শুভ কামনা চাঁদমনি...
অনেকটা অপ্রয়োজনেই ওর জন্য দুর্ভাগ্য এনে দিল যারা তাদের প্রতিই বোধহয় আমার ক্ষোভ। ও একজন সিজারিয়ান বেবি। অবশ্য পূর্ণ সুস্থ। রিসেন্টলি আমার আত্মীয় স্বজনদের অধিকাংশের বাচ্চাই হয়েছে সিজারের মাধ্যমে। প্রত্যেকটা বাচ্চা খাওয়া নিয়ে জ্বালাবে, একজনের অমুক রোগ তো আরেকজনের তমুক রোগ। আমারতো ভীষণ বিরক্তি লাগে।
আর বিশাল মনোকষ্ট হয়ে উঁকি দেয় সেই শিশু দুটি যাদেরকে আমাদের দেশের গাধা নার্সেরা মিলে ফরসেপ ডেলিভারি করে সারাজীবনের জন্যে করে দিয়েছে পঙ্গু। একজন ঠিকমত তাকাতে পারে না আর অন্যজন হাঁটতে পারে না।
তোমরা এসে ওদের দায়িত্ব নিয়ে যাও। ওদের ভবিতব্য পরিবারের ভার তোমরা নিয়ে যাও। নেবে?? আমি জানি নেবে না।
তবু আমাদের দেশের মায়েরা অসচেতনই রয়ে যাবে। ডাক্তারেরা কয়েক হাজার টাকার জন্য নীতি বিসর্জন দিয়ে সিজার ডেলিভারি করাবে। কিছু বোকা মানুষও ভাব নিয়ে বলে বেড়াবে, "আরে আপা, আমার তো শুধু একটাই বাবু, অমুক জায়গা থেকে এত টাকা দিয়ে সিজার ডেলিভারি.."
ভীষণ বিতৃষ্ঞা জন্মে গেছে। প্রযুক্তির অপব্যবহার।
ঠিক বুঝতে পারছি না কেমন যেন লাগছে, এইতো কয়েকটা দিন আগে পরিবারের একজন মুরুব্বি চলে গেছেন আমাদেরকে ফেলে। তাঁরা চলে গেছেন আবার কতগুলো চাঁদমনিও এসেছে সংসারগুলোতে। তবু মানুষ ভুলে যায় যে তাকেও চলে যেতে হবে....
আসলে সব কথা সরাসরি বলা যায় না। আর মানুষও সেটা তেকে রেহাই পেতে কত আবোল তাবোলই না বকে!! এই যেমন আমি।
থাক্ , রমজান মাসে মনটাকে শান্ত রাখাই শ্রেয়। ভালো থেকো পৃথিবীর সব চাঁদমনিরা.....তোমাদের জন্যে শুভকামনা।
শুধু খুব গোছানো একটা পৃথিবী উপহার দিতে পারলাম না, এটাই যা দুঃখ।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।