তুমি খুন হয়ে যাবে
পুরো শহর ঘুরছি,
নিঃশব্দ অভিমানের অস্ত্র বুকে নিয়ে,
আমি এক মন খারাপ করা আততায়ী,
সুযোগ পেলেই অভিমানের ধারালো অস্ত্র
ঠিক তোমার বুক বরাবর গেঁথে দিব।
মনোলীনা,
তুমি খুন হয়ে যাবে
অভিমানের ধারালো অস্ত্রে।
পুরো শহরের মানুষ আতংকে আছে
খুনটা কি হয়ে যাবে অবশেষে,
শহরের সমস্ত সাংবাদিকরা ঘুর ঘুর করছে,
কে কার আগে এই খুনের ব্রেকিং নিউজ দেখাবে,
পুলিশ তোমাকে... বাকিটুকু পড়ুন

















