রমযানের চাঁদ

শহীদুল ইসলাম প্রামানিক
‘ওই দেখা যায় রমজানের চাঁদ’
করছে যে হইচই
তাকিয়ে থেকে বলছে কেহ
‘চাঁদ উঠেছে কই’?
দেখছে যারা বড়ই খুশি
লাগছে তাদের ভালো
চেষ্টা করেও দেখতে না পায়
মুখটা তাদের কালো।
চাঁদটা দেখে খুশির চোটে
কেউবা নামায পড়ে
কেউবা ভাবছে অনাহারে
থাকবো কেমন করে?
কিন্তু যাদের শক্ত ঈমান
রোজায় খুশি তারা
বিনা কারণে বেরোজাদার
ক্ষুধায় ভীতু যারা।
বাকিটুকু পড়ুন



