কে এই অামি!
আমি,বাঁধভাঙ্গা উচ্ছাস প্রান্তরে দাঁড়িয়ে একা আমি,পদ্মপাতার জলে দোদুল্যমান এক বিন্দু জল;চোখের কোণে জমা নিদারুণ কষ্ট কিংবা নিয়তির বলে বলি হওয়া পালহীন নাবিক।আমি দুরন্ত ছেলেবেলাকে সঙ্গী করে ছুটে চলা টগবগে তরুণ;আবার সন্ধ্যার নিকষ অন্ধকারে স্তব্ধিত গাংচিল।আমি আমার আমিকেই রহস্যের চাঁদরে মুড়িয়ে রাখি;তোমার অনুসন্ধিৎসু চক্ষু সেথায় শুধুই এক আস্ফালন।














