বোবা প্রেম
__________অর্নব"
দেখ, বার বার দূরে ঠেলে দিতে কেমন
আরো কাছে চলে যাই তোমার-
গভীর থেকে গভীরে!!
যতটা গভীরে মুক্তো জন্মায় ঝিনুক
ভালবেসে ঠিক ততটাই।
যতবার পিছু নিতে বারণ করি তোমায়
ঠিক ততবার আমি কেমন ছায়া হয়ে যাই!
মিশে যাই তোমার সরল ছায়া'য়
আবেশে কিংবা শিথিলতায়।
দেখ, বার বার চোখ রাঙ্গিয়েও কেমন
হেসে ফেলি তোমার ছেলেমানুষি'তে!
ভুলে যাই যত অনুযোগ!
দেখ, মুখ ফিরিয়ে নিতেও কেমন
বার বার চোখে চোখ রাখি
ডুবে যাই তোমাতে আমি!
এইযে, বার বার দূরে ঠেলে দিতে কেমন
আরো কাছে চলে যাই তোমার!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




