somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মন্ত্র

লিখেছেন রুফতি তাহসিন, ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:২০

১।কিছু একটা যে করতেই হবে সেটা টের পেলাম আচমকা দুপুরে। যখন নিজেকে খুঁজে পাওয়া গেল হুড নামানো জ্যম ক্লান্ত রিকশাতে। একা, অবশ্যই।

সন্ধ্যে হবে হবে বিকেলে নরম বিছানায় ঘুম ভাঙলে যেমন দিনক্ষণ গুলিয়ে যায়, মাথার ভেতরে নৈশব্দ ফেটে গিয়ে অস্বস্তি মেশানো ভালোলাগা নিয়ে জেগে উঠি- এই জনারণ্যে খুব নিঃশব্দে আমি সম্বিৎ পেলাম। পুরনো কথা যেন কিচ্ছু মনে নেই, সান্ত্বনা পুরষ্কারের মতন বুকটা ভারী অথচ খালি খালি।

স্মৃতি ফিরল খানেক বাদে, আবার ফিরলও না। গভীর সন্দেহ ধাক্কা দিতে লাগল, আমি যাকে আমি বলে ভাবছি- সে কি সত্যিই আমি! নাকি চিরকাল ধরে শুধু জন্মেই যাচ্ছি একের পর এক পথচলতি জ্যামে আটকানো রিকশাতে? যানবাহনে? আমার এই একাকীত্ব, এ কি একজন্মের সঞ্চয়? হতে পারে ? কখনো?

নিজের হাত পায়ের দিকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২২২ বার পঠিত     ১ like!

ভুলবি কেমনে ?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:২০


আঁসুর অনলে ক্ষয় হয়ে গেলো ঘুমহারা দুই আঁখি
তোর অ-কবিকে কেমন করিয়া ভুলে গিয়েছিস, পাখি?
তোর অ-কবিকে আর কি এখনো তেমনটি মনে পড়ে
পড়তো যেমন রাতদুপুরের ঝুমুবৃষ্টি ও ঝড়ে?
ঝুমুবৃষ্টিতে ভিজে ভিজে তুই কতদিন খুঁজেছিলি
কতদিন তুই খুন করেছিলি দুপুরের নিরিবিলি;
এইসব স্মৃতি মনে পড়ে আর চোখ ফেটে আসে জল
তোর অ-কবিকে কেমন করিয়া ভুলে যাবি তুই,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     ২ like!

ঝাপ না দিলেও পড়বে জলে

লিখেছেন পল্লব সালেকিন, ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৫

এক নজরে মেপে নিয়ে,নিজের দেহের মাপ
অমন একটি মন বসিয়ে, দিচ্ছ কাকে ডাক
ভুল করে তাই মেপে নিলাম, তোমার মনের ওজন
পিছন ফিরে চেয়ে দেখি, লাইনে আছে ক'জন।
সুবাসিত বাতাস ঘুরে, তোমার দেহের ভাঁজে
মন নদীতে মাতাল ঢেউ, তোমায় একা খুঁজে।

অষ্টাদশীর জোয়ার জলে,থলের বিড়াল যাচ্ছে বলে।
চাও যদি আজ, ওভারব্রীজ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     ১ like!

নিঃশ্বাস

লিখেছেন মোহাম্মদ বাসার, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯



যেদিন তোমার নাম দিলাম কাঁকন
সেদিনই বুঝেছিলাম
বুকের মধ্যে কোন কারণ ছাড়াই রিনিঝিনি কেন তুমি বাজ?
যেদিন তুমি বললে কথা বলার ইচ্ছে নেই, ঘুম পাচ্ছে তোমার
সেদিন আমার কষ্ট হল অনেক,
তুচ্ছ ঘুমের মত তুচ্ছতায় তুমি আমাকে এড়াচ্ছ, কি আজব!
আমি তখনি বুঝলাম তুমি শুধু অনুভূতিতেই নেই
শরীরের মধ্যে কাঁপন তুলেছ নিগূঢ়তম,
হয়ে আছ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     ০ like!

