চেপে যাওয়া নাম
বারো বছর হয় তোমার নামটি বাইরে বলি নি
হয়ত বলিব না আরও তিন গুণে ছত্রিশ বছর।
শুধু নিভৃতে বলেছি, শূন্যতার দেওয়ালে কেবল
এঁকে দিয়েছি হৃদ-মাঝারে জলচিত্রের ভিতরে
বলি নি নির্জন ফুটপাতেও, কোনো কান শোনে নি।
নিষ্প্রাণ মূর্তির কাছে বলা হয় নি হেসে
রূপকথার মূর্তিও নয়, নয় কোনো ঢেউ-চুলো বেণী।
তোমার নামটি মসলিন সুতোর চেয়ে কোমল
অজ্ঞাত বুনো উদ্ভিদের... বাকিটুকু পড়ুন






