ফিরে দেখা
কিশোর বয়সে এক ঝড়ো সন্ধ্যায়,
ছাতা হাতে এসে তুমি দাঁড়ালে দরজায়,
চেয়েছিলে ধার নিতে কিছু গল্পের বই,
ছিলনা তোমার আর বলার কিছুই।
ছিলনাতো সে সময়ে হুমায়ুন, মিলন,
তবে ছিল তারাশঙ্কর, নীহার রঞ্জন।
সমরেশ বসু আর বিমল মিত্র,
নিপুনভাবে আঁকতেন সমাজ চিত্র।
তাদেরই একটা বই দিলেম তোমাকে,
পকেটের রুমাল দিয়ে প্রচ্ছদটা ঢেকে।
বলেছিলেম, দেখো যেন দুরন্ত হাওয়ায়,
ভিজে না শরীর তোমার বৃষ্টির... বাকিটুকু পড়ুন








