রোজায় ধান্দাবাজ

শহীদুল ইসলাম প্রামানিক
রোজা এলেই অনেক লোকে
নীতি কথা বলেন
তারাই আবার হর হামেশা
অসৎ পথে চলেন।
দিনের বেলা মাকরু বলে
রাতে কাটেন দাড়ি
অন্যের সম্পদ দখল করতে
করেন বাড়াবাড়ি।
রোজা নষ্ট হবে বলে
থুথু ফেলেন ঘন
ব্যবসা করেন দুই নম্বরী
কলুষ তাদের মনও।
ফরজ তরফ হবে বলে
সতর্ক থাকেন কত
ঘুষের টাকা দেখলে পরে
খায় ছাগলের মত।
ধান্দাবাজি চান্দাবাজি
রোজা রেখে করেন
তারাই আবার মসজিদ গিয়ে
নামাজে ভুল... বাকিটুকু পড়ুন


