somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

জীবন থেকে নেওয়া ছোট গল্পঃ “সকালের আগে দরজা খোলা যাবে না”

লিখেছেন আঁধার রাত, ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২২

২০০৩ সালের জানুয়ারী ১৬ তারিখ বৃহ:বার। তীব্র শীতে আমি, রুশো, সাইন্স(বন্ধুর নাম) আর সাইন্সের বাপ ঈশ্বরদী থেকে ট্রেন যোগে রাজশাহী পৌঁছালাম বেলা দুইটা-আড়াইটা নাগাদ। পরের দিন ছিল মেডিক্যাল ভর্তি পরিক্ষা। সাইন্স(বন্ধুর নাম) আর সাইন্সের বাপ মেট্রোপলিটন হোটেলে উঠল। আমি আর রুশো লক্ষিপুর মোড়ে খুঁজতে থাকলাম সল্প খরচের একটা হোটেল।
লক্ষিপুর মোড়ে... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৩৮৪ বার পঠিত     ০ like!

মনঘুড়ি

লিখেছেন ফজল, ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৬

উড়িয়ে মনঘুড়ি
জাগবো সারা রাতি।
কাঁপিছে হৃদয় জুড়ি
সুপ্ত অগ্নিগিরি।


যখন নীরবতা প্রগাঢ় হয়
দৃষ্টি ঝাপসা সিক্ত, রিক্ত।
উত্তাল ঝড়ে সাগরময়
নোনাজলে কাঁপে কষ্ট।

সম্মোহিত চন্দ্র ঘড়িতে
অনূভুতি বাজে টিক টিক, ঠিক।
প্রহর না ফুরোয়,
পরান না জুড়োয়,
জোছনা সাক্ষী , হারাই
কোথায় দিগ্বিদিক।
বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     ১ like!

বিশ্বকাপ ফুটবল-২০১৮ কবির চোখে

লিখেছেন সেলিম আনোয়ার, ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৫



চলবে খেলা মাঠে-
খেলবে যারা ভালো তারাই জিতে যাবে।
আমরা শুধু দেখবো
ফুটবলের আকাশটাতে ইচ্ছে ডানায় ভাসবো।
নিষ্ঠুর অবনীতে যোগ্যতরো যাবে জিতে
এইতো নিয়ম - আমরা চেয়ে দেখবো।

হয়তো মনের কোনে আসবে ভেসে
মধুরতরো এক স্বপ্ন
আমার দেশও খেলবে যেথা
আমি সেই স্বপ্নে নিমগ্ন।

এখন আমরা... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১১৪১ বার পঠিত     ৫ like!

নামহীন বইয়ের দামহীন রিভিউ!

লিখেছেন হাসান মাহবুব, ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:২৬


জনাব হিমালয় পাই ওরফে হাইফেন
আপনার নাম না দেয়া নির্দিষ্ট দাম না দেয়া বইটা পড়লাম। তবে এটাকে বইয়ের মর্যাদা কি আপনি আসলেই দিয়েছেন? আপনি অবসেশন দ্বারা পরিচালিত। লেখালেখি আপনার ভালো লাগে না। এতে আপনার অবসেশন কাজ করে না। তাই লেখাকে আপনি আপনার চিন্তা প্রকাশের একটি 'টুল' হিসেবে দেখেছেন কেবল। আপনি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৫৫১ বার পঠিত     ৫ like!

উম্মতে মুসলিম

লিখেছেন সনেট কবি, ২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:৪২



কোরআন নাজিল হয়েছে মানুষ ও জ্বিনের প্রতি। কাজেই মানুষ ও জ্বীন কোরআনের নবির (সা.) উম্মত।যারা তিহাত্তর কাতার হবে। যার মধ্যে মুসলমান এককাতার, যারা জান্নাতি।কারণ মুসলমান তাদেরকে বলে যারা আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পন করে। আর আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পন করে জান্নাতে না যাওয়ার কথা নয়।তবে কেউ যদি আল্লাহর ইচ্ছা ও অনিচ্ছায়... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৪২ বার পঠিত     ০ like!

আমি কি বেগম জিয়াকে নিয়ে বেশী লিখে ফেলেছি?

