somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ziabsmmu
আমি ডাঃ জিয়াউল হক। রক্তনালীর (ভাসকুলার) রোগ বিশেষজ্ঞ এবং সার্জন (Vascular, Endovascular & LASER Specialist Surgeon)। রক্তনালীর রোগ যেমন, ভ্যারিকোজ ভেইন, রক্তনালীর টিউমার, ভাস্কুলার ম্যালফরমেশন, রক্তনালী ব্লক, ডিভিটি নিয়ে কাজ করি।

বাংলাদেশে মোবাইলের গ্রাহক সাত কোটি, টেলিটকের বার লাখ।

০১ লা মার্চ, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ একটি দৈনিক পত্রিকার সুত্রে জানতে পারলাম আমাদের দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় সাত কোঁটি। এর মধ্যে গ্রামীনের তিন কোঁটি, বাংলালিঙ্ক দুই কোটি, রবি এক কোঁটি ত্রিশ লাখ, এয়ারটেল চল্লিশ লাখ আর টেলিটকের গ্রাহক বার লাখ।

ধরে নেওয়া যেতে পারে এই হিসেবে গোজামিল আছে। যেমন আমাদের দেশের পচাত্তর ভাগ গ্রাহকের কাছে একাধিক মোবাইলের সিম আছে। সেক্ষেত্রে সমস্ত মোবাইল অপারেটর এর গ্রাহক কমে যাবে। কিন্তু খারাপ লাগছে টেলিটকের করুন দশা দেখে। আমি নিজে একজন টেলিটক ইউজার। আমার ফ্যামিলিতে আরও দুইটি টেলিটক সিম ছিল। শুধুমাত্র নেটওয়ার্ক সমস্যার কারনে একটি সিম বন্ধ রাখতে হয়েছে।

টেলিটকের বর্তমান অবস্থার পুরো দায়ভার শুধুমাত্র গ্রাহকদের উপর চাপানো যাবে না। আমার মতো আরও আনেকের মনে আছে বাংলাদেশের জনগন কি পরিমান সাড়া দিয়েছিল যখন টেলিটকের সিম প্রথম বাজারে এল। আমি তখন সে সিম কিনতে পারিনি। অথচ এখন মানুষ টেলিটকের সিম বাদ দিয়ে অন্য মোবাইল অপারেটরদের সিম ব্যাবহার করছে। এই মুহুর্তে টেলিটকের গ্রাহক ধারন ক্ষমতা ২৮ লক্ষ। অথচ গ্রাহক মাত্র ১২ লাখ এবং প্রতিদিন তা কমছে।

অব্যবস্থাপনা, অদক্ষতা আর উদাসিনতা টেলিটকের সবক্ষেত্রে। সর্বত্র যেখানে বাংলাভাষা প্রচলনের কথা বলা হচ্ছে সেখানে টেলিটকের ওয়েবসাইট এখনও ইংরেজিতে। যেখানে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়, সেখানে এখনও টেলিটকের নেটওয়ার্কের স্বল্পতা। সেখানে অধিকাংশ অপারেটর ইন্টারনেটের মিনি প্যাক, ডেইলি প্যাক, সাপ্তাহিক, মাসিকসহ ১-৫ গিগাবাইটের প্যাকেজ অফার করছে সেখানে টেলিটক এখনও আদিম যুগের নো ইউজ নো পে, মাসিক আনলিমিটেড ইউজ, ডেইলি ইউজেই সীমাবদ্ধ। রিচার্জ সেন্টার আর কাস্টমার কেয়ার সার্ভিস তো সোনার হরিণ।

কিছুদিন আগে বিভিন্ন অজুহাতে বিটিআরসি দেশীয় পিএসটিএন টেলিফোন সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস বন্ধ করে দেয়। মুহুর্তেই স্তব্ধ হয়ে যায় সরাসরি দেশীয় বিনিয়োগে গড়ে উঠা সম্ভাবনাময় কয়েক হাজার কোটি টাকার এই শিল্পটি। অথচ একই অপরাধ করে বিদেশি মোবাইল অপারেটররা দিব্যি ব্যাবসা করে যাছে। দেশীয় টেলিযোগাযোগশিল্পকে ধবংস করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হয়ত টেলিটকেও কার্যকর।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ রাত ১২:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×