কানাবগীর ছানা
বাঁশবাগানে কানাবগীর
ডিম ফুটেছে দুই
চুপটি করে যেই বলেছি
একটুখানি ছুঁই?
বলল বগী, অবাক হয়ে
ছুঁইলে আমার জানা
একটি হবে বোবা আর
একটি হবে কানা।
দিতে পারো আমার হাতে
একটু আদর করি
দুষ্টু ওরা, ভীষণ পাজি
লাফিয়ে যাবে পড়ি।
ছানা দুটি তুলে ধরো
দেখুক সারা বন
বলল বগী, কেমনে তুলি
ওজন কয়েক টন!
বাকিটুকু পড়ুন





