somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বাঙালি সংস্কৃতি ও উৎসব (প্রবন্ধ)

লিখেছেন কাওসার চৌধুরী, ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭


পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মত হাজার হাজার বছর ধরে নানা নৃতাত্ত্বিক এবং ধর্মীয় গোষ্ঠী ও শাখা-গোষ্ঠী, নানা শ্রেণির মিলন, পারস্পরিক প্রভাব এবং সমন্বয়ের ফলে গড়ে উঠেছে বঙ্গীয় সংস্কৃতি। সুলতানি আমলের 'বাঙলা' রাজ্য অথবা বাংলা ভাষা গড়ে ওঠার মুহূর্ত থেকে বাঙালি সংস্কৃতির জন্ম হয়নি। বঙ্গীয় সংস্কৃতির ভিত্তি গড়ে উঠেছিলো আরো অনেক... বাকিটুকু পড়ুন

৬৮ টি মন্তব্য      ১২৭৪১ বার পঠিত     ২১ like!

মনা মিছারে দুনিয়া

লিখেছেন জি এম আশরাফুল, ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬

[৪৫]
মনা মিছারে দুনিয়া
এখন আছি তখন নাই
কেবা মরে কার লাগিয়া ।।

টাকা পয়সা সুন্দর নারী
থাকবে রে পড়িয়া
এক সেকেন্ডের নাই ভরসা
যেতে হবে সব ছাড়িয়া ।।

সঙ্গের সাথী কেউ হবে না
যাবে মাটিতে মিশিয়া
ভাই বন্ধু আত্মীয় স্বজন
ক্ষণিক পরে যায় ভুলিয়া ।।

দুই দিনেরই এই দুনিয়া
কেবল আসা যাওয়া
কিছুক্ষণের বাহাদুরি
এক পলকে যায় চলিয়া ।।

মনের মানুষ আপনার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

রাগের সুষ্ঠ প্রয়োগ।

লিখেছেন মীর সাজ্জাদ, ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪

রাগ রিপু মানুষের অমঙ্গল আনে,
মঙ্গল বিধানে রাগ লাগে কামে।

অন্যায় আচরণ যার সতত বিরাজে,
তাহাকে দমন করে রাগ রিপু রাজে।

রাগের কারনে নর নৃশংস পিচাশ,
রাগের প্রয়োগে হয় রাগের বিনাস।

ন্যায় প্রতিস্থার কাজে রাগ জাগাইলে,
সে রাগ ভরিয়া দিবে পৃথিবী মঙ্গলে।

রাগের কারনে যদি বুঝিতে না পারো,
চুপ করে শান্ত মনে বসে চিন্তা করো।

রাগের বশ তুমি কভু না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

অ-কাজের লোক

লিখেছেন হাবিব, ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫



মশা ভাই মশা ভাই
করো কেন খাই খাই
দাড়াও না একবার শোন,

রক্ত খাবার তরে
যাই মানুষের ঘরে
ভোর হলে তার সম্ভব নাই কোন।

টিকটিকি টিকটিকি
ঠিকঠিক ডাকি ডাকি
যেথা যাও বলে যাও না,

খাব আজ মশা মাছি
তাই আমি ধ্যানে আছি
লাইট নিভালে আর পসিবল না।

তেলাপোকা তেলাপোকা
শিং দুটি নাড়ি একা
১৮ পদে দ্রুত... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

বাংলা ছায়া ছবির গান

লিখেছেন সামাইশি, ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮


বাংলা ছায়া ছবির গান
গীতিকার: মোকাই ।

তোমার ওই রূপ দেখে
কি যে হয় মোর দু চোখে
আমি হারিয়ে যাই বহুদূর
গিরি খাদ পাহাড় সমুদ্দুর।

যখন তোমার নিটোল গালে
মিথুনের শীত বসন্ত কালে
হলুদের রঙ্গে ঝরে কামনা
হৃদয়ে ওঠে প্রেমের যাতনা।

তখন তোমার গোলাপী অধরে
কেঁপে কেঁপে রস সুধা ঝরে
আমি নেশায় বিভোর... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৮১৭ বার পঠিত     like!

