উড়ন্ত বলাকা.......
একবার সত্যিই হারিয়ে যাবো
উড়ন্ত বলাকা হারিয়ে যাওয়ার মতোই,
আমার চলে যাওয়ায় দু`ফোটা জল
মেঘের ছাটা ভেবে, ঝড়িয়ে দিয়ো।
যদি তোমার ঘুমঘোরে ভুলে এসেও পড়ি
মুখ ফুলিয়ে ভোমরা মুখে বুঝিয়ে দিয়ে,
ভুল দরজা বলে তাড়িয়ে দিয়ো।
এপাশ ফিরে ওপাশ ফিরো
আধমোড়া ভেঙ্গে
আমার সপ্নতরী ডুবিয়ে দিয়ো,
জলের দাবী মুছিয়ে নিয়ে
না হয় নতুন দরজায় দাড়িয়ে যেয়ো। বাকিটুকু পড়ুন







