somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

লাল নীল গোলাপ !!!

লিখেছেন মোঃ সাকিব সরোয়ার, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

(১)
-এই যে মিস্টার ! ! কেমন আছেন ? এই নিন , আপনার জন্য তাজা লাল গোলাপ ।
-- প্লিজ তুমি এখন যাও । মা ডাক্তারের সাথে দেখা করতে গেছেন । তোমাকে দেখলে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবেন ।
- দেখুক না ! তাতে কি ? তোমার বউ হয়ে গেলে দেখবে না বুঝি !... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     ০ like!

ভালো থেকো

লিখেছেন মো: নিজাম গাজী, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

বেসেছিলাম ভালো তোমায় যতনে,
তাই বুজি আজিকে পড়েনা আমায় মনে ।
আমাকে কাদাইয়া তুমি লহো হাসিয়া,
লাভ কি হল প্রেয়সি তোমায় ভালবাসিয়া?
তোমার সেই স্বর্গীয় মুখখানি,
আজিকে কেড়েছে মম সুখখানী ।
তোমার সেই জান্নাতি নেত্র দুটি,
আজিকে আমায় দিয়েছে অকাল ছুটি,
তুমি ধ্বংস করেছ প্রিয়া আমাদের স্বর্গের জুটি ।
মনে পড়ে তোমার সেই কাজল কালো কেশগুলো,
আজিকে আমার জীবন করিছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

ককটেল ফুটুক বা নাই ফুটুক,ফটোসেশন চলিতে থাকিবে,,,

লিখেছেন হো ইম, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

হ্যালো, হ্যালো,,,

ভাই আপনে কই? এখনো আহেন নাই কেন!! অলরেডি সকাল ১০ বাইজা গেছে,,জলদি মগবাজারে চইলা আহেন,, টাইম কিন্তু বেশি নাই,, আশেপাশে পলিথিনের সংখ্যা একটু কম আছে,,

রুস্তম, আমার আসতে আরো ২০ মিনিট লাগবে, তুমি ততক্ষন ঝোপঝাড়ের ভিতর লুকাই থাকো, ধানমন্ডিতে ঝান্টুর ককটেল মারার কয় একটা দৃশ্য ধারন করতে হবে,,

ভাই যা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ০ like!

পুড়ে ছারখার হবে মানবতা আর সভ্যতা

লিখেছেন মোঃ মাকসুদুর রহমান, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ভারতের বিভিন্ন প্রদেশে খ্রিষ্টান ও মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে যেভাবে ধর্মান্তরিত করা হচ্ছে, তাতে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।


বেশ কিছু উগ্র হিন্দু সংগঠন ধর্মান্তরকরণের এই কর্মসূচির নাম দিয়েছেন ‘ঘর ওয়াপসি’ বা ঘরে ফেরা। গরিব মানুষদের তারা হিন্দু ধর্মে ফিরিয়ে আনছে ভয় ভীতি বা নানা প্রলোভন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     ০ like!

হরতালে বাধা দেয়াটা আসলে কি?

লিখেছেন বাঙ্গাল৭১, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

প্রিতিটি হরতালের আগে বলা হয় হরতালে বাধা দেয়া হলে এটা হবে সেটা হবে….

আমার জানামতে হরতাল মানে হলো, কোন একটি দাবীর পক্ষে একটি দল বা জোট হরতালের ডাক দেবে তাতে সাড়া দিয়ে জনগণ ঘর থেকে বের হবে না, অফিস-আদালতে যাবে না।
কউ যদি ঘর থেকে বেরই না হয় তাহলে বাধাটা কোথায় দেয়া... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

পূর্বের তুলানায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের মানুষ এখন অনেক গুন বেশি সচ্ছল

লিখেছেন মোশা, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩


পূর্বের তুলানায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের মানুষ এখন অনেক গুন বেশি সচ্ছল
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     ০ like!

সাজিয়ে তুলি সম্ভাবনার নতুন দিগন্ত..........

লিখেছেন মেঘরোদ্দুর, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

// আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা। //

কবি সুফিয়া কামাল রচিত 'আজিকার শিশু' কবিতাটি যখনই পড়ি তখনই হুড়মুড় করে শৈশব এসে দু'চোখ ঝাপসা করে দেয়। মনে করিয়ে দেয় আজ থেকে অনেকগুলো বছর আগের কথা। যে দিনের কাছে আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     ২ like!

প্রতিজ্ঞা

লিখেছেন জোবায়ের রহমান, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

প্রতিজ্ঞা
----- জোবায়ের রহমান

বয়স তোমায় থামিয়ে দিলাম কুড়ি বছর পরে।
যুবক হয়ে থাকব আমি জনম জনম ধরে।
দেহ যদি যায় বুড়িয়ে কিছুই যায়না আসে,
আমি যুবক অনন্ত কালের দেখবে সবার পাশে।

মানুষ বুড়ো হয়না কভু যদি মনটি যুবক থাকে
কে কি ভাবে খেয়াল না করে দেখ নিজেকে।
আশি বছর বৃদ্ধ যদি যুবক হতে পারে,
তুমিত নও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     ০ like!

