হাকীম আল-মীযানের একটি রূহানী গজল
মানুষ! জানতো না,
মানুষের ঠিকানা কোথায়?
কোথা থেকে এসেছে সে
আর যাবে বা কোথায়?
ওহীর বাণী ছাড়া
মানুষ দিশেহারা;
জ্ঞানের স্বল্পতার মাঝে
নিজেকে হারায়।
সৃষ্টির শুরুতে রূহেরা ছিলো
আলমে আরোয়ায়;
সেখান থেকে ক্রমান্বয়ে-
দুনিয়ায় আসে যায়।
হাশরের বিচার শেষে
বাধ্য হবেই অবশেষে;
হাতে পাবে আমলনামা
পৌঁছবে আপন ঠিকানায়।
লেখার তারিখ-২০/১০/২০১৫
পুন: সম্পাদনা-২৭/০৪/২০১৬।
বি:দ্র: গজলটি ইসলামী মতে লেখা
এবং রূহানী গজল ২য় খণ্ড থেকে সংকলিত।... বাকিটুকু পড়ুন