গল্পের স্মৃতিরা অনেক রকম হয়

লিখেছেন মুমাইন, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

১৯৬৮ সালের একটা বাদলা দিন কল্পনা করুন। ছয় তলার জানালা দিয়ে আপনি ঝরঝরে বৃষ্টি দেখছেন। রুমে মাত্র দুটা প্রাণি। আপনার রুমমেট গেছে টিউশনিতে আপনার ছাতাটা নিয়ে। আপনি তাই অলস বিকেলে জানালার গ্রিল ধরে বৃষ্টি দেখছেন।

হলের বাদল মামা দৌড়ে এল আপনার কাছে। স্যার, আপনার মা আপনাকে ফোন করেছেন, দ্রুত আসেন। আপনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     ০ like!

পেশাজীবীদের অন্যায় আবদার.....।

লিখেছেন রাসেল টাচ, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

পরিবহন শ্রমিক ও ডাক্তারদের মধ্যে মূলত কোনও পার্থক্য নাই। এই দুধরনের পেশাজীবীরা মূলত জনগণকে জিম্মি করে, তাদের দাবী আদায়ের জন্য।
এক মাসের মধ্যে পাবলিক দুই-দুইটা ধাক্কা খাইল। প্রথমে শ্রমিক, পরে ডাক্তাররা নির্লজ্জভাবে ধর্মঘট ডাকল। কাদের বিরুদ্ধে? পাবলিকের...।
শ্রমিক আর ডাক্তারের ক্ষমতার উৎস তাঁদের রাজনৈতিক সংগঠন। কিন্তু এই দুই ধর্মঘটে প্রমাণ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ০ like!

স্বাধীনতার মাস: ৩০ লাখ শহীদের ছেলেমেয়েকে কারা লালন পালন করেছে?

লিখেছেন চাঁদগাজী, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫



স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর, কমপক্ষে ৬ কোটী মানুষ স্বাধীনতা চেয়েছিলেন; সবাই একটি স্বপ্ন দেখেছিলেন, নতুন জীবন, সম্পদশালী জাতি, খেয়ে পরে সন্মানের সাথে বেঁচে থাকা; কেহ কি মরতে চেয়েছিলেন? কেহ কোনদিন মরতে চাহে না, যুদ্ধের মাঝেও প্রতিটি সৈনিক বিশ্বাস করে, সে বেঁচে থাকবে, এই কারণেই যুদ্ধ চালিয়ে যাওয়া... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ৭২৬ বার পঠিত     ৪ like!

# সাজা#

লিখেছেন প্রাইমারি স্কুল, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১


#শামেরিক #

কথায় কথায় ঘোষনা দেয় মোরা দেশের রাজা
দেশের মানুষ অতিষ্ঠ এতে হয় তারা ভাঁজাভাঁজা।

নিত্য-নতুন দাম বারে
পুজিবাদরা দান মারে।

অপরাধ করে যারা হয় না তাদের সাজা
তাইতো দেশে বাস করতে পাইনা কোন মজা। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ১ like!

প্রিয়তম ভুল

লিখেছেন নির্ঝর নৈঃশব্দ্য, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

তুমি শাদা, আমি কালো। আমাদের চারচোখ অশ্রু টলোমলো। তুমি সমুদ্রের ঢেউয়ের ফনায় নাচবে দুলে দুলে। তুমি আসবে। তুমি আসবে। তুমি আসবে। বাতাস কেঁপে উঠবে। আমি একা কেঁপে যাবো সুতীব্র শরীর। আমি স্বপ্নের দরোজায়। তোমার আগে এইখানে ঝড় ছিলো হাওয়া। আমার উত্থিত রক্তে ধরেছি সমুদ্র। ঝড়ের মৃত্যু হলো। ফেনাগুলি ভেসে আসছিলো... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩৭২ বার পঠিত     ৪ like!

চোখে নীরব জল... (গান)

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩


কত অাশা দিলি মনে
ঘর বাঁধিবি আমার সনে।।
সবকিছু আজ ভুলে গেলি
করলি আমায় পর...
তোর প্রেমের এই,
বড় কঠিন ফল...
কষ্টে পুড়ে অন্তর আমার,
চোখে নীরব জল...।।

মনের যতো স্বপ্ন আশা
তোকেই ঘিরে...
মন ভেঙে গেলিরে তুই
পরেরি ঘরে...।।
মনে আমার দারুণ ব্যথা
এমন কষ্ট যায় কি ভুলা।।
তোকে ছাড়া আমি এখন
বাঁচি কেমনে বল...

