আমার প্রিয় পোস্ট

localtalk [at] gmail [dot] com

মুক্তিযুদ্ধভিত্তিক ই-সংকলন : লেখা খুঁজে দিন, লেখা প্রকাশের অনুমতি দিন

২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:০১

শেয়ারঃ
0 0 0

মুক্তিযুদ্ধ বিষয়ে অনেকগুলো ভালো লেখা সামহোয়্যারইন ব্লগে আছে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে একটি ই-সংকলন বের করার পরিকল্পনা নিয়েছি আমরা।
বলে রাখা ভালো, এটি হবে একটি ইলেক্ট্রনিক সংকলন, যা সম্পূর্ণ অবাণিজ্যিক। আর এটি পুরোপুরি নির্দলীয় একটি উদ্যোগ।

শুরুতে মুক্তিযুদ্ধবিষয়ক কিছু লেখার লিংক ও লেখকের নাম এখানে প্রস্তাব করা হল। লেখকদের পক্ষ থেকে অনুমতি প্রার্থনা করছি। ইমেইল কিংবা যোগাযোগের অন্য কোনো উপায় না থাকায় আমরা পোস্টের মাধ্যমে অনুমতি চাইছি।

আরো অনেক লেখা এ তালিকা থেকে বাদ পড়ে গেছে, সন্দেহ নেই। সম্ভব হলে লেখক নিজে বা অন্য কেউ মুক্তিযুদ্ধ বিষয়ক লেখার মনোনয়ন দিতে পারেন। সঙ্গে লেখকের অনুমতি থাকলে ভালো হয়।

প্রস্তাবিত পোস্ট (প্রাথমিক)

ফাহমিদুল হক
বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ (ধারাবাহিক)

মিরাজুর রহমান
সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ
যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম
ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক

অমি রহমান পিয়াল
নির্দিষ্ট কোনো লেখার কথা বলা যাচ্ছে না। কারণ প্রায় পুরো ব্লগটাই মুক্তিযুদ্ধভিত্তিক লেখায় ঠাসা

রাগিব হাসান অনুমতি পাওয়া গেছে
স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র
বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী
বাংলার স্বাধীনতা আনলো যাঁরা - বীর প্রতীক মুক্তিযোদ্ধাদের তালিকা
বাংলার স্বাধীনতা আনলো যাঁরা - বীর বিক্রম মুক্তিযোদ্ধাদের তালিকা
বাংলার স্বাধীনতা আনলো যারা - বীর উত্তম মুক্তিযোদ্ধাদের তালিকা
শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা

হাসান মোরশেদ
ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!!

একরামুল হক শামীম
যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( চার পর্ব)

লাইটহাউজ
ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ?

শওকত হোসেন মাসুম অনুমতি পাওয়া গেছে
সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই
পাক বাহিনী ও রাজাকাররা কিভাবে মানুষ মেরেছে আসুন সেটাই জানি-১
৭ মার্চের ঐতিহাসিক ভাষন ও এর প্রেক্ষাপট
পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না!
পূর্ব পাকিস্তান সরকারের ৭১ এর গোপন দলিল: মন্ত্রী নিজামী, মুজাহিদ মুক্তিযুদ্ধ প্রতিহত করতে ততপর ছিলেন
একজন পাকিস্তানির দৃষ্টিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু (দুই পর্ব)

এস্কিমো অনুমতি পাওয়া গেছে
আমাদের টমি আর শের আলীর গল্প

ফারহান দাউদ
মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা
'৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প
বীর মুক্তিযোদ্ধার সন্তান

মুকুল অনুমতি পাওয়া গেছে
আমার স্মৃতিতে নোয়াখালীর মুক্তিযুদ্ধ (তিন পর্ব)
বেগমগঞ্জ কালো পুলের বধ্যভূমি
গোপালপুরে গণহত্যা
চন্দ্রগঞ্জ ও সোনাইমুড়ির মুক্তিযুদ্ধ - সত্যেন সেন (দুই পর্ব)
শ্রীপুরের গণহত্যা
প্রজন্ম জানতে চায় (তিন পর্ব)

ধুসর গোধূলি
নিজের দেখা / শোনা মুক্তিযুদ্ধের ঘটনার আর্কাইভের জন্য-

ঝড়ো হাওয়া
মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি

আবুল বাহার অনুমতি পাওয়া গেছে
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার মানবতা ও ন্যায় বিচারের নির্দেশ
25 মার্চ 1971 । হৃদয়ে মুক্তিযুদ্ধ ঃ আজ সেই কাল রাত

সাজেদ
উনিশ শ একাত্তরে দেশের একটি সাধারন ঘটনা, যা আমাদের পরিবারের অসাধারণ

রক্তিম
এক রাত্রির গল্প

নাদান
আমার বাবা ও মুক্তিযুদ্ধ

মেহরাব শাহরিয়ার
৭১ এর ঘটনা : এক ঝুড়ি কামরাঙা ,আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা

রিয়াজ শাহেদ অনুমতি পাওয়া গেছে
একটি নির্বিকার নৃশংসতার গল্প

জামাল ভাস্কর
পশ্চিমা মতপ্রকাশের স্বাধীনতা আর যুদ্ধাপরাধের বিচার বিষয়ক কিছু ভাবনা