লিখেছেন চাঁদগাজী, ২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:২৯



আমি কি বেগম জিয়াকে নিয়ে বেশী লিখে ফেলেছি, লেবু তিতা হয়ে গেছে? আসলে মোটেই না, বেগম জিয়াকে নিয়ে আমি যা লিখেছি, এটা কিছুই না; উনাকে নিয়ে শতশত ব্লগারের হাজার হাজার পোষ্ট লেখার দরকার ছিলো, উনার প্রকৃত পরিচয় তুলে ধরার দরকার ছিলো।

একজন ব্লগার বলেছেন যে, আমি বেগম জিয়াকে... বাকিটুকু পড়ুন

১১১ টি মন্তব্য      ১২৭১ বার পঠিত     ১ like!

জাপানিজ অ্যানিমেটেড মুভি রিভিউঃ নিনজা স্ক্রল

লিখেছেন রুফিয়াস মিলেনিয়াম, ২৫ শে জুন, ২০১৮ ভোর ৬:৫৪


নিনজা।
অন্ধকারে লুকায়িত এক সৈন্য সমাজ। রহস্যময় আর মারাত্মক সব প্রাণঘাতী কৌশলে এই আততায়ীরা প্রায় যেকোনো অসম্ভব কাজ করতে পারদর্শী ছিল। নানা রকম অদ্ভুত সব অস্ত্রচালন, সম্মোহন, শরীর পরিবর্তন ইত্যাদি ক্ষমতার পাশাপাশি ছিল তাদের আরো অনেক আশ্চর্যকর অতিপ্রাকৃত ক্ষমতা। হারিয়ে যাওয়া ইতিহাস আর রহস্যের আড়ালে চিরদিনের জন্য আত্মগোপন করা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৬৫ বার পঠিত     ৩ like!

২৪ জুন ২৩ঃ৪০

লিখেছেন নাজমুস সাকিব৪৪১৪, ২৫ শে জুন, ২০১৮ রাত ৩:৪২

বাঁধভাঙ্গা অথই সমুদ্রের বিশাল গর্জন আজ নিঃসঙ্গ
একাকী জীবনের বিলাপ তাই আজ তুচ্ছ
ভেঙ্গে ফেলা অতীত এর ভবিষ্যৎ বড়ই আশ্চর্য
জীবন কে ছুঁয়ে যায় করে যায় নিঃস্ব
হয়ত পৃথিবী বড় কিছু নয়, আমার স্বপ্নের মাঝে
হয়ত আমি ভেবেছি আমার স্বপ্নের আকাশে সেই ধ্রুবতারার মাঝে
একটি সুন্দর দিন, একটু নিঃসঙ্গটা কাটানোর আশায়
ছুটে চলা এই জীবনের প্রতিটি ধাপ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

আচ্ছন্নতা

লিখেছেন সেলিম আনোয়ার, ২৫ শে জুন, ২০১৮ রাত ২:২৩


ভালোবাসা ভালো নয়
বলে মন্দলোকে;
ভালোবাসাহীন পৃথিবীটা
কাটে মহাশোকে।

তুমি যতই বড়াই করো
কপোটভাবে আমায় ছাড়ো
আসলে তো থাকো শোকে
বুকের ভেতর অন্তলোকে।


আমার পথ পাওনা খুঁজে
অবুঝ মন তা কি বুঝে?

স্যাতস্যাতে ভ্যাবসা গরমে
ঘামছে তনু ঘামছে মন,
বৃষ্টি হলে তো কথাই নেই
দুজনাতে... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     ৩ like!

ইশকুলের দিনগুলি

লিখেছেন রিম সাবরিনা জাহান সরকার, ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৪৮

(লেখাটি আঠারো বছর আগের!)

৯ মার্চ, ২০০০
বৃহস্পতিবার


প্রমিজ করছি এখন থেকে প্রতিদিন ডাইরী লিখবই লিখব। যদি না লিখি, তাহলে কান কেটে পাড়ার নেড়িটার গলায় ঝুলিয়ে দেব। কিন্তু লিখতে গেলেই যে সব গুলিয়ে যায়। কোনটা ছেড়ে কোনটা লিখব বুঝে উঠতে পারি না। আজকে একটা চেষ্টা নিয়ে দেখা যেতে পারে। একেবারে সকাল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     ২ like!