দুঃস্বপ্ন

লিখেছেন স্বপ্ন কুহক, ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪



আত্মার অবাক আয়োজনে আন্দোলিত হই,
দেখা-অদেখায়--আমার ভেতর তুমি,
তোমার গভীরে আমি,
আমাদের সম্পর্কের গভীরতম কারণ এই কি!

কাল রাতে দেখেছিলাম ভীষণ এক দুঃস্বপ্ন
পরনে সাদা থানের ধূতি, অনাবৃত শরীর
হাতে প্রজ্বলিত আগুনের শিখা
মিহি বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছ তুমি ।।

কাঠের উপরে কাঠ তাঁর মধ্যেখানে
আমার নিস্তেজ নিষ্প্রাণ হাল্কা শরীর
বৃষ্টির ছাট চোখের... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ৩৭৯ বার পঠিত     ১১ like!

আমার ‘গীতাঞ্জলি’ পাঠ

লিখেছেন জসীম অসীম, ১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২১

ডিসেম্বর, 1991, ঢাকা।
==============
অলংকরণ: জসীম অসীম:
===============
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আর কেউ ‘নোবেল পুরষ্কার’ পায়নি। তাই আমি নিজেই আবার এই পুরষ্কার পাওয়ার পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম। 1989 সালে।
আমাদের বাড়ির মাহাম্মদ জ্যাঠা বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের পরে বিগত 75 বছর ধরেই আর সাহিত্যে বাঙ্গালিদের ‘নোবেল’ দেওয়া হয়নি। এই শূন্যতাই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৬২ বার পঠিত     like!

|| দীর্ঘশ্বাস ||

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৪



আমি কত রাত কাটিয়েছি বসে বসে আকাশের দিকে তাকিয়ে,
গুনেছি চাঁদের চারপাশাটায় থাকা তারা গুলো একদম অযথা;
সেই রাত গুলোতে ছিলে তারায় তারায়, চাঁদের আলোয় মিশে।
মনের গভীরে ছিলো ভালোবাসায় পূর্ণ শ্রদ্ধাসন,
তোমাকেই বসিয়ে ছিলাম সেথা অন্তরের সমস্ত ভালোবাসায়;
এই মনের আকাশের নীল হয়ে বহুদিন করেছিলে মুগ্ধ,
মনের অন্দরমহলে তোমারই সাম্রাজ্য ছিলে মহারানী,
এই... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৬৫০ বার পঠিত     like!

নেটওয়ার্কিং প্রফেশন এর গোড়ার কথা | নেটওয়ার্কিং প্রফেশন হিসেবে পছন্দ করলে যা যা জানতে হবে | শেষ পর্ব

লিখেছেন শিহাবআহমেদ, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৩



নেটওয়ার্কিং কে প্রফেশন হিসেবে পছন্দ করার পর আমরা অনেকেই মনে করে থাকি, সিসিএনএ কোর্স করা মানেই নেটওয়ার্কিং এর সবকিছু শিখে নেওয়া এবং এই কোর্স এর সিলেবাসেই নেটওয়ার্কিং এর যাবতিয় টপিক্সগুলো ইনক্লুডেড। অথেচ এটা একটা ভুল ধারণা। এটা সিসকো ভেন্ডোর কোর্স গুলোর প্রথম স্তর। এই স্তরে নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫২৮ বার পঠিত     like!

ধর্মীয় সম্প্রীতির মানে হচ্ছে পারস্পরিক বিশ্বাস অবিশ্বাসের প্রতি "সমানে সমান" সম্মানবোধ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯

কিছুদিন আগে আমি লিখেছিলাম অন্যের বৌকে পর্দা শেখানোর আগে নিজের ভাল মুসলিম হওয়াটা জরুরি। মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহকে (সঃ) নবী বানানোর আগে আল্লাহ তাঁকে মক্কার আল-আমিন বানিয়েছিলেন। আমাদেরও কাউকে ইসলাম শেখানোর আগে আল-আমিন (বিশ্বাসী) হতে হবে।
এক ভাই ফালতু কমেন্ট করে বসলেন, "ইসলাম প্রচার করতে হলে আল আমিন হতে হবে? আমার... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৬৭ বার পঠিত     like!

