somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

সত্যি একদিন হাসবে একাত্তরের বিজয়ের পতাকা।

লিখেছেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৭

সত্যি একদিন হাসবে একাত্তরের বিজয়ের পতাকা।


জাহাঙ্গীর বাবু

বিজয় দিবসে যখন শুনি ভিনদেশী গীত
লজ্জিত হয় স্বাধীনতা ,লজ্জিত জাতীয় সংগীত।

সে কি সন্মান,হাতের মুঠোয় ফুল ,ফুলের ডালিতে
খানিক পরেই ,ফুলের শ্রদ্ধার অর্ঘ্য লুটায় মাটিতে!

ক্যামেরার ফ্লাসে , ক্লিক ,ক্লিক, আলোকিত চারদিক
সংবাদ কর্মীর পাদুকার আঘাতে ,শহীদের আত্মা ছুটে কি দিগ্বিদিক ?

মানুষের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

১৬ই ডিসেম্বরের কোন জাদুকরি ক্ষমতা নেই

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫৪

আমার কাছে কেউ অন্যের নামে বিচার নিয়ে আসেনা। মজা পায় না। দেখা যায় আমি ঘুরিয়ে ফিরিয়ে তাঁর নিজের দোষই ধরিয়ে দেই।
এটা এক বিশ্রী স্বভাব হয়ে গেছে। কারো সাথে ঝামেলা লাগলে আমি চেষ্টা করি নিজের দিক থেকে যেন আমি কোনরকম ভুল ত্রুটি করে না বসি। অন্যে গালাগালি করে খুন করে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

ফেরা

লিখেছেন সত্যের সারথি সাদেক, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৯

অবশেষে ফিরে এলাম ।
পথহীন ঘন অরণ্যের মধ্যে হেঁটেছি
এবং সুদীর্ঘ আবর্তিত পথে-
সুদীর্ঘ চরণচিহ্নহীন পথে ।
এবং এখানে আমি গল্প বলছি -
কোথায় ছিলাম ,
এবং কেন ,
এবং কী অবস্থায় ?
যখন বাতাসের মধ্যে ঘুরে দাঁড়াই
একটা সাড়া কানে বাজে-
পরিত্যক্ত সময়ের সাড়া
যখন আমার পৃথিবী ধুলো হয়েছিল
এবং অণির্বাণ আগুন,
গাছ থেকে আলো সরে গিয়েছিল
এবং অনেক মৃত মানুষ ছিল নদীতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪০০ বার পঠিত     like!

৯/১১ ও আমাদের মুক্তিযুদ্ধ ।

লিখেছেন আসাদ ইসলাম নয়ন, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৩

১৯৭১ এ মুক্তিযুদ্ধের তাৎপর্য কি ছিলো ?
অর্থনৈতিক মুক্তির ও নিজেদের জাতিগত পরিচয় ফিরে পাবার জন্য একটা ভূখন্ডকে স্বাধীন করা ।
এক জন্য আমরা কি কি সরিয়ে ফেলেছিলাম আমাদের জীবন থেকে ?
ধর্মের পরিচয় বড় করে দেখাটা।যেটাকে আমরা বলেছিলা, ”ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার”।শুধু এই একটাই। কারন ৭১ এ পাকিস্থানিদের একমাত্র... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

তারাদের দেশে চলে যাব শেষে, হেসে

লিখেছেন দিব্যেন্দু দ্বীপ, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪২



অন্তর্যামী,

বহু সঙ্গমে যে দিনরাত সুখী হয়েছে

ভালবাসা দিয়ে তাকে তুমি ভুলাবে কী করে?


প্রিয়তম,

ওরা কি শুধু চলে যায় আসে,

নাকি থাকে তোমার পাশে?


অন্তর্যামী,

সে শিখেছে, ভালবাসা আছে নিশ্চয়ই

বিনিময় শেষে,

দিলে যদি এত মেলে প্রতিদানে,

তবে কে শুধু ভালবাসা চায় দূর থেকে?


