somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

চন্দ্রবিন্দুর সম্মান

লিখেছেন আল - বিরুনী প্রমিথ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৭

আমি দিনটির জন্য অপেক্ষা করে ছিলাম। অবশেষে আগামীকাল তার মুখোমুখি হবো।

সমাজের সাথে আমার সাংঘর্ষিক সম্পর্ক। বহুদিন ধরে। দিনতারিখ গুনে বলতে পারবোনা। কেবল এটুকু বলতে পারি, আমি মনেপ্রাণে একটি চূড়ান্ত পরিণতি চাইছি। দম আটকে যাওয়া যাপনে অতিষ্ঠ হয়ে উঠেছি।

আব্বার ঘরের বড় ঘড়িটা সবসময়েই জোরে বেজে উঠে। আমি বেশ অন্যমনস্ক... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

পৃথিবীতে শান্তি রক্ষিত হোক!

লিখেছেন স্বপ্নবাজ সৌরভ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৯

সফেদ জানালার পর্দায় পবিত্রতা ছড়িয়ে দিল
এক শুভ্র বাতাস, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায়
চোখ ভেজায় দ্বায়িত্বরত ফেরেশতারা --
'পৃথিবীতে ভালো থেকো!'
সদ্যজাত শিশু চোখ পিটপিট করে চায়--
'আলো এতো আলো! এটাই আমার পৃথিবী ?'

ওখান থেকে বহুদূরে
পুকুরের ধার ঘেঁষে
বসন্তের আগমনী বার্তা শোনায়
জামগাছে সদ্য গজানো নতুন সবুজ পাতারা
মাথা উঁচু করে খোঁজে... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ২৫৮ বার পঠিত     like!

জাতিস্মরঃ পুর্নজন্মপ্রাপ্ত ত্রয়োদশ দালাইলামা যেভাবে চর্তুদশ দালাইলামা হিসাবে জন্ম নেয়

লিখেছেন শের শায়রী, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০২



তিব্বতের নাম শুনলেই আমার চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় দেশ। নিষিদ্ধতার বেড়াজালে আটকানো এক রহস্যময় দেশ। অনেককাল এই দেশে বর্হিবিশ্বের মানুষদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এই দেশ সন্মন্ধ্যে মানুষের এক অপার কৌতুহল তৈরী হয়। এখন অবশ্য কিছুটা শিথিল হওয়ায় এই রহস্যের ঘোরটেপ আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে।

তিব্বতীদের প্রধান ধর্ম বৌদ্ধ... বাকিটুকু পড়ুন

৪৪ টি মন্তব্য      ১১৬৫ বার পঠিত     ১৬ like!

ফেমাস এবং কবি

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৬

পূর্বে কবি'রা ফেমাস হতেন।
আর এখন ফেমাস'রা কবি হন।
--- শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াৎ এর ৭৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১০


খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। একাধারে তিনি একজন পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এবং ১৯৭৬-১৯৭৭ মৌসুমে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭৯ সালে দি ফাদার ছবিটি পরিচালনার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৩৪ বার পঠিত     like!

ফাল্গুন ভ্যালেন্টাইন ধাঁধা

লিখেছেন রমিত, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৩



ফাল্গুন ভ্যালেন্টাইন ধাঁধা
--------------------------------- রমিত আজাদ

ফাল্গুন ফাল্গুন, হলদেতে লাল আগুন,
পলাশে ও শিমুলে, লালিমারা কি ভুলে,
ছুঁয়ে দিলো কায়া তার, মায়াজাল অকূলে!
কোন রঙে উৎসব? গোলাপে না বকুলে?

লীপ ইয়ার ফাঁদে পড়ে খানিকটা নড়চড়,
দুইদিন এক হলো, মাথা হলো গড়বড়!
এতকাল ফাগুনের পরে হতো ভালোবাসা,
এবছর মিলেমিশে একীভূত যত আশা।

হয়তোবা এই ঠিক, ব্যয় হবে অর্ধেক;
উৎসবে ঠিকই রবে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     like!

পাঠ প্রতিক্রিয়া; কাব্য কথার ক্যানভাস(২) - কবিতা ও গল্প সংকলন; প্রকাশক-নন্দন

লিখেছেন শামছুল ইসলাম, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২

গল্প ও কবিতা সংকলনটা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। বার বার উচ্চারণ করেও নাম দু'টোকে বাগে আনতে পারছি না- কমান্ডার কৃকটক ও তাঁর সহকারী প্রিকপট। মহাকাশযান গ্যালাকটিক নিয়ে তাঁরা নেমে পড়েছে ধানক্ষেতে। জায়গাটা সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম। দাঁত ভেঙে গেলে তার মেরামতের বিলটা লেখক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

এপিটাফের পরে

লিখেছেন নিমচাঁদ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬

মনের সব চিঠি লেখা হয় না।
লেখা যদিও হয়,
পড়ে থাকে অলস বিকেলের টেবিলে।
একদিন সাফ করার সময়
মনে হয়, হায় এ চিঠিগুলো এখনও পাঠাইনি?

খান কতেক পাঠাতে নিয়ে যাই..

