ভোলা মন
মন আমার
মনের কথা কারে বলি আর ,
এমন করে ছিড়ল কেনে একতারাটির তার
কাদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি
ভালোবাসার আদালতে হইলাম আমি বাদি
সংসারে যে সাজিলাম রে সং এই বুঝেছি সার
মনের কথা কারে বলি আর
এমন করে ছিড়ল কেনে একতারাটার তার
তোর উদাস বাউল নেই কো বাউল আর
ভোলা মন.........................................
এত বড় আকাশ তবে
জীবন কেনে ছোট
পীরিতি ফুল মন বৃথে ঝরবে জেনেই ফোট
জানি না তো কে যে আমার
আমিই যে হায় কার
মনের কথা কারে বলি আর
এমন করে ছিড়ল কেনে একতারা টির তার
তোর উদাস বাউল নেই কো বাউল আর
ভোলা মন
মন আমার
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



