ভ্যাট না দিলে খরচ পাবে কই?

শহীদুল ইসলাম প্রামানিক
ভ্যাটের রাজ্যে করছি বসত
ভ্যাটে কেন ভয়?
ভ্যাট দিয়েই তো এই দেশটার
আয় উন্নতি হয়।
উঠতে, বসতে, শুতে গেলেও
লাগে যেথায় ভ্যাট
সেইখানেতে করছো কেন
মিছাই ক্যাটর ক্যাট?
শিক্ষাংগনে ভ্যাট না দিলে
মন্ত্রী কেমনে চলবে
বিনে পয়সায় এই দেশেতে
হাত দু’টি কি ডলবে?
মন্ত্রীর সন্তান বিদেশ পড়ে
নাই কোনো হইচই
ভ্যাট না দিলে তাদের সন্তান
খরচ পাবে কই? বাকিটুকু পড়ুন




