somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

অদৃশ্য শিশিরে ভেজা ভালোবাসা

লিখেছেন নাছির হাসান, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

আজ সাইফের ভাগ্নী তিন্নির গায়ে হলুদ। সাইফ আজ রাঙামাটি থেকে চট্টগ্রাম যাবে তিন্নিদের বাসায়, সাথে থাকবে বড় ভাইয়া। ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র সে। ভদ্র আর মেধাবী ছেলে হিসাবে কলেজে বেশ সুনামও আছে তার। চট্টগ্রামেই বেশিরভাগ আত্নীয় তাদের। রাঙামাটিতে তার বাবার ব্যবসা আর পড়ালেখার কারণে কোনো উপলক্ষ ছাড়া চট্টগ্রাম যাওয়া... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

গল্প । অ-মানব @ ২০ পর্ব

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সেবিকা বলল – কেন জানি আপাকে খুব বিশ্বাস হয় । জিবনে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় । বিশ্বাস না করলে চলব কি ভাবে ।
পাগল সেবিকার দিকে চেয়ে বলে – সব কিছুর একটা সীমানা থাকা উচিৎ । হউক সেটা বিশ্বাস তারও সীমানা থাকা চাই । কারো কথা বিশ্বাস করার পূর্বে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

অনুবাদ কাব্যঃ ভাঙ্গা প্রদীপ

লিখেছেন শরীফ আজাদ, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১



প্রদীপটা যখন চূর্ণবিচূর্ণ,
ধুলোয় পতিত আলোটা তখন শুয়ে থাকে মৃতের মত;
মেঘগুলো যখন বিক্ষিপ্ত,
রংধনুর উজ্জ্বল রঙ্গই তখন শেষ আশ্রয়;
বাঁশিটা যখন ভাঙ্গা,
তখন কেউ মনে রাখেনা তার মধুর সুর;
অধরে যখন কথা ফোটে,
তখন মনে থাকেনা কোন প্রেমালাপ।

বাঁশি নয়, বাতি নয়,
টিকে থাকে সুর, বেঁচে থাকে সৌন্দর্য;
আত্মাটা যখন বোবা হয়ে যায়,
তখন হৃদপিণ্ডের ধুঁক ধুঁক শব্দে কোন সুর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৩৬ বার পঠিত     like!

চিপস ডে..... :-D

লিখেছেন আব্দুল্লাহ তুহিন, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

মনে করুন, এখন আপনার বাসায় কারেন্ট নাই।
তাই অন্ধকারে বসে বসে আপনি এক পেকেট "কুরকুরে"
চিপস খাচ্ছেন, আর অন্যদিকে ফেসবুক চালাচ্ছেন।
.
খাচ্ছেন আর ফেসবুক চালাচ্ছেন....
খাচ্ছেন আর ফেসবুক চালাচ্ছেন... :-D
.
কিন্তু একটা সময় দেখলেন, চিপসের পেকেটে আপনার
পুরো হাতটাই ডুকে গেল।
কিন্তু একি!!... :O
একটা চিপস ও নাই....
তাই বাধ্য হয়ে, চিপসের পেকেটের চারপাশের মশলা
গুলোই খেতে থাকলেন।
তখন আপনার... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৭৬ বার পঠিত     like!

উত্থান পতন

লিখেছেন মাদিহা মৌ, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩




এক

সাদা শার্টটা ইন করে পরে কালো টাইটা বেঁধে নিলো গলায়। আয়নায় তাকালো। নাহ! যথেষ্টই পরিপাটি দেখাচ্ছে! এখন শুধু ইন্টারভিউটা ভালোয় ভালোয় দিতে পারলেই ওকে আর পায় কে! খুশি খুশি মনে বাসা থেকে বের হলো মুনিফ।

মাত্র কয়েকদিন আগেই পাশ করে বের হয়েছে সে। বিষয় ছিলো সাংবাদিকতা।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

