somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

দিবস রজনী আমার কাটেনা রে---

লিখেছেন ইয়াছির মিশুক, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

আজ বিশ্ব হাত ধোয়া দিবস!
খবরটা শুনার পর আমি মনে মনে অনেক ক্ষন হাসলাম।
এখন বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রায় ১৫০ দিনেই কোনো না কোনো দিবস পালন করা হয়।
ঢাকা শহরের মশার মতো এমন দিবসের সংখ্যা যে হারে বাড়ছে এভাবে চলতে থাকলে কিছুদিন পর দিবস ছাড়া কোনো দিন খুজে পাওয়া যাবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     ০ like!

আলেয়ার টানে

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬

সূর্যের আলো যখন নিভে নিভে যায়
কোথা থেকে কে যেনো ডাকে ঈশারায়,
আশে পাশে চেয়ে দেখি ব্যস্ত শহর
তারি মাঝে দেখলাম তোমায় এক নজর।

কি জানি কেনো যেনো খালি খালি লাগলো
চুপটি করে তোমার বুকেই থাকার ইচ্ছে জাগলো,
তোমার ও কি আমার মতো এমন ইচ্ছে হয়
নাহ, আজকাল তো কতো রঙ্গ তোমায় ঘিরে রয়।

এমন ভূল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

ভরসা

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২

স্বপ্নগুলী এবার বুঝি পূরন হতে চললো
শিয়রেতে হাত রেখে এমনটাই তো বললো
ইতিমধ্যে কেটে গেছে মাস সাড়ে তিনটা
জানতাম ফিরে পাবো আমি আবার এই দিনটা
এমনি করেই ধীরে ধীরে আপন হয়েছিলাম
এবার দেখায় প্রথমেই সেলাম করে নিলাম।

কি হবে আর না হবে আগেরই তো সাজানো
এবার শুধু ঘটা করে খানিক টা সুর বাজানো
সুর উঠিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     ০ like!

কামিনী রায় ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট।

লিখেছেন রুহুলআমিন চৌধুরি, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯

কবি কামিনী রায়
শুভ জন্মদিন l
বিপ্লবী অভিবাদন তোমায়।
চন্দ্রদ্বীপ।
বরিশালের পূর্বনাম।
এটি ছিল তৎকালীন বঙ্গ প্রদেশের একটি ঐতিহ্যবাহী অঞ্চল। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত।
উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠি, দক্ষিণে বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে ভোলা ও লক্ষীপুর।

অগ্নিযুগের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন-সংগ্রামে বরিশালের অবদান নানাদিক দিয়ে শ্রেষ্টতম।
এখানে জন্ম হয়েছে অসংখ্য জগৎ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৫১ বার পঠিত     ০ like!

অপূর্ণতা

লিখেছেন আয়নিত, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

১.
রিপোর্টটা দেখেই ধপ করে বসে পড়লো নীরা ৷ পজিটিভ ৷ এক মুহূর্তের জন্য একটা প্রচন্ড ভয় এসে ভর করলো ৷ মা হওয়াটা সব মেয়ের জন্যই অনেক অানন্দের, কিন্তু সেই মেয়ে যদি হয় সমাজের চোখে অবিবাহিতা যার প্রেমিক মাত্র ১২ দিন অাগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তবে সেই মেয়ের কাছে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯৩ বার পঠিত     ২ like!

অনুগল্পঃ কে অপরাধী ?

লিখেছেন কাকতাড়ুয়১৯৭১, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

কেন্দ্রীয় কারাগার।
জেলার এসে আমায় জিজ্ঞাসা করলেন তোমার কি খেতে ভালো লাগে ?
আমি পাল্টা প্রশ্ন করলাম, স্যার আজই কি আমার ফাঁসি হবে ?
জেলার বললেন, না, আমার স্ত্রী ভালো রান্না করেন, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম।।

যদিও কিছুক্ষণ পরই জানতে পারলাম আজই আমার শেষ দিন !!

জীবনের ক্রান্তি লগ্নে এসে অনেক কিছুই মনে পরে যাচ্ছে,
প্রথমদিন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৩০ বার পঠিত     ০ like!

টুকরো সুখ

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

টুকরো টুকরো সুখ কুড়িয়ে
সব সীমাহীন বাধা পেরিয়ে
তবেই প্রাণে বেঁধে নিলেম,
এবার বুকে আগলে রাখো
এতোটুকু ব্যাথা দিতাম না গো
তুমি যে সেই যদি জানতেম।

ধৈর্য তোমার বড়ই বেশী
কষ্ট রেখে মুখে হাসি
মানাতো তোমায় খুব,
বুঝতে আমি চাইনি তোমায়
ভূল প্রেমে আর ভূল ঠিকানায়
দিয়েছিলাম ডুব।

অতীত এবার ছুড়ে ফেলে
সুখ পাখিটার ডানা মেলে
এবার সুখে ভাসবো,
আসুক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     ০ like!

ছাত্রীজীবনে স্কুল পালিয়ে প্রথম সিনেমা দেখার দিন।

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

তখন আমি অষ্টম শ্রেনীর ছাত্রী। আর ক'মাস পরেই নবম শ্রেণীতে। ভাবতেই ভালো লাগতো। টিফিনের সময় লিপি বললো,
-জিনাত, চল কাল সিনেমা দেখতে যাই হলে।
-নাহ, বাড়িতে শুনলে মাইর দিবো।
-যাহ, বাড়িতে বলবিনা।
-তাইলে? স্কুলে খোঁজ নিবে তো।
-বলবি আমাদের এক বান্ধবীর বড় বোনের বিয়ে। ওখানে যামু দেখতে।
-কিন্তু টাকা কই পামু? (সিনেমা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

রুদ্ধ মনুষ্যত্ব (ছোটগল্প)

লিখেছেন এইচ এম রাইহান, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

ছেলেটা আমার একটু সামনেই প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে তার শাস্তি ভোগ করছে। বয়স আনুমানিক ৮-১০ বছর। হাতে ছোট একটা বালতি, বালতিতে সেদ্ধ ডিম, ঝাল-লবন, কাটা পেপার। তার চোখ ছলছল করছে, অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছে। তার লাল আধময়লা হাফ হাতা শার্টের পেটের কাছে একটা বুতাম নেই, গোড়ালির কাছে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     ০ like!

