আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়... 

ক্রান্তি

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪

যারা মরে গেছে, বড় ভয়ে আছে তারা
যারা বেঁচে আছে, বেঁচে থাকা মানুষেরা
তারা আজ সার সার মৃতদেহ স্রেফ!

মড়ক ও মারীর মহাযজ্ঞের বেলা আজ
শিকারীর চোখে চোখ রেখেছে সন্ত্রস্ত শিকার..

ওদিকে, জনতা ও জীবনের নামে গার্গল করছে দুরনিয়ন্ত্রিত বুদ্ধিজীবি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

তারাপদ রায়ের "এক জন্ম" কবিতাটির আবৃত্তির লিঙ্ক হবে...??

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

কারো কাছে তারাপদ রায়ের "এক জন্ম" কবিতাটির আবৃত্তির লিঙ্ক হবে...?? খুব জরুরী..

[এক জন্ম – তারাপদ রায়

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

বিদ্রুপ

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৪

শুনুন! এই যে! হ্যাঁ আপনি, আপনিই__
এভাবে ছুটছেন যে! পালাচ্ছেন নাকি!
দু:খিত! দু:খিত! আপনারা পালাবেন কেন?
হ্যাঁ, তাই তো! আপনাদের কিসের ভয়!
ঐশ্বর্য আর ক্ষমতার শিবলিঙ্গ চুষতে চুষতে আপনারা পৃথিবী দ্যাখেন!
লজ্জা! আছে নাকি আপনাদের!
ভেবে দেখুন তো__
সেই সব নষ্টা মুহুর্ত গুলো, যারা মিথ্যের কাছে শরীর বেঁচেছে,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

বিপ্রতীপ

১৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৮

আর ক'টা দিন, হারিয়ে যাবো, পাজর ভাঙ্গা
মিথ্যেগুলোর জিভের লালা চোখের জলে
ধুইয়ে দিয়ে, আর ক'টা দিন- উড়াল দেবো,
মধ্যদুপুর, আকাশ জ্বালা রোদের আঁচে
পুড়িয়ে আপন তিমিরপায়ী বিসংবাদী
ডানার পালক, তুচ্ছ ব্যথার ঠুনকো শোকের
আঘাত রাশির মোহনবাঁশি বাজিয়ে দেখিস,
তোর দু'চোখে তীব্র সুখের আসহ্য পাপ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

আমার হবে না

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৯

আমার হবে না আর, আমার হবে না কিছু, আর কিছুতেই।
ভেঙ্গে গেছে ভুল সব, বুঝেছি সঠিক
ঘোলাটে কুয়াশা সব
কেটে গেছে, তারপর
দেখেছি আলোতে ফিরে, আঁধি আমাতেই
আমার হবে না আর, হবে না কিছুই আর, কোন কিছুতেই।

আমি রোদেতে সুবাস পাই, বৃষ্টিকে নারী মানি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

সিগ্রেট

১০ ই জুলাই, ২০১১ ভোর ৫:৩২

জীবনটা একদম সিগ্রেট হয়ে যাচ্ছে..

প্রতিটা মুহুর্তেই জমছে ছাইয়ের পরত।
যেটুকু অন্তঃসার, মিশে গেছে ধোঁয়াটে সুখে।
তবু আঙ্গুলের আলতো টোকার পর, ঠোঁট ছোঁয়াতেই
উস্মা ছড়াচ্ছে আগুন..

আর অহর্ণিশ, সারাটা সময় ধরে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

আমার বাবা

২০ শে জুন, ২০১১ রাত ১:০৬

সকাল বেলা অফিসে যাবার সময় বাবার নিয়ম ছিলো মা'কে "মনু, আমি অফিসে যাই" বলে বের হওয়া। প্রত্যেকটা দিন বাবার ইয়াব্বড় সু তে আমার ছোট্ট পা দু'টো গলিয়ে একটা কিছু বগলদাবা করে আমিও হাঁকতাম, "মনু, আমি অপিতে দাই"

মনে পড়ে, কোন এক আংকেল বাবাকে জিজ্ঞেস করেছিলেন,

ছেলে তো বড় হচ্ছে, বাব কেন জমি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

মা আর একটা ছোট্ট ঘটনা

০৮ ই মে, ২০১১ রাত ১:২২

তখন ক্লাস এইটে বা নাইনে পড়ি। সকাল বেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ ছিলো ছাদে কিছু পায়চারি করা(যদি প্রাইভেট পড়তে দৌড়ানো না লাগতো)।
আমাদের বাসাটা ছিলো তিনতলা বিল্ডিং এর দোতলায়। নিচতলার বর্ধিতাংশের কারণে আমার ঘরের সামনেই একটা প্রশস্ত ছাদ পেয়েছিলাম (লেদুকালে আরামসে ক্রিকেট খেলেছি প্রচুর)। তিনতলার ছাদে তেমন একটা...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ক্ষরণ অন্তর্লীন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:১১

মন্বন্তরের মধ্যভাগে অনাহারীর বুকের খাঁচার
জীর্ণ প্রাচীর স্বপ্ন আমার, যাচ্ছে ধ্বসে
দু'শ বছর দাঁড়িয়ে এখন ধুকতে থাকা দেয়ালগুলোর...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

যে গল্পের কোন শিরোনাম নেই

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৫৯

একটা গল্প লিখতে হবে।
কি লিখবো?
মানুষের জীবনের চেয়ে নিবিড় কোন গাঁথা কেউ কখনো লিখেছে কিনা, আমার জানা নেই। বাস্তবতার চেয়ে নিষ্ঠুর কোন ট্রাজেডি কোথাও পড়িনি আমি। হয়তোবা কমেডিও।

কবিতাদের কথা মনে পড়ে।

এক ভাই ২ বোন ছিলো ওরা। যে ফেব্রুয়ারীতে ওদের বাসার সাবলেটটা ছেড়ে আসি আমরা, তার আগের ডিসেম্বরেই আরো...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১৪৭৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অপদার্থ স্বপ্নখোর আমি। যা করি তার কোন ফল নেই, যা শিখি তার কোন সনদ হবে না, যা পারি তাতে ফুটো...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫০টি
  • মন্তব্য করেছেন: ৪৬৩টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৩১টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৩ মাস
  • ব্লগটি মোট  ৭৯০৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই