চন্দ্রস্তুতি
হে নাগরিক চাঁদ
সুউচ্চ অট্টালিকার আড়াল থেকে উঁকি দিয়ে
কী দেখ তুমি ?
সোডিয়াম আলোয় আচ্ছন্ন তামাটে শহুরে জীবন ?
কষ্টকাতর পথ চলা নাকি গতিময়তার ব্যবধান ?
অস্থির সময়ের সাথে হত-আশা বেকার জীবন ?
কী দেখছো তুমি ?
মায়ের বুকের উপর পথশিশুর হামাগুড়ি ?
নাকি ঘুমন্ত শিশুর পাশে বিকোনো শরীর ?
কী দেখছো তুমি ?
নাকি শুধুই তাকিয়ে থাকা ?
সুউচ্চতায়... বাকিটুকু পড়ুন






