তুমি তো ডাকনি আমায়!
কতদিন হল মনে নেই;
ও পথে যাইনা আর!
জানালাটা কখনো কখনো তুমি খোলাই রাখতে।
বন্ধ হলেও ক্ষতি কি?
ভাবতাম ওপাশেই তুমি আছো;
ভালোবাসার অনুভুতি বুঝি এমনই হয়!
ও পথে যাইনা আর!
বন্ধ, নাকি খোলা জানালা;
তুমি আছো, কিবা নাই;
তবু পথ আমায় ডাকে।
পথের ডাকে পথচলা; আর কত?
তুমি তো ডাকনি আমায়! বাকিটুকু পড়ুন