ভূতের কবলে এক রাত

লিখেছেন প্রামানিক, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯


শহীদুল ইসলাম প্রামানিক

মুচী বাড়ি পার হয়ে এলে সামনে ফাঁকা মাঠ। মাঠ পেরিয়ে পূর্ব পার্শ্বে রাস্তার ডান দিকে দু’টি বাড়ি। এই বাড়ি দু’টি পার হয়ে সামনে কিছুটা এগিয়ে গেলে আবারও ফাঁকা মাঠ। আর এই ফাঁকা মাঠের মাঝে আছে একটি ব্রীজ। ব্রীজের নিচে দক্ষিণ দিকে গভীর গর্ত। চৈত্র মাসেও অথৈ পানি... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৬২১ বার পঠিত     like!

কবিতা আমাকে মাতাল করে দেয় [সাক্ষাৎকার]

লিখেছেন নাজমুস সাকিব রহমান, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

[ গালীব আজিম, কবি ও কণ্ঠযোদ্ধা। প্রথম ব্যান্ড শহরতলী তারপর থিয়েট্রিকাল, কবিতাকে অনুষঙ্গ করে পথচলা, কবিতার পথে চলা। সাক্ষাৎকারটি নিয়েছিলাম ডিসেম্বর, ২০১৫তে। মূলত যারা আর্টের নানা দিক নিয়ে কাজ করেন, তাঁদের প্রতি আমার সীমাহীন আগ্রহ। আমার প্রায় জানতে ইচ্ছে করে, 'আপনারা কীভাবে অন্য কোন চরিত্র, অন্য কারো অনুভূতি নিয়ে কাজ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩৪০ বার পঠিত     like!

তুমি আমায় বাঁচতে দিও - একটুক্ষণই

লিখেছেন আরাফআহনাফ, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

তুমি আমায় বাঁচতে দিও - একটুক্ষণই



দিন দিন আমায় তুমি বাঁচতে দিও, বাঁচতে দাও, বেঁচে থাকতে দাও
শ্বাস নিতে দাও, একটু শ্বাস ।
ভালবাসায়পূর্ণ হৃদয় আমার একটু শ্বাস চাইছে -
একটু শ্বাস।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, চিৎকার করে উঠি - অক্সিজেন চাই, বুক ভর্তি অক্সিজেন।

আমি নীল হয়ে যেতে থাকি,
আমি লীন হয়ে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

চৌদ্দই ফেব্রুয়ারি-

লিখেছেন মারুফ তারেক, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১


লিখাটি অনেকের খারাপ লাগার কারন হতে পারে।
কী দোষ করেছিল ডাস্টবিনে পড়ে থাকা নবজাতক? কী দোষ করেছিল ছয় তলা থেকে ফেলা দেওয়া ছোট শিশুটি?
একটা বাস্তব ঘটনা বলব,
আজ থেকে অনেক বছর আগে, তখন ক্লাস ফাইভ অথবা সিক্সে পড়ি। শুনলাম আমাদের বাড়ী থেকে একটু দূরে ডোবার ধারে একটি শিশু পাওয়া গেছে।অনেকে নাকি... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩৬৪ বার পঠিত     like!

আনন্দভ্রম এখন মেলায়

লিখেছেন হাসান মাহবুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০


ছুটির দিনে আরাম করে ঘুমাচ্ছিলাম। একটা অচেনা নম্বর থেকে বার কয়েক ফোন আসলো। কিছুটা বিরক্তি নিয়ে ফোন ধরলাম, ওপাশ থেকে কুহক ভাই জানালেন আমার গল্পগ্রন্থ "আনন্দভ্রম" মেলায় এসেছে। শুনে বেশ আনন্দ পেলাম (আবার এটাও ভাবলাম, এ ভ্রম নয় তো!)। অনুপ্রাণন প্রকাশনকে অনেক ধন্যবাদ দেরী করে যোগাযোগ করার পরেও যথাসময়ে... বাকিটুকু পড়ুন

১৮৪ টি মন্তব্য      ১১১০ বার পঠিত     ৩৩ like!