কিন্ত চিঠিগুলো পড়ে থাকে গাড়ীর হ্যান্ড রেষ্টের রেইলে।

আমার সময় কই?
আমি ত পড়ে থাকি বরফে, বর্ষায়, নদীর প্রান্তে
মাথার নীচে হাত রেখে, আকাশ আর তারা দেখে।

চিঠিগুলো... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

মুদ্রার অন্য পিঠ : অনু ভাবনা

লিখেছেন বিদ্রোহী ভৃগু, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

আত্মপরিচয়হীন জাতি এভাবেই হারিয়ে যায়
অহংকারের জায়গাগুলো অনাচারে ভরে যায়
অত:পর কেবলই মধুর পতন
উন্নয়নের পৈশাচিক অর্গাজমের পথে
আপন পতনে সূখানুভবে- নিত্য তলিয়ে যাওয়া . . .

***
স্বৈরাচারিতার প্রতিরোধে যে হিম্মত
আর আত্ম মর্যাদাবোধ দরকার-তা কই?
জ্ঞান আর বিশ্বাসের যে ঐক্যতান দরকার তা কই?
চৌদ্দই ফেব্রুয়ারীর পরিচয় তাই বদলে যায় নরোম ভালবাসায়!

***

যৌনতাই যদি ভালবাসা হয় পতিতারা বিশ্বের শ্রেষ্ঠ... বাকিটুকু পড়ুন

৪০ টি মন্তব্য      ৩৪৯ বার পঠিত     ১১ like!

#নির্ভেজাল_আলো_চাই-২।

লিখেছেন মোঃ পলাশ খান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮


#নির্ভেজাল_আলো_চাই
#নিরাপদ_আলো_চাই
#হয়রানিমুক্ত_আলো_চাই।


#আমি_পল্লী_বিদ্যুৎ_এর_একজন_নিয়মিত_গ্রাহক।

বেশ কিছু জায়গায় কয়েকবারই খেয়াল করেছি প্রাকৃতিক দুর্যোগ, লোডসংক্রান্ত বা মেয়াদ সংক্রান্ত কারনে ট্রান্সমিটার ব্লাস্ট বা নষ্ট হলে নষ্ট হওয়া ট্রান্সমিটারের আওতাধীন থাকা গ্রাহকদের সবাইকে মিলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ও সকল গ্রাহকদের বিদ্যুৎ বিলের কাগজ দিতে হয় সংশ্লিষ্ট এলাকায় নিযুক্ত টেকনিশিয়ানের মাধ্যমে। ঠিক এটাই এবার আমার এলাকায় ঘটলো এবং... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

এলো বসন্ত ,এলো ফাগুনের দিন

লিখেছেন ইসিয়াক, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৫


হিম ভেজা সব ফুল নরম গন্ধ ছড়িয়ে দেয়।
যখন মেঘেরা অভিমান করে কুয়াশার আড়ালে লুকায়,
বসন্তের প্রথম সকালে।

কিছুকাল মান,অভিমান পর্ব শেষে,
লুকোচুরি খেলার মতো
সাঁঝবাতি নিভে গেছে,
রৌদ্রালোকের ছায়ায়।

ঝরছে টুপটাপ সববয়সী আমড়া ও মেহগনী পাতারা।
বসন্তের আগমনী বার্তায় ফোটে শিমুল পলাশ।

নববাসন্তী সাজে যুবকযুবতীরা
যৌবনের আহ্বানে বাসন্তী আবরনে খোলস বদলে নেয়,
সঙ্গী খোঁজার তালে।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

ভালোবাসার দিনের গল্পঃ সেদিন দুজনে

লিখেছেন সন্ধ্যা প্রদীপ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫



ইরা রাকিবের দিকেএকরাশ অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে।তার পা থেকে মাথা পর্যন্ত আগুনের হলকার মত রাগ ছড়িয়ে পড়তে থাকে।শরীর চিড়বিড় করে জ্বলতে থাকে,শরীরের রক্ত যেন রাগের উত্তাপে বাষ্পীভূত হয়ে যায়।সেই উত্তাপে ফরসা গোল গোল গালদুটো লাল হয়ে ওঠে। সে প্রেসার কুকারের মত ফুঁসতে থাকে মনে হয় এখনি এটম... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     like!

১৪ ফেব্রুয়ারি ১৯তম সুন্দরবন দিবসঃ বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭


১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত একটি দিবস "সুন্দরবন দিবস"। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের পরিবেশ। সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৪০৯ বার পঠিত     like!

রিট কি? কোন কোন বিষয়ে, কিভাবে রিট দায়ের করতে হয় তা জেনে নিন

লিখেছেন এম টি উল্লাহ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪০


রিট শব্দটির অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। কারো মৌলিক অধিকার লংঘিত হলে আমাদের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে।

হাইকোর্ট বিভাগের এই এখতিয়ার কে রিট জারীর এখতিয়ার বলে। অর্থাৎ রিট শুধু মাত্র হাইকোর্ট বিভাগ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৫২২৩ বার পঠিত     like!

ব্রেক্সিটের সরল, জটিল সমীকরণ

লিখেছেন ওয়াসীম সোবাহান চৌধুরী, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০

গ্রেট ব্রিটেন সবার সাথে একা খেলতে চায়, ইউরোপিয়ান ইউনিয়ন দলের হইয়া না।

ব্রেক্সিট হয়া গেছে।

৪৭ বছরের সম্পর্ক শেষ। ব্রিটেন এখন বিশ্ব সংসারের,শুধু ইউরোপিয়ান ইউনিয়নের না। ইউরোপিয়ান ইউনিয়ন থিকা বাইর হইসে কিন্তু ইউরোপ থিকা তো বাইর হইতে পারব না। থাকব, ফিরব কিন্তুক দলের হইয়া খেলবো না, একা খেলবো। তারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য