somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

অধিকার!

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২


লক্ষ টাকার শপিং করে
বলছো হবায় শুরু
এমন সময় হাত বাড়িয়ে
দাঁড়িয়ে এক বুড়ো;

বলল আমায় দেননা মাগো
একটা ঈদের জামা
রেগে মেগে পুলিশ ডেকে
বললে তাকে থামা।

পুলিশ তাকে ধমক মেরে থামিয়ে দিলো বটে
হাতপাতা ঐ লোকের ছবি রইল মনের পটে।

জামা কিনে সেই বুড়োকে পায় না খুঁজে আর
কোথায় যেন লুকিয়ে ছিলো বুড়োর অধিকার!
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     ১ like!

জাতিস্বরের হারানো অধ্যায়(পর্ব-১)

লিখেছেন অগ্নি সারথি, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২


একঃ
বিষয়টা আর মোটেই হালকা ভাবে নেয়া যাচ্ছে না। এত্ত এত্ত মানুষ, সবাই কি একই সাথে একই মিথ্যা বলবে। আর কেনই বা বলবে? কি লাভ! শুধু বন্ধুরা হলে ধরেই নিতাম যে, তারা সকলেই যুক্তি করে আমাকে 'ইনোসেন্ট' তথা বোকা বানানোর ষরযন্ত্রে লিপ্ত হয়েছে। 'ইনোসেন্ট' অর্থ ঠিক বোকা নয়, তাদের ভাষায় এটা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৭৬ বার পঠিত     ২ like!

ঘুম নিয়ে এলো (?) রামাদান, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে।

লিখেছেন আবু জান্নাত, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৭



রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে রামাদান প্রতি বছর আমাদেরকে তাক্বওয়ার বার্তা দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো সেই তাক্বওয়া আমরা কতটুকু অর্জন করতে পারলাম

হাদীসে এসেছেঃ জিবরাঈল আঃ বললেনঃ রামাদান পেয়েও যে ব্যক্তি নিজের অতীতের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে নাই, সে ধ্বংশ হোক, আল্লাহর রাসূল সাঃ বলেছেন আমীন। (ইবনে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ০ like!

একগুচ্ছ মৌনতার চিঠি (৮)

লিখেছেন খোরশেদ খোকন, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

“কোনদিন, যখন বৃষ্টি এলো
এভাবে, আমি আমাকে ভিজিয়ে নিলাম...”

আষাঢ়ের মেঘ নিয়ে
আকাশ পরে থাকে একা একা
আর জীবন খুঁজে ফেরে
শব্দ নিয়ে গল্পের পাতানো সুখ।

কালিদাসের মেঘ
দূরে, বহুদূরে উড়ে যায়
আর বুকের মাঝে আদরের ভাঁজে ভাঁজে
জমা হয় মহাকাব্য, সুখের অসুখ।

জীবন, আহ! কি মোহন মায়া।

আমি চেয়ে দেখি মেঘলা আকাশ
রঙের বিন্যাস নিয়ে রঙধনু... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ১ like!

“I Loved Her First”

লিখেছেন কলম.বিডি, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

সে ই শৈশব থেকে, তেলাপোকা আমার বিশেষ পছন্দের প্রাণী। সম্ভবত মেয়েরা প্রায় সব্বাইই কম বেশী এই প্রাণী দেখলে আঁতকে উঠেন। এই বাবদে আমি একশ ভাগ মেয়ে। খয়েরী রঙের এই সুন্দর প্রাণীটিকে দেখামাত্রই আমার ভেতরে পৃথিবীর ওপর অদ্ভুত ভালোবাসা জন্মে যায়। আমি চিৎকার করে সে ভালোবাসা চারপাশের মানুষকে জানান দিই। একজন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৩২ বার পঠিত     ১ like!

এতো বিবেকবান মানুষ, কোথায় থাকেন আপনারা ?

লিখেছেন গচ্ছিত স্বপ্নগুলো, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

এতো বিবেকবান মানুষ কোথায় থাকেন আপনারা !

মুক্তিযোদ্ধা আইয়ুব খান আত্মহত্যা করেছে প্রায় দুই দিন। লিখবো ভেবেও সময় করে উঠতে পারছিলাম না।
আইয়ুব খান চিরকুটে লিখে গেছেন এম এ হান্নান তাঁকে অপমান করেছেন, কিন্তু হান্নান সেটা অস্বীকার করছেন কোথায় লেখেছেন তাঁকে চিনেন না কথাও বা লেখেছে তাঁকে অপমান করেন নি।যেটাই হোক... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৩৮ বার পঠিত     ১ like!

হায় মানবতা হায় অধিকার

লিখেছেন কর্নফুলী, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

ইদানিং সন্ধ্যার পর প্রধান সড়ক ও অলি গলিতে প্রায়ই দেখি পুলিশের গাড়ি কিছুটা অন্ধকার জায়গায় দাড়িয়ে থাকতে দেখি এবং মনে মনে ভাবি ভালই নিরাপত্তা পাওয়া যাচ্ছে। প্রায়ই দেখি পুলিশ রি্কসা বা সি এন জি থামিয়ে লোকজন কে জিগ্ঘাসাবাদ করে ও শরীর চেক করছে ,যাক মূল কথায় আসা যাক - একদিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     ০ like!

ডা: জাকির নায়েকের সংক্ষিপ্ত জীবনী ও তার রচিত ৩৭ টি পিডিএফ বাংলা বই নিন একদম ফ্রিতে

লিখেছেন গ. ম. ছাকলাইন, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

জাকির আব্দুল করিম নায়েক (ইংরেজি: Zakir Naik, আরবি: زاكر نايك) (জন্ম: অক্টোবর ১৮, ১৯৬৫) একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। মহারাষ্ট্র থেকে শল্যচিকিৎসায় ডিগ্রি অর্জন করলেও ১৯৯১ সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেছেন। বিংশ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩০ বার পঠিত     ০ like!

বেঁচে আছি, বেঁচে থাকি

লিখেছেন গেন্দু মিয়া, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৬

হারিয়ে যাইনি কোথাও __বেঁচে আছি
ধুকে ধুকে বেঁচে আছি __
জীবনকে মনে হয় কানামাছি !!! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ০ like!

ফিনিক্স কিংবা বাড়ব

লিখেছেন অরূপ চক্রবর্ত্তী, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৪

হাসপাতাল আমার পছন্দ নয় একদমই, হোক তা যতই পরিপাটি, অভিজাত ও বৃষলী নার্সদের সেন্টে সড়োগড়ো। তার বিছানার হিম নীরবতা জুড়ে থাকে— কয়েকলক্ষ জোনাকের মৃত্যু, মোহ্যমান গাছেদের দূরাগত ফিচেল ফুঁৎকার। সেই সব সেবিকারা কী করে জানেন, রোগীদের অতসব দুরূহ প্রশ্নের এত সহজ উত্তর? আমি তো চেয়েছিলাম— নিরুদ্দিষ্ট অন্ধকারে ধাবমান কোনও এক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     ০ like!

দ্রোহ ও ভালোবাসা (কবিতা)

লিখেছেন মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

পরাজিত নিস্পেষিত কোন মানুষের কান্নার চোখ হয়ে,
ফুলেল ভালোবাসার বাগানের পাশ জুড়ে,
সমাধির নিমর্ম পাথেরর উপর দ্রোহের আগুন ঝড়ে।

আবেগ নাকি বাস্তবতা কোন চক্ষুশূলে,
নিস্পাপ কাছে আসা সহস্র শতাব্দী দূরে।
মিথ্যা প্রনোদনার উপেক্ষিত ভালো লাগা,
বিদ্বেষের স্বাদ মাখানো রাত জাগা।

ধূসর মলিন আবয়বের হাতছানি,
হিংসাতুর চোখগুলো দ্রোহের প্রতিচ্ছবি।
স্বপ্নের বন্দর জুড়ে হারিয়ে যাওয়া জাহাজের নোঙর,
সুখের স্বর্গের মাঝে গড়ে তোলা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৫৭ বার পঠিত     ০ like!