আমার উঠোন কোণে তুমি (বন্ধুত্বের গল্প-১)

লিখেছেন খলিলুর রহমান ফয়সাল, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সৌভিত ও রিফাতঃ কাঁধে ভর দিয়ে হাঁটে বন্ধুত্ব


নেত্রকোণার ছেলে নাজমুল রিফাত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর কোমড়ে ব্যাথা অনুভব করতো। মাঝে মাঝে এমন ব্যাথা হতো যে ক্লাসে যাওয়া যেতো না। এমন সময় এগিয়ে আসে তার বন্ধুরা, বিশেষ করে সৌভিত চাকমা। রাঙামাটির ছেলে সৌভিত প্রায় প্রতিদিন তাকে কাঁেধ করে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০৪ বার পঠিত     ২ like!

কমিউনিস্টদের “যুক্তফ্রন্ট” ফর্মুলা ভুল ছিলো ১৯৫৪ খৃস্টাব্দের ?

লিখেছেন রুহুলআমিন চৌধুরি, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

জনগণকে কমিউনিস্টরা যথা সময়ে যথাযথ ভাবে উদ্ভুদ্ধ করতে ব্যর্থ হয়েছে -
১৯৫৪ সনে কমিউনিস্ট এমাদুল্লাহ লালা প্রথম যুক্তফ্রন্টের প্রস্তাব দেন -
সেই সভায় সিদ্ধান্ত হয় - কমিউনিস্ট ও কংগ্রেস যুক্তফ্রন্টে থাকতে পারবে না -
(কি পেলো কমিউনিস্টরা ? পরশ্রীকাতরতা ব্যতিত ?)
(সূত্র : এমাদুল্লাহ স্মারক গ্রন্থ ,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

কবি নজরুল

লিখেছেন কবি হাফেজ আহমেদ, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কবি নজরুল
হাফেজ আহমেদ

বঙ্গাকাশের উজ্জ্বল শশীতারা
যুদ্ধার স্পর্ধার হিল্লোল,
নবীন চিত্তে তুমি নব নব স্বপ্নের
কল কল কল্লোল।
মহাপ্রলয়ে নটরাজ তুমি
বিদ্রোহী রণবীর,
ব্যাবিচারীর জম তুমি
চির উন্নত তোমা শীর।
কালজয়ী ভুবনজয়ী তুমি
জয়ী মায়ের আঁচল,
একালে সেকালে তুমি
অনন্ত অবিচল।
দুর্বলের বল তুমি
জোয়ানের বলিষ্ঠ হুংকার,
পথহারা পথিকের দিশা তুমি
বিশ্বজুড়ে তোমার জয় জয়কার।
ক্লান্তিময় অবসাদে তুমি
শরতের কাঁশফুল,
হতাশার বুকে বাঁচার প্রেরনা
তুমি কবি নজরুল। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ০ like!

শুভ জন্মদিন ''বিদ্রোহী ভৃগু''

লিখেছেন কি করি আজ ভেবে না পাই, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫



মেঘে মেঘে আজি ভায়া
বেলা কম হলোনা;
তুমি বাপু আজো ইয়ং
সিক্রেট বলোনা।

যে নামেই থাকো তুমি
মিম কিবা ভৃগু;
হৃদয়েতে করো রাজ
কয়ে দিচ্ছিগো।

যত লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।

কবিদেরও কবি তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।

তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।

শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ৭২৫ বার পঠিত     ১১ like!

বাংলাদেশের সকল থানার ওসিদের সরকারী মোবাইল নাম্বার! জেনে রাখুন, কাজে লাগবে

লিখেছেন অতনু কুমার সেন, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

জীবন চলার পথে আপনি আমি নানা সমস্যার সম্মুখীন হই ঘড়ে-বাহিরে কিম্বা রাস্তাঘাট প্রায়। তখন হয়তো পুলিস এর সহায়তার প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় প্রয়োজনীয় নাম্বারটি না থাকায় যোগাযোগ করা হয়না নিকটস্থ থানার সাথে। তাই এখানে আপনাদের জন্য বাংলাদেশের সকল থানার ওসিদের নাম্বার তুলে ধরলাম। আপনার প্রয়োজনীয় নাম্বার গুলো এখনি সেভ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     ০ like!

সরকারি চাকরিতে নিয়োগ মেধা নয়, কোটার প্রাধান্য - মুক্তিযোদ্ধার কোটা বাতিল করা হোক - মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বহু হাস্যকর ঘটনার...

লিখেছেন রুহুলআমিন চৌধুরি, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮


সরকারি চাকরিতে নিয়োগ
মেধা নয়, কোটার প্রাধান্য

শরিফুল হাসান | ১৩ জুলাই ২০১৩, ০২:০৯
জনপ্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটা প্রাধান্য পাচ্ছে বেশি। গত আট বছরে পাঁচটি বিসিএসের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, মোট এক হাজার ১৮৯ জন প্রার্থীকে প্রশাসন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাঁদের মধ্যে ৫৬০... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য