তুমি তো কংক্রিট আর ইস্পাত!
কারুকাজ,
কারুর খাজ বা ভাঁজ
সব মিলিয়ে অসহ্য আনন্দ।
তাঁতের বসত ঘ্রাণ,
তুমুল মেশার উল্লাস।
কিম্বা শুধুই ঠোঁটাঠুঁটি
আর শরীরের বিভিন্ন রেশম চুলে
মুখ ডোবানো।
কিম্বা,
বলে ওঠা,
দেবী,
উঠে বসোতো একটু
সোজা হয়ে
মোড়ানো পায়ে
মাথা রাখি।
আর নাহয়
ডেফনির মতন
তীর হাতে আদেশ করো
আমি তাড়িয়ে আনি
হরিণের দল।
আমি যে প্রতি প্রত্যুষে
খুঁজি তোমার সোঁদা ঘ্রাণ,
অথচ,
তুমি মৃত্তিকা নও,
কংক্রিট... বাকিটুকু পড়ুন