শীতার্ত পথ শিশুদের সাহায্যে এগিয়ে আসুন

লিখেছেন মোঃ ইকরাম, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

শীতের নতুন মৌসুম শুরু হয়ে গেছে। নতুন বছরে নতুন ফ্যাশন। পুরানো বছরের কাপড়গুলো সব পুরানো ফ্যাশন হয়ে গেছে। নতুন ফ্যাশনের কাপড় কিনতে আবার মার্কেটে যাওয়ার ধুম পড়ে যাবে। কার্ডিগান নাকি সোয়েটার কোনটি পড়লে বেশি স্মার্ট লাগবে, এ নিয়ে ঘুমের পরিমাণও কমে যাবে এ কয়েকদিন। আড্ডাগুলোর বিষয়বস্তু এ ফ্যাশন নিয়েই চলবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০৭ বার পঠিত     ০ like!

আজ আমাদের মানবতা বোধ, আমাদের মানবিকতা কোঁথায় মুখ লুকালো?

লিখেছেন মোঃ গালিব মেহেদী খাঁন, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

শিশু জিহাদের মৃত্যুতে গোটা জাতি শোকাভিভূত। শিশুটির দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য অনেকেই মন্ত্রী মহোদয়কে পর্যন্ত দ্বায়িত্বহীনতার অভিযোগে অভিযুক্ত করেছে। এটাই মানবতা বোধ। এটাই মানবিকতা।
ঠিক তাঁর দুই দিন পড়ে যখন রাজনীতির আগুনে ঝলসে গেল দুই শিশু সহ মা। যখন তাঁর পরের দিন একজন শিক্ষিকাকে ইটের আঘাতে খুন করা হল ঐ রাজনীতির... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     ১ like!

স্বপ্নবুনন

লিখেছেন সুবাস রায়, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

সারাদিন সারারাত করে যাই
স্বপ্ন বুনার কাজ
কাল হতে চেয়েছিলাম মহারাজ
সন্ন্যাসী হতে চাই আজ।

প্রজাপতির ডানা মেলে
বসে যাই ফুলে ফুলে
নদীর মত স্রোতধারায়
ভেসে উঠি সাগরকূলে।

কখনও হতে চাই মানবসেবক
কখনওবা প্রশাসক
নিজের মাঝে হারিয়ে কখনও
ভুলে যাই দ্যূলোক-ভূলোক।

আবার এও বলি
আমার আর কিবা
আছে প্রয়োজন?
আমার তো আছে সবি,
এখানেই খুঁজে নেব সর্বসুখ
হতে পারি যদি কবি।

এ ধূলির স্বর্গমাঝে
প্রকৃতির নরম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

» মন কথনিকা—(২৯-৩৩)

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

মন কথনিকা—২৯
লাভ হবে না এখন আর কাছে আসতে চাইলে
সুর কানে যায় না আর ভালবাসার গান গাইলে
সময়মতো খুঁজ নিলে না, আর খুঁজে লাভ কি
অসময়ে বল জমবে ভালবাসার আর ভাব কি!

(9 November 2014 at 20:25)


মন কথনিকা-৩০
কই হারালো কুহু কুহু কোকিলের গান
কই লুকালো অবারিত সবুজের আহবান
ভাটিয়ালি সুর একদা জুড়াইত যে প্রাণ
সব ফিরে পেতে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     ১ like!

অন্ধ (গল্প)

লিখেছেন তাহসিনুল ইসলাম, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

ফুলহীন বাগান আর চুলহীন মাথা দুটোই সমান শ্রীহীন। চুলহীন মাথায় যেমন চিরুনি ওঠে না তেমনি ফুলহীন বাগানের দর্শক জুটে না। ফুলেদের একটা বিশেষ শক্তি আছে। আকর্ষণ শক্তি। অতি নিরামিষ মনের মানুষও ফুল দেখলে একটু থমকে দাঁড়ায় কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে চৌধুরী বাড়ির ফুলভরা বাগানটা নিরামিষ ব্যক্তি তো দূরের কথা... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩১৪ বার পঠিত     ৫ like!

তোমাকে চাই - কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)

লিখেছেন লিরিকস, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪



প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই,

নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই,

বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই।

কবেকার কলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুন্তি মানুষের ক্লান্ত... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৫৭১ বার পঠিত     ৩ like!

খোলাখুলি বলছি

লিখেছেন নিষ্ঠুর পৃথিবী, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

একটা বিষয় খোলাখুলি শেয়ার করছি , আমার কাছে মনে হয় চারপাশের সবকিছু কেমন এলোমেলো । মনে হচ্ছে খুব অল্পসময়ে বিশাল একটা পরিবর্তন , কোন কিছুই ঠিক যেন ঠিক ভাবে চলছে না । চারপাশটা কেমন দাও দাও করে জ্বলছে । আমি বলছি না এটা ঠিক ।কিন্তু আমার কাছে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য