একটি দিনও... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৭৮০ বার পঠিত     ৪ like!

শিশুদের জলবসন্ত হলে এখন আর ভয়ের কিছু নাই

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬


শিশুদের জলবসন্ত হলে ভয়ের কিছু নাই শুধু কিছু নিদের্শ মেনে চললেই হলো।
বসন্ত এলে শিশুদের চিকেন পক্স বা জলবসন্ত রোগের প্রকোপ বাড়ে। এটা ভাইরাসজনিত রোগ এবং সংক্রামক। তাই স্কুল-বাড়ি-পাড়ায় এক শিশুর শরীর থেকে দ্রুত আরেক শিশুর মধ্যে ছড়ায়। প্রথম দুয়েক দিন শরীরে সামান্য ব্যথা, জ্বর থাকে। তারপর সারা শরীরের... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৩১৪ বার পঠিত     ৩ like!

⌂ ভ্রমণ » বাকৃবি●ময়মনসিংহ » বাকৃবি সৌন্দর্য ‘বোটানিক্যাল গার্ডেন’ ৫ম ও (শেষ পর্ব )

লিখেছেন নিয়াজ সুমন, ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪


প্রকৃতিকন্যা খ্যাত বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিষ্ঠিত উদ্ভিদরাজির বিরল সংগ্রহশালা বোটানিক্যাল গার্ডেন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন এবং কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। জ্ঞান, দক্ষতা, চরিত্র প্রতীকীবাহী এই প্রতিষ্ঠান কৃষি শিক্ষা ও গবেষণায় যেমন শ্রেষ্ঠত্বের অধিকারী তেমনি এর নয়নাভিরাম... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৯৪৯ বার পঠিত     ৪ like!

আপেক্ষিকতা

লিখেছেন মেহেদী তারেক, ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

অবচেতন মনের গহীনে লালন করা দীর্ঘদিনের অবুঝ সম্ভাবনাটা যখন হঠাৎ করে সত্যিতে পরিণত হয়, তখন কি এতদিনের অপেক্ষার পালা শেষ হয়েছে বলে আহ্লাদে আটখানা হওয়া উচিত? নাকি নতুন বাস্তবতার অজানা অনুভূতি আর পুরাতন মায়ার ঘোর কেটে যাওয়ার বিরহে শোকে মূহ্যমান হওয়া উচিত? জীবন যাত্রার এলোমেলো সরু পথ গুলো বড্ড বেশী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     ০ like!

ভেন্না বা রেঢ়ী

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

জসীমউদ্দিনের আসমানী কবিতা

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও
রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।


নাম : ভেন্না বা রেঢ়ী
বোজ্ঞানিক নাম : Ricinus Communis
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং
ক্যামেরা : Nikon D80




ভেন্না বহবর্ষজীবি উদ্ভিদ। ভেন্না গাছ ১০-১৫ ফুট... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৪৩ বার পঠিত     ২ like!

বৃষ্টিতে মুছে যায় স্বর্গটিকেটের নাম্বার

লিখেছেন অ্যালেন সাইফুল, ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২২


'একটু আগেই বৃষ্টি এসেছিলো'-
কথাটা এমনভাবে বলা হলো যেন বৃষ্টি কোনো মেয়ে !
আমি জিজ্ঞেস করলাম, বৃষ্টি কে?
একটা অস্বাভাবিক হাসি লাথি মেরে বললো; আহাম্মক।

বৃষ্টি'কে রমণী ভেবে যে ভুল করে- সে ভুগছে মন খারাপে।
আচমকা আসা বৃষ্টিতে যে কামুক হয়না- সে মৃত্যু ভালোবাসে।
লাইনদুটো পড়া হয়নি অনেকের;
আমি আগে লেখিনি বলেই- মূর্খ ভেবে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য