somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

একটা কথা বলতেই তো পারি

লিখেছেন সৌম্য রাউত, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০

একটা কথা বলতেই তো পারি,
জানিনা তা কতটা গভীর?
হয়তো দামী! হয়তো হাস্যকর,
তবুও মানব কথা,
তবুও বোধের কোন এক স্তর থেকে উঠে তো এসেছে!
হয়তো তথাকথিত নিম্ন,
হয়তো, তথাকথিত উচ্চ;
এমন কত কথা কোথাও হারিয়ে যায়!
হয়তো ফিরে ফিরে আসে, প্রকাশিত হতে চায়।

অথচ তাকে বোধবুদ্ধির অযোগ্যে,
রাজাদের তাল না মেলাতে পারার দূর্ভাগ্যে,
মুখ চেপে ধরে রাখি;
হয়তো শুনতে জটিল নয়,
হয়তো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

এক টুকরো মৃত্যু চাই

লিখেছেন লাবিবের পাতা, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭

এক মুঠো মৃত্যু দেবে প্রেমিকা? শরত আকাশের মেঘের মত
শুভ্র এক পশলা মৃত্যু; বাইশ্যা ঝড়ে নিভে যাওয়া কূপির
প্রদীপের এক সলতে মৃত্যু। দেবে প্রেমিকা? বিশ্বাস করো-
আমার অনুনয়ের চূড়া নব্য মায়ের ভালোবাসার মত দৃঢ়।

বিগত যৌবনা এক জীবন মুছে দিতে একটুখানি মৃত্যু দেবে
প্রেমিকা? অল্পটুকু মৃত্যু! না প্রেমিকা, তোমার নষ্ট প্রেমের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

বিশ্ব রাজনীতিতে লাতিন আমেরিকা ও একুশ শতকের সমাজতন্ত্র

লিখেছেন সৌভিক ঘোষাল, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮


সমকালীন রাজনৈতিক আলোচনায় লাতিন আমেরিকা নিঃসন্দেহে একটি গুরূত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে উঠেছে। সেখানে শোনা যাচ্ছে ‘একুশ শতকের সমাজতন্ত্রের’ কথা। কিউবার চে ফিদেলের পর ভেনেজুয়েলার স্যাভেজ, বলিভিয়ার ইভো মোরালেস বা ব্রাজিলের লুলা লাতিন আমেরিকার গণ্ডী ছাড়িয়ে সারা বিশ্বের রাজনৈতিক মহলের চর্চার বিষয় হয়ে উঠেছেন। সাম্প্রতিক মন্দা ও বিপর্যয়ের আগে সারা পৃথিবীতে যখন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৮০ বার পঠিত     like!

পুরুষতন্ত্রের সংজ্ঞায় বন্দি নারী

লিখেছেন ইফতেখার রাজু, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫


ভোরের কাগজে প্রকাশের লিংক Click This Link
নারীবিহীন আদমের বুকে জমেছিল মেঘের পাহাড়। স্বপ্রণোদিত হয়ে সৃষ্টিকর্তা তখন হাওয়াতে ভিজিয়েছিল মেঘের বুক। আদম দুঃখ ভুলে পরম সুখে দুচোখ বুজলেন সে হাওয়াতে । আর এভাবে পুরুষের কান্নায় যখন নারী, তখন সবকটি পুরুষ জন্ম নিল নারীর জরায়ু ছিঁড়ে বেদনা হয়ে। সে সময় নারী এক জলাধার,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হবে ভেবে যারা বামেদের নিশানা করছেন তাদের উদ্দেশ্যে

লিখেছেন সৌভিক ঘোষাল, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

কোনও কোনও ব্লগার দেখলাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বেহাত হয়ে যাবে কিনা তাই নিয়ে চিন্তিন। আর এখানে তারা বামপন্থীদের ভূমিকা খুঁজে পাচ্ছেন। পড়ে মনে হল এই সময়ে ভারতে বামপন্থীদের উগ্র জাতীয়তাবাদ একইভাবে নিশানা করছে। হুন্দু মৌলবাদ মুসলিম মৌলবাদ সব সময়েই বামপন্থীদের তাদের সাধারণ নিশানা বানায়। এই পরিপ্রেক্ষিতে কতগুলো কথা খোলামেলাভাবে বলা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

