somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ছেড়ে যেতেই হবে - গন্তব্য

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫৭

ছেড়ে যেতেই হবে



মেঘে মেঘে ছেঁয়ে আছে আজকের আকাশ,
সূর্য'টা যেন ভয়ে লুকিয়েছে কোথাও, আঁধারে
ঢেকে গেছে রোদ্দুর! ঝলমলে দিনটি নীরব,
মেঘেদের আনন্দ-গর্জনেও আজ সে নিথর!
ভেতর'টা পুড়ছে, অন্তরে কান্না'র ঢেউ ভাসায়ে
চলেছে চক্ষু-নদীর পাড়! কষ্টের, নেই উচ্ছ্বাস।

ছেড়ে যেতে হবে আজ তোমাকে! এ-দূরবাস
কতো'টা বেদনাদায়ক-তা বুঝবে বলো কিভাবে!
ঘিরে... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ২২২২ বার পঠিত     ২২ like!

'মা' অসুস্থ

লিখেছেন প্রাইমারি স্কুল, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

মা" ! যিনি আমার মা' আবার তিনি আমার বাবাও । কারন আমার যখন এক বছর বয়স তখন আমার বাবা মারা যান। আমার মা'য়ের বয়স তখন ৩০ বছর । হয়ত এই যুগে তার বিবাহও হতোনা। আমার দেখা মতে এই ৩০ বছর বয়সে অনেকেই বিবাহ করেনি। কিন্ত তখন মা' নয়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৮৭০ বার পঠিত     ০ like!

বৃষ্টি

লিখেছেন বিপ্লব ভট্টাচার্য্য, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩২

কেন বৃষ্টি এলো আজ,
কেন উড়লো ঝরাপাতা!
কেন হঠাৎ খুলে গেলো-
আজ মনখারাপের খাতা!
সেদিন নৌকা বাঁধা ঘাটে,
সেদিন আলোয় ভরা গান,
সেদিন মেলার কোলাহল;
জীবন অসীম আয়ুষ্মান।
গেছে নিবিড় বাঁচার দিন,
গেছে রূপকথারা ঝরে,
গেছে আমার যত ছিলো।
কেন সেসব মনে পড়ে!
কেন বুকের কাছে হঠাৎ জমে মেঘ!
কেন বৃষ্টি এসে বাড়ায় উদ্বেগ!

@বিপ্লব বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     ০ like!

ভলোবাসায় শিরক

লিখেছেন মেরিনার, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩২

[হাফিজ ইবনুল কায়্যিমের (রহ.) লেখা থেকে সংকলিত এই লেখাটি, কেবল বিশ্বাসী মুসলিম ভাই-বোনদের জন্য - তাদের দ্বীন বা জীবনব্যবস্থা সম্বন্ধে কিছু প্রয়োজনীয় বিষয়াবলী মনে করিয়ে দিতে লিখিত।]

বড় (প্রধান) শিরক-কে চার ভাগে ভাগ করা যায়:

প্রথম প্রকার
হচেছ “কামনা-প্রার্থনায় শিরক”, তন্মধ্যে উল্লেখযোগ্য হল আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট প্রার্থনা করা ৷ গায়রুল্লাহকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩২২ বার পঠিত     ০ like!

কি দিলাম 

লিখেছেন সাইদুর রহমান, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩০

কই বুঝ শিশুটির, যে আঁচল তলে
তবু হাসে যেই দ্যাখে আকাশের চাঁদ;
যখনই হয় সে বড়, নানা চক্র, ছলে
লভিতে মুঠোয় সে কি দুরন্ত উন্মাদ।
ছোঁয়া পেলে তার পেল যেন স্বর্গখানি
আরো মানুষ জগতে, নেই আর মনে;
সহে ঝড়-ঝঞ্ঝা টানে জীবনের ঘানি
আশাটি ওরাও পোষে হৃদয়ে যতনে।

হয় হোক বিপথেই সাধন অর্জন
রক্তাক্ত পথেই হোক তা পেতেই হবে;
সরাতে বিপত্তি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ০ like!

শেষ মুহূর্ত

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২২



এখন বাজছে রাত বারোটা।
একটা ঘরে সাত জনকে বন্ধী করে রাখা হয়েছে। তারা সবাই দেশের বিশিষ্ট নাগরিক। তাদের হাত বাঁধা, চোখ কালো কাপড় দিয়ে ঢাকা। তাদের প্রত্যেককে কিছুক্ষনের মধ্যে হত্যা করা হবে। যে তাদের হত্যা করবে তার নাম ফরহাদ। ফরহাদের হাতে ওয়ালথার কোম্পানীর পিস্তল- PP K। পিস্তলে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ১ like!

অন্ধকার আর প্রতিচ্ছবি!!

লিখেছেন রেহনুমা আক্তার, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০৫

'পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে আসছে'
নিজের সাথে বলা কথা প্রতিধ্বনির মত
ফিরে আসে আর বলে সত্যিই কী তাই!
পৃথিবী ভাঙ্গছে আর গড়ছে নিজের নিয়মে,
অন্ধকার সে তো আমার অন্ত:পুরে।


অশরীরী এক আত্মা যেন
দিনের শেষে, নিশি জাগরণে জাপটে ধরে,
ডাক দেয় এক অন্ধকারের....
যেখানে অনন্তকাল ধরে সেই অন্ধকার নামে।
ভুলে যেতে বলে এই নগর এই কোলাহল।

পাশাপাশি এই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২০৪ বার পঠিত     ০ like!

