ভূতের ছড়া
ভূতের ছড়া
লুৎফুর রহমান
পাশের বাড়ির তেতুল গাছে
বড় বড় ভূত থাকে
অনেক দিনের বসত তাদের
মা-বাবা আর পুত থাকে।
মানুষ মারে ঘাড় মটকিয়ে
রাতে দেখায় ডর
সঙ্গে রাখিস তাবিজ বাবা
সবসময়ে তোর।
-'সেফ কবে কও বাজান'
-'মুয়াজ্জিনে মসজিদেতে
যখনরে দেন আযান'।
-'তখন কোথায় পালায়?'
-'বাথরুমের ওই নর্দমাতে
পরে মানুষ জ্বালায়'।





