জলকাব্য -৭- নির্জন নিষাদ

হয়ত একদিন ধসে যাবে
বাঁধন দেয়াল গুলো
তীব্র ঝাঁকুনিতে চুরচুর আয়ু-
ভেঙে যাবে সব ফুলদানি ফুল
চিনামাটি প্লেট, জংধরা স্নায়ু।
দিকবিদিক দিশেহারা হয়ে
প্রকম্পিত পাথারে অনুরণন,
নেচে উঠবে শত চঞ্চলা ঢেউ,
অবুঝ-শিশু হাসির মতন!
সেদিন আমি ছুটে যাব
তোমার কোলের ভাজে,
ঝরে যাব কিছু জল হয়ে
সেই ইট কাঠে ভরা
শ্মশান ভূমির মাঝে!
নীরবে ডেকে ওঠা ডাহুক পাখিদের
কর্কশ আর্তনাদে দিনরাত্রি... বাকিটুকু পড়ুন





