আমার শুধু ইচ্ছে করে
আমার শুধু ইচ্ছে করে
নদীর পাড়ে ঘুরতে
পানকৌড়ির মত
ফটিক-জলে ডুবতে
মেঠোপথে সোনারোদে
দলবেঁধে ছুটতে ,
উচ্ছ্বসিত অবুঝ মনে
বৃষ্টি জলে নাইতে
গলা ছেড়ে প্রিয়
যত গান গাইতে ,
বাঁশির সুরে আবেগী মনে
কি জানি কী ভাবতে !
আমার শুধু ইচ্ছে করে
অবাক চোখে
নীল আকাশটা দেখতে,
শুভ্র মেঘ ,বিহঙ্গের মত
মুক্ত স্বাধীন থাকতে !
সবুজ ঘন প্রান্তরে
এবড়ো থেবড়ো নাচতে ,
প্রজাপতির পাখনা মেলে
ছন্দ... বাকিটুকু পড়ুন