প্রিয়তম,

আমাকে শেখাও তুমি কীভাবে

এত আলোকিত হলে,

অন্ধকারে এত আলো

লুকিয়ে রাখ কোন যাদুবলে?


অন্তর্যামী,

নারী দুঃখ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!

যেদিন নীরাকে কাছে পেয়েছিলাম

লিখেছেন আহমেদ সাঈফ মুনতাসীর, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৬

তখন ঠিক দুপুর ।
ট্রেনের কামরায় পাশাপাশি দুজন ।
আকাশে একটু একটু করে মেঘ জমছে । মেয়েটি খুব মন খারাপ করে জানালার পাশে বসে আছে। আমি ছিলাম তার মুখোমুখি ।
স্টেশন পেরিয়ে ট্রেন যখন সব মায়া কেটে ছুটতে লাগল , সে তখনও জানালা থেকে মাথা তোলেনি । যখন আকাশ ভেঙ্গে পড়ল ।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১১ বার পঠিত     like!

মধ্যবিত্তের ৭১

লিখেছেন আসাদ ইসলাম নয়ন, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৪

১৯৭১ এ মুক্তিযুদ্ধ সংগঠিত করে মধ্যবিত্তরা কিন্তু যুদ্ধটি করেছেল সবাই। মধ্যবিত্তরা যেহেতু সংগঠিত করার দায়ীত্বে ছিল ও নিজেরা সংগঠিত ছিল তাই স্বাধীন হবার পর রাষ্ট্রটা পেয়েছিল মধ্যবিত্তরা । যারা পরে ধনী হয়ে যায় । এটা ৪৭ এ হয়েছে,৭১ এ হয়েছে,৯০ এ হয়েছে । এক একটা আন্দোলনে এক একটা মধ্যবিত্ত শ্রেনীকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

হিসেবের উৎসব হোক!

লিখেছেন শাকিল আহমেদ সুমন, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৯

নাচ, গান হচ্ছে; হবে, স্বাধীনতার উৎসব হবে অহোরাত্রি; সমস্যা নেই। তার আগে একটু দেখে আয় পঙ্গু মুক্তিযোদ্ধা নাদের আলীকে; দুই দিন ধরে যে ওর ঘরে চুলা জ্বলে না রে পাগলা। তোর উৎসবের কারিগরের চোখে চোখ রেখে একটু বলে আয় না, "আমরা কৃতজ্ঞ!

শুধু শুভেচ্ছা জানালেই হয় রে পাগল; পা পিছলে যাওয়া... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

অন্তত একটি দিন নিজেদের ঘুষ মুক্ত ও পবিত্র রেখে প্রাণ খুলে নির্মলভাবে হাসবেন....

লিখেছেন হাবিবুর রহমান জুয়েল, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৮

চারটা বাজতে কয়েক মিনিট বাকি । যে অফিসে যাবো সেটিতে যেতে আরো আধা ঘণ্টা প্রয়োজন। সরকারি অফিস পাঁচটায় বন্ধ হবার নিয়ম হলেও সোয়া চারটা বাজতেই কর্মকর্তাগণ চেয়ার ছাড়তে শুরু করেন।

দারুণ চিন্তায় পড়ে গেলাম। কাল শুক্রবার, তার পরদিন শনি। দুদিন বন্ধ। আজকের ভেতর শিপমেন্ট ডকুমেন্ট রেডি করে ব্যাংকে জমা না দিতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

ব্লগ মোল্লারা তো বিশ্বাস করে না!!!

লিখেছেন কলাবাগান১, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৭

ব্লগ মোল্লারা এখনও পড়ে আছে পাথর যুগে.... তাদের কাছে বিজ্ঞান মানে জ্বীন নিয়ে 'রিসার্চ' আর সামুতে পোস্ট প্রসব। আর ঐ সব পোস্টে আবার ব্লগের সেলিব্রেটি প্লাস ও দেয়। এদের 'মূর্খতা' দেখে ই বুঝি বাংলাদেশ কেন জ্ঞান/বিদ্যা/বুদ্ধিতে অন্যদেশগুলি থেকে পিছিয়ে আছে...।

এনারা জীবন দিয়ে চেস্টা করে বিবর্তন বাদ কে উপেক্ষা করতে...স্কুল... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৭৫৪ বার পঠিত     like!