পথ চলতে পথ চলতে!

লিখেছেন আবদুর রব শরীফ, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০১





এমন মানুষগুলোকে শ্রদ্ধা না করে থাকা যায় না! ছবিটি আজ বিকেল চারটায় বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে থেকে তুলেছি! স্যালুট হে নারী ক্ষুদ্র ব্যবসায়ী! বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৭৪ বার পঠিত     ৩ like!

রূপান্তর

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৪২



ইলিয়ট ব্রিজ পার হয়ে মৃদু পায়ে হেঁটে আসছিল এক পাদুকা মেরামতকারী—যার কিনা ব্রিজের গোড়ায় এতক্ষণে ছালা বিছিয়ে বসার কথা। কাঁধে জুতোর কালি, ব্রাশ ও যন্ত্রপাতি সজ্জিত জীর্ণ বাক্স। বাম হাতে তিন মাথার গুঁতোনি-পাটা—ডান হাতের মুঠোয় ধরা বছর চারের একটি শিশুর হাত। ব্রিজ পেরিয়ে এলে ডানের ছয়... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৪৭ বার পঠিত     ৪ like!

একজন ভাইয়ের পরিবর্তন

লিখেছেন রিফ্রাক্শন, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

চার দিনের ছোট একটা ভ্রমণ শেষে ক্যাম্পাসে ফিরতে হবে। স্টেশনে বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমি আর জামিল ভাই। জামিল ভাই আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই।

যেমন আবহাওয়া তেমন ট্রেনের অবস্থা। ১ ঘন্টা দেরী। ট্রেনের ১০ বগির সমান প্লাটফরমের মাঝামাঝি বরাবর এক গাছের নিচে বসে আসি।

পাশেই এক লোক ডালা বুনছে। চোখের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     ০ like!

ঘুম

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

আকাশ ভারি উথাল পাথাল
মেঘের ছুটোছুটি
খসে পড়ে তারার আলো
খাচ্ছে লুটোপুটি।

খোকার গালে তারার কণা
যেই দিয়েছে চুম
খলখলিয়ে হেসে খোকার
ভাঙলো সোনার ঘুম।





বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ১ like!

রেসাল্ট নিয়ে Confusion

লিখেছেন কিশোর মাইনু, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২০

বাংলাদেশে এখন ভুড়ি ভুড়ি গোল্ডেন।SSC,HSC তে গোল্ডেনের অভাব নেই।কিন্তু তাতে কি আসলেই লেখাপড়ার মান বাড়ছে?!?!?
আমি ২০১৬তে চট্টগ্রাম বোর্ড থেকে HSC দিয়েছি।রেসাল্ট নিয়ে এখন ও confused আমি।
পদার্থবিজ্ঞান ১মে পুরো ৪০ answer করে বসে ছিলাম,পেয়েছি ১৮।নৈব্যত্তিক ৩৩টা confirm ছিলাম,পেয়েছি ২৫/২৬।কিন্তু ২য় পত্রে টেনেটুনে ৩৪ answer করেছিলাম,নৈব্যত্তিক দাগিয়ে ছিলাম ৩১টা।
অদ্ভুত ব্যাপার,৩৪ answer... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ১ like!

অনুগতা

লিখেছেন মনিরুজ্জামান স্বপন, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

-তুমি কাল সকালেই বাড়ি ছেড়ে চইল্লা যাবা।
-জ্বি, যাব। আরেকবার ভাবলে হতো না?
-ভাববার কিছু নেই, যেতে বলেছি যাবা।
-জ্বি যাব, তবে আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে।
- না, আমার চোখ কথা বলতে পারে না। যাও সামনে থাইক্কা।
-জ্বি, তাই হবে।
ফারজানা ভাবতেই পারছেনা কেন তাকে এই শাস্তি পেতে হবে। অবশ্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     ১ like!

ফরহাদ মাজহারের ঘটনাবলী ও মাতৃভুমির সার্বিক স্বাস্হ্য

লিখেছেন চাঁদগাজী, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫১



আপনাদের মতো, আমিও ফরহাদ মাজহারের ঘটনাবলী অনুসরণ করছি, এবং বিশালভাবে হতাশ হচ্ছি ভেবে যে, সাধারণ মানুষ কিভাবে এই দেশে বসবাস করবে? একমাত্র আফ্রিকার কিছু দেশ, কলম্বিয়া ও মেক্সিকোতে এই ধরণের ঘটনা ঘটতে পারে; ৩০ লাখ মানুষের প্রানের বিনিময়ে অর্জিত এই দেশে এইসব ধরণের ঘটনা সত্যি... বাকিটুকু পড়ুন

৭২ টি মন্তব্য      ১০২৪ বার পঠিত     ৫ like!

ছবি ব্লগঃ মুঠোফোনের ক্যামেরায় নেত্রকোনার ডিঙ্গাপোতা হাওর

লিখেছেন ফাহাদ জুয়েল, ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২১

গিয়েছিলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে। সেখান থেকেই মুঠোফোনের ক্যামেরায় বন্দি করেছিলাম নয়নাবিরাম কিছু দৃশ্য! অবশ্য হাওরের সৌন্দর্য ক্যামেরার চোখে না দেখে নিজের চোখে দেখার পরামর্শই দিব সবাইকে। সময় সুযোগ করে ঘুরে আসতে পারেন ডিঙ্গাপোতা হাওর থেকে।

















... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৬১২ বার পঠিত     ৫ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য