আলোর ঠিকানায়

আলোর ঠিকানায়
ইফতেখারুল মবিন
অবশেষে আমি নিজেই প্রদীপ জ্বাললাম।
আর কেনই বা জ্বালবো না আলো তিমিরের ভিড়ে?
ছোট ছোট জোনাকিরা যদি পারে
আঁধারে জ্বালাতে আলো,
দিবাকর প্রভাত-বেলায় ওঠে হেসে
তার দ্যুতিমাখা মুখে দূর নীলিমাতে,
সারা পৃথিবীকে তার জৌলুসে
করে দীপ্তিময় রঙিন।
পূর্ণিমা চাঁদও তো তিমিরে জ্বালে
স্ফূর্তিময় বাসনার আভা,
স্রোতস্বিনীর ঢেউয়ে ঢেউয়ে সেই আভা
প্রতিসৃত হয়ে ছড়িয়ে পড়ে প্রকৃতিতে।
নক্ষত্রলোকের শতকোটি তারাও তো ভেসে... বাকিটুকু পড়ুন