চিহ্ন

লিখেছেন সুদীপ কুমার, ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৫০



কোন একদিন
পৃথিবীর বুকে পড়ে থাকা মৃত পথ বেয়ে
হাঁটতে হাঁটতে
যদি ক্লান্ত হয়ে পড়ি
তুমি থাকবে আমার পাশে?
নাকি উল্টো জানতে চাইবে-আমি বেঁচে আছি কিনা

মৃত পথ বেয়ে
যারা চলে তারাও তো মৃত

তারপর কোন একদিন
কোন এক ধূসর সন্ধ্যায়
যখন হিসেবের খাতা হেসে উঠে হো হো করে
তখন বুঝতে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২০০ বার পঠিত     ০ like!

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (২য় পর্ব)

লিখেছেন গায়েন রইসউদ্দিন, ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯

জন্মু-কাশ্মীরের ইতিহাস অনেক দীর্ঘ। সেই দীর্ঘ ইতিহাস চর্চার কাজ মূলত ইতিহাসকারদের। আমরা শুধু একনজরে দেখে নেব, এই অঞ্চল কোন‌্ কোন্ শাসকের হাতে কখন কীভাবে এল আর গেল, তারই সংক্ষিপ্ত রূপরেখা। খৃষ্টপূর্ব তৃতীয় শতকে শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক। কাশ্মীরের রাজা হয়েছিলেন সম্রাট অশোকের উত্তরাধিকারী 'জালুক'। সে সময় বৌদ্ধদের প্রাধান্য... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩২৫ বার পঠিত     ০ like!

এরদোগানের বিপুল ভোটে এগিয়ে থাকা - মুসলিম দেশগুলোর জন্য গনতন্ত্র মূল্যহীন

লিখেছেন উম্মু আবদুল্লাহ, ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:২৬

এরদোগান ক্যারিশম্যাটিক রাজনীতিবিদ। রাজনীতিতে তিনি বহু ক্যারিশমা দেখিয়েছেন।

চিরস্থায়ী ক্ষমতায় থাকার ইচ্ছে এবং যোগ্যতা সবই তার ছিল। কিন্তু বাধ সেধেছিল সংবিধান। গনভোট আয়োজন করে নিজের জনপ্রিয়তার বদৌলতে তিনি সে সংবিধান পাল্টে ক্ষমতায় থেকে গেলেন। একই জনপ্রিয়তাকে পুজি করে ব্যর্থ করে দিলেন সেনা ক্যু।

বিরোধীদের ক্যারিশমা নেই। তাই... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৪৯৩ বার পঠিত     ০ like!

ছড়া

লিখেছেন বিকেল বেলার শেষে, ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:১১



* * ঐ দেখা যায় গাড়ী **
রাব্বী...
............................
যাএী উঠে যাএী নামে
তাকিয়ে দেখে তারা
একটার পর একটা যায় গাড়ী
অসহায় যে তারা
কেমন করে যাবে বাড়ী
ঐ সকল নাড়ী
আমরা কি এই বিষয়টা
একটু ভেবে দেখতে পারি বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     ০ like!

পাথর, পাগল পারা

লিখেছেন ঋতো আহমেদ, ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৩



#
কাল রাতের অস্থির ঈর্ষারা এখন আর নেই,—
হয়তোবা উপায়ান্তর না পেয়ে শেষে
চোখের জলের দাগ
হয়েছ;
চোখের মধ্যেই নিজেকে ডুবিয়ে—
নিভিয়ে দিয়েছ প্রপঞ্চ— ও, প্রহেলিকাদের ।

এখন অনেকটাই স্নিগ্ধ,
অনেকটাই শান্ত ও নিরাপদ তোমার দৃষ্টিরা—

আমি দেখতে পাচ্ছি,— তোমার চোখের ধূপ ও ধূন
আমি দেখতে পাচ্ছি ছাই, পোড়া মন ও মনন
দেখতে পাচ্ছি—... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     ৩ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য