উষ্ণ অভিমান (হিমু)
শরতের সোনামাখা রোদে শিশিরের স্পর্শ ,
ভাবুক লোলুপতায় চেয়ে থাকি, ছুঁতে চাই সোঁদামাটির গন্ধ,
হাত বাড়িয়ে ধরতে যাই সেই রোদ-
খোলা জানালা নাগালের মধ্যের বোধ,
রোদ্দুর শুধু পিছলে পালায়
কানামাছির খেলা দেখায়
ছুঁই ছুঁই নাগাল এড়িয়ে ধাঁই
ভাললাগা বসে বসে খাবি খায়।
তাইতো মনের ঝড়
দাঁতচাপা নিবিড় শপথ
কর্কটক্রান্তির উষ্ণ অভিমান,
বিষুবীয় কষ্টের দাপট।... বাকিটুকু পড়ুন




