পুতুল খুকির বিয়ে
কাঠের ঘরে পাল সেজেছি
পুতুল খুকির বিয়ে
তালের পাতার বাঁশি বাজাই
বরকে এলাম নিয়ে।
বরকে দেখে পুতুল খুকি
লাজে লুকায় মুখ
মেঘ সাদা এক ভেলায় চেপে
আসলো নায়র সুখ!
সেই সুখেতে ময়ূর পাখার
পাগড়ি দিলাম মেলে
পুতুল খুকির সোনার নূপুর
আলোর কিরণ জ্বালে। বাকিটুকু পড়ুন