গল্পঃ এক ডজন কষ্ট

লিখেছেন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬


জব্বার আলির মেয়েটা জন্ম থেকেই কুৎসিত। একে তো সে বাবার মতো ঘোর কালো, তার ওপর তার বাঁ চোখটা যাচ্ছে তাই ট্যারা। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত মহল্লার ছেলেমেয়েরা তাকে খেলতে নেয় না। মেয়েটা কাঁদতে কাঁদতে ছুটে এসে বাবার কোলে চড়ে বলে, ‘ওদের বকে দাও।’ জব্বার আলি মেয়েকে আদর করতে করতে নিজের... বাকিটুকু পড়ুন

৩৫ টি মন্তব্য      ৪৫৮ বার পঠিত     like!

না-মানুষ

লিখেছেন কান্ডারি অথর্ব, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮





আমি একজন না-মানুষ। সোজা কথায় না-মানুষ হলো সেই, যে মানুষ না। এই মানুষ না হওয়ার বেশ আনন্দ আছে। কোন প্রকারের পাপ-পূণ্যের দায়বদ্ধতা থাকেনা না-মানুষদের। আমারও নেই। এইজন্য অবশ্য লোকে আমাকে ঘৃণা করেনা। আমাকে অনেকেই সাধু সন্ন্যাসী বলে মনে করে। আমার কাছে মানুষজন এসে তাদের সমস্যার কথা জানায়। আমিও... বাকিটুকু পড়ুন

৭৮ টি মন্তব্য      ৯০২ বার পঠিত     ১৫ like!

ধাধসপুরে বারবেলা (উপন্যাস) ১০

লিখেছেন মোহাম্মাদ আব্দুলহাক, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯













‘মাদুলির কিনা দামই তো পঞ্চাশ টাকা?’
‘দেড়শো টাকার বেশি এক আনা দেব না।’
‘দুইশো দিলে অর্ধেক ছুমন্তর পড়ে ফুঁ দেব। রাজি হলে বল আমার হাতে সময় নেই।’
‘একশো নব্বই দেব।’ বলে সরসী হাসার চেষ্টা করলে আয়মান কাঁথা টেনে হাঁটতে শুরু করে বলল, ‘তোকে আর তাবিজ দেব না।’
এমন সময় তার দাদি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

দয়ার সাগর নূর মোহম্মদ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

লিখেছেন জি এম আশরাফুল, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

[১৯]
দয়ার সাগর নূর মোহম্মদ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

দয়ার সাগর নূর মোহম্মদ
তাঁরে চিনলে না -
হায়াতুন নবী আবে হায়াত
সর্ব সৃষ্টির সূচনা।।

আউয়ালে আখেরে নবী
জাহেরে বাতুনে নবী গো
দেখলে না সেই নূরের ছবি
মুসলমান তুই হলি না।।

আবে হায়াতের পানি হতে
সর্ব সৃষ্টি এই ভবেতে গো
বিন্দু জালাল জাত নামেতে
হায়াতুন নবীর ঠিকানা।।

হায়াতুন নবী বর্তমান
আপন ঘরে আছে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

ভ্রমণ

লিখেছেন প্রলয় নীল, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩



যুগল পাহাড়ের অগভীর গাঙ-এ
আমি নাও বাইবো রাত্রিভর; তুমি খুলে দিও ঝিনুক ডালা।
ছলাৎ ছলাৎ শব্দ তুলে, আমি এগিয়ে যাবো কাঙ্খিত নরকে
আমি মুক্তো কুড়োবো ঝিনুকের বুকে;
এক- দুই- তিন- চার আরো অসংখ্য শেষে-
মালা গেঁথে পান করবো সঞ্জীবনী সুধা। বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য