শ্রাবণের বৃষ্টিতে

লিখেছেন প্রামানিক, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:১১


শহীদুল ইসলাম প্রামানিক

ছাতা মাথায় যাচ্ছে পথিক
গুড়ি গুড়ি বৃষ্টি
কখনও বা ঝর ঝর ঝর
যায়না দুরে দৃষ্টি।

লাফিয়ে যাচ্ছে ব্যাঙ-ব্যাঙাচি
লাগছে পায়ে গুঁতো
কখনও বা পিছলে পড়ে
ছিঁড়ছে পায়ের জুতো।

আছাড় পড়ে কাদার ভিতর
পাচ্ছে কেহ শরম
বাচ্চা যারা ব্যাথার চোটে
কান্না করছে চরম।

ভিজছে জামা ভিজছে কাপড়
ভিজছে পুরো দেহ
ঝাপটা বৃষ্টি সবাই ভিজছে
রক্ষা পায়না কেহ।

কাক পাখিরা গাছের ডালে
ঝিমায় বসে বসে
কখনও... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ৩৬১ বার পঠিত     ৩ like!

ভালবাসার চিঠি

লিখেছেন প্রীতি পারমিতা, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৭


প্রিয় … …,

তোমাকে কি বলে যে সম্বোধন করব বুঝতে পারছি না। তাই প্রিয় শব্দটার পর জায়গাটা খালি রাখলাম। তুমি তোমার ইচ্ছে মত কিছু একটা বসিয়ে নিয়ো। যাই হোক, ভালো আছো?



জানো, আমার চিঠিটা পাওয়ার পর তুমি চিঠিটা হাতে নিয়ে পড়ছ গভীর আগ্রহে। সেই দৃশ্যটা ভেবে আমি চিঠিটা লিখছি।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৯১৮ বার পঠিত     ২ like!

বাংলাদেশী মিডিয়ার আত্মহত্যা ও গভট বায়োলজি

লিখেছেন রকিবুল হোসেন, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৩

আকাশ সংস্কৃতির আগ্রাসন নিয়ে রচনা শিখেছি
ছোটবেলায়। আকাশ সংস্কৃতির কুফল নিয়ে এখন লিখতে বললে ছোট বেলার মুখস্থ শেখাটা
অনেকটা সেকেলে হয়ে যাবে।আকাশ সংস্কৃতির বর্তমান হাল দেখে ভবিষ্যৎ বাতলানো অনেকটা
সায়েন্স ফিকশন লেখার মত হয়ে দাঁড়িয়েছে । আমার মনে আছে কয়েক হাজার তরুণ প্রজন্মকে
সামনে নিয়ে বছর কয়েক আগে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে নোবেল জয়ী
ড... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     ০ like!

রাগিনী(পদ্মা)।

লিখেছেন Suhag al Ahsan, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

কোথায় কি পদ যাত্রা নাহি থামথে নেহি। এই গল্প অভিযাত্রী তুমি, তুমিই রাগিনী দূর্গেশ নন্দিনী। কতকাল ধরে তুমি গেয়ে চলেছে উত্তাল সাগরের অতৃপ্ত আত্মার গান। আকাঁবাকা পথচারী তুমি যে দিকে গিয়েছ সে দিকেই করেছে নাজেহাল।
নিষ্ঠুর তুমি পাষাণ তুমি কখনো গলেনি তোমার হৃদয় হাজারটা মানুষের হাহাকার শুনি।


★★ক্ষুদ্র জ্ঞান দিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য