এ কবিতার কোন শিরনাম হয় না
সিদ্দিকুরের চোখে দেখি বাংলাদেশ
শুধুই অন্ধকার!
তুমি আসাদ নও,
হবে না লিখা “আসাদের লাল শার্ট”।
রাউফুন বসুনিয়ার, আবক্ষ মূর্তি ছিল
আমাদের কলেজের সামনে,
মহসিন হলের বিশাল মাঠের কোনায়।
মিলনের স্মৃতি ভাস্কর ভাসমানদের
ন্যাতাকানি শুকানোর জায়গা হলেও
নামটি রয়ে যাবে!
তুমি তো কেউ নও;
তুমি নেহাতি বাংলাদেশ।
উৎপাটিত চক্ষু,
পেটকাটা ভাসমান লাশ শীতলক্ষ্যার
০৭/২০১৭ বাকিটুকু পড়ুন