ব্যবচ্ছেদ

লিখেছেন ঋতো আহমেদ, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৬



ব্যবচ্ছেদ

গল্পের খসরায় প্রান্তিক নৈরাশ, অদ্ভুত রঞ্জন—নিরঞ্জন
উৎকট দগ্ধের স্বপ্নের সংহার, নিঃশ্বাস বন্ধের—উপক্রম
বন্ধুর মনটায় মৃত্যুর শীৎকার, ভাঙচুর অগ্নির—হিরন্ময়—
দুঃসহ চুম্বন মুক্তির হিমস্রোত, ব‌ইছে এইবার—আরক্তিম

উঠছে সেইসব প্রশ্নের কল্লোল, কিঙ্কর উন্মন—অজান্তার
তুমিও বলো নি কেন তা ঘটবেই, বিস্ময় ধন্দ—আজন্ম‌ই
চিত্তের মিথ্যে প্রশ্রয় মুখ তার, মুখ নয় মৃত্যুর—আরাধ্যর—
নৈরাজ বিশ্বের নিঃস্ব আশ্বাস, কুর্নিশ বিশ্বাস—অপাত্রেই

চিন্ময় কঙ্কাল চিন্তার ভাস্কর,... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৩৩ বার পঠিত     like!

কবিতাঃ কবি'র দিবাস্বপ্ন

লিখেছেন মাহমুদ আল ইমরোজ, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৪



একটি বই প্রকাশিত হবে
বইটি কবিতায় কথা বলতে চায়,
কবির নিঃসঙ্গ জীবনের বাঁকে বাঁকে কিছু স্মৃতির আল্পনা
তোলপাড় হৃদয়ে জেগে থাকা বাসনারাশি
অদ্ভূত ভঙ্গিমায় মঞ্চায়িত কিছু ডায়ালগ
প্রেমিকাকে সোপর্দ করা পরিশেষে চোখের জল
সবকিছু কবিতায় বলতে চায় কবি|

কবি জানে না কিছু লুকোতে - লুকাবে না
সবকিছু চলে যাবে, সবকিছু হারিয়ে কবি নিঃসঙ্গতায়
গভীর রজনী কবিতায় যাপন করতে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

পরশ্রীকাতরতা ও দলাদলি থেকে ‍মুক্ত হতে না পারলে বাংলাদেশের উন্নয়ন অসম্ভব

লিখেছেন অনল চৌধুরী, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

৩ জন বাঙ্গালী মানে ২ টা দল আর ১০০ টা বাঙ্গালী মানে ১০০০ টা দল । তাদের হাড় - মাংসে মিশে আছে উত্তরাধিকার সূত্রে লাভ করা পরশ্রীকাতরতা আর সেই সঙ্গে নোংরা দলাদলি।

বাংলাদেশের অর্থহীন রাজনৈতিক সহিংসতা থেকে শুরু করে সব সমস্যার মূল কারণ পরশ্রীকাতরতা আর নোংরা দলাদলি।
এই দুই থেকে মুক্ত... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩২২ বার পঠিত     like!

অনুকাব্য

লিখেছেন টুটুল, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

কে বুঝবে এই মন্ত্রনা
মানুষ আমি, যন্ত্র না।


বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

কবিতাঃ আঁধার সুখ -নুরুন নাহার লিলিয়ান

লিখেছেন নুরুন নাহার লিলিয়ান, ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯


(ছবিঃ ইন্টারনেট )

সহস্র কষ্ট বালিশের নিচে চেপে রেখে ,
স্বপ্নরা আসে চোখের পাতায়।
জীবনকে সামনে রেখে অর্থহীন,
প্রবলবেগে প্রবাহিত হয় মিথ্যা সময়!
তবুও নিত্য নিয়মের ঘোরে
মানুষ প্রতিনিয়ত লড়াই করে।
বিদগ্ধ অস্তিত্বের জোরে
তবুও কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে।
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে ,
অসহায় নিঃশব্দ বুকের গভীরে ।
কখনও বেঁচে থাকার ইচ্ছে গুলো উড়ে
নির্বিকার আকাশে কিংবা নিঃসঙ্গ... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য