ইচ্ছে আমার মুক্তি চায়

যায় না খাঁচায় রাখা
ইচ্ছে যেন পাখির মতো
মেলছে শুধু পাখা।
ইচ্ছে আমার স্বাধীনতা চায়
থাকতে চায় না বন্দি
মনের খাঁচায় ছটফট করে
মুক্ত হতে খুঁজে ফন্দি।
ইচ্ছে যখন পাখির মতো
স্বাধীন থাকতে চায়
মুক্তি দিলাম খাঁচা থেকে
থাকুক স্বাধীনতায়।
ইচ্ছে আমার মুক্তি পেয়ে
মুক্ত আকাশে উড়ে
নীল দিগন্তে ঘুরে বেড়ায়
ফিরতে চায় না নীড়ে। বাকিটুকু পড়ুন









