ও বাবারে!!!

শহীদুল ইসলাম প্রামানিক
ও বাবারে, করল কিরে,
গুন্ডা পাড়ার ছেলে!
ছাত্রীকে সে কুপিয়ে মারছে
পুকুর পাড়ে ফেলে!!
বুক ফুলিয়ে যাচ্ছে হেঁটে
নাই তো দেহে ডর
এমন সাহস করছে যারা
কার উপর নির্ভর?
হাজার লোকে কাঁপছে দেখি
ধরছে না তো তাকে
ওই মস্তানের মামা নাকি
উপর মহলে থাকে।
মানুষ মেরেও বুক ফুলিয়ে
যেই সমাজে চলে
বলেন তো ভাই, সেই সমাজকে
কেমনে সভ্য বলে? বাকিটুকু পড়ুন




