ভালোবাসা উড়িয়ে দিলাম
ভালোবাসা উড়িয়ে দিলাম
দক্ষিণা হাওয়ায়,
থমকে গেছে পথ আমার
সকল চাওয়া পাওয়ায়।
সেবার যখন বলেছিলাম
থাকবে আমার পাশে?
পাশ কাটিয়ে চলে গেলো
আরেক জনার আশে।
সেই সে জনা এখনো তো
করে তারই ঘর,
যাকে কাছে নেয়ার জন্য
করলো আমায় পর।
পর করেছে বেশ করেছে
তবে কেনো এখন
আমায় পাবার জন্য এত
হাজার মেসেজ ফোন?
এবার যদি তারই মতো
আমিও পাশ কাটি,
লোক... বাকিটুকু পড়ুন


