somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শমী কায়সারের কর্মকান্ডে আমরা ক্ষুদ্ধ।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি জানিনা সরকারের ভেতরে বা বাইরে ,শমী কায়সারের পোর্টফোলিও কি ? যদি সরকারের খর্গ নেমে আসতে পারে এই ভয়ে ভীত হয়ে সাংবাদিকরা চুপ করে থাকেন ।তাহলে আমি বলবো তারা চরম ভূল করছেন। যে সময়টি আমরা বর্তমানে অতিবাহিত করছি সেই সময়ে যে কোন অন্যায়ের প্রতিবাদ করাটা খুব জরুরি বলে মনে করছি।এবং ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি এখন।সবকিছু দলীয় দৃষ্টিভঙ্গীতে দেখা আমাদের জাতিয় সমস্যা হয়ে দাড়িয়েছে ।সবকিছুতে একপক্ষ প্রতিবাদি হলে অপর পক্ষ এর বিরোধিতা করে চলেছে।সমস্টিগতভাবে আমাদের জন্য যা খারাপ তার বিরুদ্ধেও প্রতিবাদ করছিনা আমরা।

যে কোন অন্যায় সেটা অন্যায়ই ।কারো বেলায় সাদা আর কারো বেলায় কালো ,এরকম কোন প্রকারভেদ নেই অন্যায়ের।যে সমাজে এরকম ঘটণা ঘটে সে সমাজ শতভাগ বৈশম্যের সমাজ বলেই বিবেচিত আমাদের কাছে।পৃথিবির যে প্রান্তেই এরকম ঘটণা ঘটে আমরা তার বিরুদ্ধেই বলবো এটাই স্বাভাবিক।যে কোন কিছুর পরিবর্তনটা শুরু করতে হয় নিজের ঘর থেকেই।আমি মনে করি শহিদ পরিবারের দোহাই দিয়ে যে কোন অন্যায় কাজ করে বেচে যাওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে শহিদ পরিবারের সদস্যদেরই প্রতিবাদ করা উচিত।তা-না হলে এটা ধীরে ধীরে বিস্তৃত হতেই থাকবে । যে কোন কুৎসিত কাজ করেই শহিদের সন্তান বা শহিদ পরিবারের সদস্য বলে পার পেয়ে যাওয়ার নজির সৃষ্টি হোক এটা চাইনা।এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হবে প্রকৃতপক্ষে তারা নিজেরাই।

সাংবাদিক ভাই ও বোনেরা অপমানিত হয়ে যদি তা হজম করে ফেলেন ।এর চাইতে দুঃখজনক আর কিছুই হোতে পারেনা।প্রেসক্লাবের মত যায়গায় দাড়িয়ে সাংবাদিকদের অপমানিত করার পরও তাদের সত্যিকার অর্থে প্রতিবাদি হোতে দেখিনি।এটা কি কিংকর্তব্য বিমূঢ়তা নাকি ভীতু কাপুরুষতার লক্ষণ।শমী কায়সার যে প্রক্রিয়ায় এর সমাধান করতে চেয়েছেন তা ছিলো সম্পুর্ণ ভুল।তিনি সঠিক পথে অগ্রসর হলে খুব সুন্দরভাবেই এর সমাধান হতে পারতো।কিন্তু তিনি সেই পথে যাননি।তার কাজকর্মে একরকম ঔদ্যত্ব প্রকাশ পেয়েছে। সবাইকে সার্চ করে বের হতে দেওয়াটা প্রকৃতপক্ষে চরম বেয়াদবি।তার উচিত ছিলো সবিনয়ে নিবেদন করা তার হারানো ফোন দু'টি ফিরে পেতে সহাতার জন্য।কোনভাবেই অপমানজনক শব্দ উচ্চারণ করা উচিত হয়নি ।গয়রাহাভাবে সকলকেই চোর উপাধি দেওয়া ঠিক হয়নি।

এখন আমার মনের কোনে উকিঁ দিয়েছে ফোনে কি তাহলে আপত্তিজনক কিছু ছিলো যার জন্য তিনি এতটা বেপরোয়া হয়ে গেলেন।সকল কিছুর সঠিক জবাবটা আছে আসলে শমী কায়সারের কাছেই।আমি মনে করি শমী কায়সারের উচিত সাংবাদিক সমাজ সহ সেখানে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থণা করা। তিনি ভুল করেও যদি করে থাকেন, সেই ভুল স্বিকার করে নিয়ে সবার কাছে বলা।তিনি যে অনুতপ্ত তা সকলকে অবগত করা।আশা করি এটা করে তিনি এর সমাধানের পথেই হাটবেন।

ধন্যবাদ।

বিঃ দ্রঃ-শমী কায়সারের প্রতি কোন প্রকার অশ্রদ্ধা বা আক্রোশ থেকে নয় ।শহিদ পরিবারের দায়বদ্ধতা থেকে আমার কথাগুলো বলা।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:০৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×