কি হবে বিজয় দিবস দিয়ে!?

লিখেছেন বেঙ্গল রিপন, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০


বছর ঘুরে আবার এলো বিজয় দিবস। ছোট বেলায় দেখতাম, পাড়ার মোড়ে দোকানে ছোট ছোট পতাকা ঝুলছে।
মাইকে বাজছে বিজয়ের গান। বড় ভাইয়েরা দোকানে বসে আড্ডা দিচ্ছে আর আমরা
এক কোনায় দাড়িয়ে শুনছি তারা কি বলে।
সিঙ্গারা সমুচা পাওয়া যাবে-দাড়িয়ে থাকার সেটাও একটি উদ্দেশ্য ছিলো।

আজ বড় হয়ে গেছি। এখনও বছর ঘুরে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৯৪ বার পঠিত     like!

সামু আমার প্রিয় এক বন্ধু ও প্রিয় গুরুর নাম

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৩

সামু যেমন আনন্দ একটি অংশ তেমনি সুখে দুঃখ পাশে থাকা অবসরে সময় কাটানোর পরম বন্ধুও। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কি আছে আমার প্রিয়বন্ধু ও গুরু সামুর কাছে ?
উত্তর : সামু সে তো আনন্দ হাসি সুখ দুঃখ সব মিলিয়ে
অবসরে পাশে থাকা বন্ধু যেমন তেমনি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

আমার বিজয় দিবস...

লিখেছেন মির্জা রাসেল, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৩

আজ বিজয়ের ৪৫ বছর। বেশ ভালই লাগছে। আমরা অনেকটা পথ পার করেছি। অনেক অন্ধারময় রাজনৈতিক বিভ্রাট আর প্রশ্নকে মাড়িয়ে এগিয়েও যাচ্ছি। তারপরও অবাক লাগে স্বাধিনতার পূর্ণাঙ্গতা হয় তো এখনো আসেনি। শোষনহীন সমাজ, সাম্যবাদ ও অর্থনৈতিক মুক্তি এখনো অধরা। এখনো গণতন্ত্র নির্বাচন প্রক্রিয়াতেই সীমাবদ্ধ, এখনো মুক্তিযুদ্ধারা হাড়-হাভাতে দিনানিপাত করে। তারপরও বলতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

বিজয় দিবস

লিখেছেন একা কি আমি!, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯


১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনটি ছিলো বৃহস্পতিবার।তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল বেলায় পাকিস্তান মিলিটারির কমান্ডার লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজীর নেতৃত্বে প্রায় ৯১ হাজার পাকিস্তানি মিলিটারি আত্মসমর্পণ করে। মেজর জেনারেল জ্যাকবের তৈরি করা আত্মসমর্পণের দলিলে বিকালে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজী ও লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৮৪ বার পঠিত     like!

বিজয় মানে...

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮



বিজয় মানে...

বিজয় মানে দেশটি আমার
শত্রু হতে মুক্ত
বিজয় মানে মানচিত্রতে
স্বাধীন দেশটি যুক্ত।

বিজয় মানে লাল টুকটুকে
পূবাকাশের সূর্য
বিজয় মানে বুকের মাঝে
রক্তিম রণ তূর্য।

বিজয় মানে নীলাকাশে
পতাকা ওড়ে ঐ
বিজয় মানে বিজয়ের গান
শুনতে- উতলা রই।

বিজয় মানে একটি ফড়িং
স্বাধীনতায় ওড়ে
বিজয় মানে নতুন কুঁড়ি
উঠে বৃক্ষ ফুঁড়ে।

বিজয় মানে প্রজাপতি
বিজয় মানে পাখি
বিজয় মানে আহ্লাদ স্বরে
মাকে জোড়ে ডাকি।

বিজয় মানে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য