অধরা সত্য

লিখেছেন সৌম্য রাউত, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২

যখন প্রানগুলো নাড়া দিয়ে চলে যায়,
রেখে যায় অধরা সত্য
তখন মন কাঁদে।

যখন বিগত শীত পত্রবিচ্ছেদের-
পরিমাপ সহ রেখে যায় ছবি
যখন তার বাতাসের দোল খাওয়া-
মর্মর ধ্বনি কানে আসে,
তখন চিত্তের বন্দিত্ব
মহাধ্বনিতে সমস্ত সত্ত্বাতে,
চিৎকার করে বলে দিতে চায়ঃ হয় ফিরে আয়,
না হয় নিয়ে যা তোর ছেঁপে যাওয়া চলচ্চিত্র।
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

হয় প্রতিঘাত করুন নয়তো প্রতিবাদ করুন!

লিখেছেন রাকিব সামছ, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

শুধুই আজকের দিন নয়, প্রতিটি দিন হোক আমাদের মা, বউ, বোন, মেয়ে, বন্ধু এবং সকল মেয়েদের। সবসময় সম্মান করবো প্রত্যেক নারীকে। সে মা ই হোক কিম্বা কাজের মেয়ে।
মানসিক নির্যাতন ঠেকাতে অনেক কিছু বদলাতে হবে- আমাদের পরিবেশ, মানসিকতা, শিক্ষা ব্যবস্থা, সামাজিক রীতি, পারিবারিক শিক্ষা। কিন্তু শারীরিক নির্যাতন ঠেকাতে শুধুই নিজেকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

গল্প— সব মেঘ ফিরে যায় না

লিখেছেন নাজমুস সাকিব রহমান, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

তাপস'দা খেয়ালী মানুষ। কিছুদিন ধরেই দেখা হলে বলে, 'বুঝলি একদিন হুট করে শিলং যাবো, যাবি নাকি?' মেঘালয়ের প্রতি আমার কোন আকর্ষণ না থাকলেও তাপস'দার প্রতি আকর্ষণ আছে। তার চলাফেরা আমার ভালো লাগে। ভেবেচিন্তে কিছু করেন না। মুখে যা আসে তাই বলেন। যা হোক, কোন এক... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!

দ্রুত বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় সূচি জেনে নিন ।

লিখেছেন আমি মিন্টু, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭



গ্রুপ (এ) বাংলাদেশ,আয়ারলেন্ড,হল্যান্ড,এবং ওমান ।
গ্রুপ (বি) আফগানিস্তান,হংকং,স্কটল্যান্ড, এবং জিম্বাবুয়ে ।
এবার তারিখ ও ম্যাচ এবং স্টডিয়াম বা খেলার মাঠের বিষয় জেনে নিন ।
৮ই মার্চ প্রথম ম্যাচঃ
জিম্বাবুয়ে + হংকং এর খেলা হবে নাগপুর মাঠে বেলা ৩.৩০ মিনিট ঘটিকায় ।
৮ই মার্চ ২য় ম্যাচঃ
আফগানিস্তান + স্কটল্যান্ড এর খেলা হবে নাগপুর মাঠে রাত... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

নারী দিবস

লিখেছেন মোজাহিদ আলী, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২



মাঝে মাঝে অধীকার গুলি আমার কাছে খুব হাস্যকর মনে হয়। মালিকের কাছে চাকরের অধিকার? যাত্রীর কাছে রিক্সাওালার অধীকার? ধনীর কাছে ভিখারির অধীকার? গৃহকর্তীর কাছে গৃহকর্মী্র অধীকার? ঘোষখুর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

