বালিকা তুমি
বালিকা! তুমি কি জানো
ভালোবাসা কারে কয়?
চলার পথে একটু দৃষ্টি বিনিময়ে
ভালোবাসা কিভাবে হয়?
বালিকা! তুমি কি জানো
চোখের কি ভাষা?
তোমার চোখের বাকা চাহনি
কতটা সর্বনাশা?
বালিকা!তুমি কি জানো
নির্ঘুম রাত জেগে কার কথা ভাবি?
কারে দেখবো বলে দিবানিশি
চোখ পেতে রাখি?
বালিকা!তুমি কি জানো
হৃদয়ের ক্যানভাসে সদা কার ছবি আঁকি?
বালিকা তুমি সব-ই জানো তবু
কেন দাও আমায় ফাঁকি??? বাকিটুকু পড়ুন






