড়িগুলোর একটার পর একটা খুঁটিয়ে দেখে চলেছে মেয়েটির সঙ্গীটি। আমি যে তাকিয়ে আছি সেটা আর লক্ষ্যও করল না। দ্রুত চোখ নামিয়ে নিলাম মোবাইলের স্ক্রীনে। এক হাতে চুড়ি নিয়ে অন্য হাতের এই সুমিষ্ট খেলার তাৎপর্য বোঝার মতা অবশ্য আমার নেই। তবু কিছু কথা মনে খেলে গেল। চুড়িগুলোর দিকে মনোযোগী দৃষ্টির গভীরতা দেখে মনে হল ওখানে যেন সৃষ্টিজগতে সকল রহস্যের সমাধান আছে। আর লেখা আছে তাদের বর্তমান থেকে ভবিষ্যত। আমার মনে প্রশ্ন খেলে গেল আমার জন্য অস্থির হওয়া ব্যক্তিটির জন্য মনটা অশান্ত থাকে, সমাধান না পেয়ে চুপ সমাধান না করে নিশ্চুপ উপসংহার টানি। সমাধান পেতে হলে কে জানে সবাইকেই হয়ত এই পথ ধরতে হবে।
চিন্তায় ছেদ পড়ল।
-অ্যাই, তোমার এই চুড়িটা ফেটেছে কখন বলত। খুলে ফেল।
নাহ, আমি ভেবেছিলাম আমি না পাই অন্যরা তাদের সমস্যা, অশান্তিগুলো সমাধান পেয়েছে অন্তত। কিন্তু দেখলাম সমাধান পেতে মাঝ পথে কী ভীষণ ঝামেলা। হতাশ মনে বারান্দায় এসে দাঁড়ালাম।
কী আশ্চর্য! আকাশের কালো মেঘগুলো জড় হচ্ছে সব। মিষ্টি রোদেলা বিকেলে এই দৃশ্য! হতাশা কাটাতে চাইলাম। নিশ্চয়ই বৃষ্টি হয়ে কালো মেঘের ঘনঘটা দূর হবে নয়ত দমকা বাতাসে উড়িয়ে নিয়ে যাবে সব কালো; সব ফাটল আর দুঃচিন্তা।
শব্দ পেয়ে ঘাড় ঘুরালাম- গোমড়া মুখের চুড়ির মালিক বারান্দা দিয়ে চুড়িটা ফেলে দিল। পড়ে যেতে থাকা থাকা চুড়িটার দিকে তাকিয়ে রইলাম। টুপ করে লেকের পানিতে হারিয়ে গেল ওটা। উৎফুল্ল হয়ে উঠলাম- সমস্যার সমাধান না হলে কী হবে, সমস্যার শেষ তো হয়ে গেছে, তাই না?
৮-১২-২০০৭
রাত ০২:৩০
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ দুপুর ১:১২
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×