ওরা ২ জন
গেলে যাবে প্রাণ...
কষ্ট করে অষ্টপ্রহর, লয় না কারো দান
পা চলে না, হাতটা চলে, তাতেই খুশি চাচা;
জীবন মানে কষ্ট করে মানুষ হয়ে বাঁচা।
তার হাত-পা আছে শক্ত সাবুত
'মান' গিয়েছে মরে
তার জীবন থেকে মানুষ নামের
গর্ব গেছে সরে।
কষ্টবিহীন সহজ পথে ভিখ মেগে খায় চাচা,
করুণ চোখে করুণা নিয়ে পশুর মতো বাঁচা!














