এই দীপ্তি কোথায় পেলে বলত?
আমি তোমাকে বহু আগে থেকে ভালবাসি। তুমি জানতে কিনা জানি না। কোনদিন নিজে তা প্রকাশ করার চেষ্টা করিনি। সিদ্ধান্ত ছিল কোনদিনও বলব না তোমাকে। বলিনি --তারপর তুমিই তো বললে। বললে ভালবাসি কিনা?বললাম জবাব পরে দেব। তখন তোমার পরীক্ষা সামনে। কেমন করে তোমার মাথাটা খারাপ করতে পারি নিজ মনের সেই লুকানো কথাটাকে বলে। কোনদিনও বলব না। আমার এ মনের কথা কোনদিন পড়বে না জানি। তবু বলা।
কেন বলব না আমি? আমি জানি না। তুমি মনের মাঝে এমন হয়ে ছিলে যে তোমার কথা সব ফ্রেণ্ডদের বলিনি পর্যন্ত। পরে তো প্রকাশ হয়ে গেল। এত কষ্ট পেলাম......
২.
গতকাল ফেরার পথে ওকে দেখলাম। কিছুটা দূর থেকে। ঠিক আমাকে ক্রস করে যেতে পারেনি বেচারা!তবু মুখে একটা দীপ্তি। অদ্ভুত আর আশ্চর্য!এই দীপ্তি কোথায় পেলে বলত?
আমার নিশ্চুপ থাকা থিওরী বিফলে গেল। তবে এখন হয়ত ফল পাবার সময়টা এসেছে।আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করলাম-তুমি ওকে পছন্দ কর নাতো?--হাসি পেয়ে গেল। মনে মনে বললাম-যদি হয় তবে কিন্তু গুলি করব নিজ মাথায়। সত্যিই তো আমার মনে টান নেই ওর জন্য।আর ও!এতটা সময়!
সমস্যা হল ও আমাকে অভ্যস্ত করে ফেলেছে যে ওকে নিয়মিত দেখব; আর মনে রাখব। আসলেও না দেখলে অনভ্যস্ত লাগে।
পাগলারে সত্যি করে বল আর কতদিন এই দারুণ দীপ্তি দিয়ে নাড়া দিবি। অমি যে কুল পাই না....
(ওপরের ঘটনা দুটো আমার দুই ফ্রেণ্ডের। আমি জানি না কেন প্রথম জন তার ভালবাসার কথা বলবে না আর জানি না কেন দ্বিতীয়জন ভাল লেগেও ভালবাসবে না। আমার সাধ্য নেই সমাধান দেবার। তাই ওদের মনের কথাটা লিখলাম। আপনারা যদি সমাধান দিতে পারেন। আমি কিন্তু ভেবেই চলেছি।)
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।