অপাত্র

লিখেছেন পারভেজ রশীদ মঙ্গল, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০


বলতে গেলে বাঁধ ভেঙ্গে যায়
শুনতে গেলে বাজে
দেখতে গেলে চোখের ফোকাস
আর লাগে না কাজে।

আপাতত অন্ধ আমি
বলাও যায় বধির
কোন সাগরে রাখবো জমা
শুকনো আঁখি নদীর। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

বিশ্ব নারী দিবসে ফেমিনিস্ট ক্রিটিসিজমের - অ আ ক খ

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০

একুশ শতকে এসে আমাদের চিন্তাশক্তি উন্নত, আমাদের লক্ষ্যগুলো যূথবদ্ধ ও স্থির। সমালোচনার দৃষ্টিভঙ্গীতে কারওপক্ষেই যাতে পক্ষপাত না করা হয়, কোনপক্ষই যাতে বাদ না যায়, পাঠক- চিন্তক- লেখক- সমালোচক হিসেবে আমাদের দৃষ্টি থাকে সেই দিকে। সেই লক্ষ্যে হাজার বছরের পুরুষতান্ত্রিক চিন্তা চর্চার বিপরীতে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ৬৬৫ বার পঠিত     like!

প্রেম ও নারী

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬


এক শব্দের যত মানে
(সেলিনা শিরীন সিকদারকে)

যারা বলবার বলুক না তা, তুমি কেন বলো ও-কথা?
রামগরুড়ের জ্বর সেরে গেলে হাসবেই সে অযথা।
আমার ছিল না এত মানে জানা, তুমিই এসব শেখালে;
কাল থেকে আর ঘুমুবো না রাতে, একটু ঘুমুবো সকালে।
এসবও তোমার ঠিক জানা আছে, জানা নেই শুধু সে-কথা :
পথে... বাকিটুকু পড়ুন

৪৮ টি মন্তব্য      ৪১৮ বার পঠিত     ১০ like!

দেশের মানুষ ওঠো জেগে(কবিতা)

লিখেছেন সাইয়িদ রফিকুল হক, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১


দেশের মানুষ ওঠো জেগে
সাইয়িদ রফিকুল হক

পাঁচটি বছর পরে আবার
এলো ভোটের খেলা,
চেয়ারম্যানি-ইলেকশনে
জমছে টাউট-মেলা।
নমিনেশন পাওয়ার আশায়
ছুটছে টাউট লোভে,
ভণ্ডগুলোর আস্ফালনে
ফুঁসছে মানুষ ক্ষোভে।
রাজাকারের নাতি-পুতি
পাচ্ছে দলের প্রতীক!
ভণ্ডামিটা সমাজদেহে
হচ্ছে বুঝি বাতিক।

গমচোরেরা আবার দেখি
কিনছে নমিনেশন,
ভোটের আগে হাসিমুখটা
করছে পরিবেশন।
টাউটগুলো দাঁড়ায় আছে
চেয়ারম্যানি-খাম্বায়,
দলের নেতা হচ্ছে এখন
গোয়ালঘরের হাম্বায়!
গমচুরিতে পটু মশাই
করছে মিটিং-মিছিল,
ওরে মানুষ, ওঠরে জেগে
ধরে দে-না কিল!

গরিব-মানুষ পায় না গম
পায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

একটি মেয়ের আত্মকথা

লিখেছেন নাভিদ আরমান শিফাত, ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০

একটি মেয়ের আত্মকথা:-
ভাই, আমরা নারী দিবসের শুভেচ্ছা চাই না।... আমাদের কে আপনার মূল্যবান স্ট্যাটাস এর মাধ্যমে শুভেচ্ছা জানাতে হবে না।...
শুধু বাসে উঠলে গা ঘেষে শরীরে হাত দেবেন না।... আমাদের কে বাড়তি সম্মান দেখিয়ে প্রনাম করতে হবে না।
চলতে গিয়ে বুকের ওড়না সরে গেলে শুধু শকুনের মত চোখ দেবেন না।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৯১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য