আহমেদ শারফুদ্দীন অনুমতি পাওয়া গেছে
বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধ

নামহীন মানব অনুমতি পাওয়া গেছে
ফিরে দেখুন আমাদের ইতিহাস (সাত পর্ব)

কুঙ্গ থাঙ অনুমতি পাওয়া গেছে
বিষ্ণুপ্রিয়া মণিপুরী মুক্তিযোদ্ধা শহীদ গিরীন্দ্র সিংহ

রাশেদ অনুমতি পাওয়া গেছে
মুক্তিযুদ্ধে শহীদের বাস্তব সংখ্যাঃ কিছু পরিসংখ্যান

শেরিফ আল সায়ার
বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই

তীরন্দাজ
পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা

মাহবুব মোর্শেদ
কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে

বিপ্লব রহমান
স্বাধীন বাংলার পতাকার প্রথম নকশাবিদ

ইরতেজা অনুমতি পাওয়া গেছে
সেই সব মা জননীদের আমাদের প্রনাম

রাহা অনুমতি পাওয়া গেছে
স্বাধীনতা আর স্বাধিকার আন্দোলনে এ বাঙালির শ্লোগান

ফরহাদ উিদ্দন স্বপন অনুমতি পাওয়া গেছে
বেসামরিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বীকৃতি দিন

ফরিদ অনুমতি পাওয়া গেছে
[link|http://www.somewhereinblog.net/blog/boisellerblog/28795638|নিভৃত সৈনিক [তিন পর্ব]]

সর্বশেষ আপডেট : ৩০ জুন ২০০৮, সন্ধ্যা ৬ টা।

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: আপনার লেখার শিরোনামটা নির্দেশ বা দাবিমূলক না করে অন্যভাবে কি করা যায়? যেমন "বেসামরিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি : জাতির কপালে কলঙ্ক"- এই ধরনের? অন্যকিছু ভাবতে পারেন।

২. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:২৩
আরণ্যক যাযাবর বলেছেন:
পুরনো যুগে এই ব্লগে অনেকএকজন নিভৃতচারী অসম্ভব প্রতিভাবান ব্লগার ও লেখক ছিলেন । তাদের ব্লগ এখনও আছে।

আমি জানি না, তারা এখনকার এই চেষ্টায় অনুমতি দেবেন কি না।
তবে খুঁজে দেখতে পারেন।

২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: দু একজনের নাম কি বলা যায়? তাহলে সার্চ দিয়ে খুঁজে দেখতে পারতাম।

৩. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চমৎকার উদ্যোগ...
সাথে থাকতে পারলে ভাল লাগবে...

@ আরণ্যক যাযাবর... দয়া করে যতটুকু মনে পড়ে সেই সকল ব্লগারদের নাম উল্লেখ করলে খুজতে অনেক সুবিধা হবে। যেমন, হাসান মোরশেদ... ... ... । অসম্ভব সুন্দর লিখতে এরম অনেক ব্লগার। নতুন ব্লগারদের অবশ্য ব্যডলাক যারা আগের সেই সকল ব্লগারদের পায়নি।

সকলেই যদি একটু স্পেসিফিক সোর্স এর উৎস প্রদান করে তাহলে মনে হয় কাজ সম্পন্য করা অনেক সহজ হবে।

যেহেতু এটা একটা মুক্তিযুদ্ধ নিয়ে সংকলন... সেহেতু সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহন প্রয়োজন হবে...

উদ্যোগের শুভ কামনায়
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ প্রত্যু। সহযাত্রী হিসেবে আপনাকে পেয়ে ভালো লাগছে।

আপনি-আমরা সবাই মিলে এই একটা কাজ করতে চাই। ব্লগে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক ভালো লেখাগুলোকে এক জায়গায় আনতে চাই।

আবারো ধন্যবাদ জানাচ্ছি।

৪. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৬
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: "মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্পূর্ণতা/পরিপূর্ণতার জন্য প্রয়োজন বেসামরিক মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি"

কেমন হয়? এটা আমার প্রস্তাব।

তবে আপনার অন্য যেকোন প্রস্তাব সাদরে গৃহীত হবে। এ বিষয়ে আপনি স্বাধীন।

ধন্যবাদ।
২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: শিরোনাম ভাবছি। ঠিক হয়ে যাবে আশাকরি।

৫. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫০
ইরতেজা বলেছেন: দারুন উদ্যোগ। প্লাস
৬. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫২
ইরতেজা বলেছেন: আরে আমার একটা লেখাও দেখি আছে। অবশ্যই অনুমতি দিলাম।

আর হ্যাঁ, আমার লেখাটি যিনি প্রস্তাব করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ।
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ইরতেজা।

৭. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১২
মুকুল বলেছেন: আমি আছি সাথে। ধন্যবাদ। আমার আরো কিছু পোস্ট আছে। বাছাইয়ের সুবিধার জন্য লিঙ্ক দিচ্ছি:

শ্রীপুরের গণহত্যা

প্রজন্ম জানতে চায় (১ম পর্ব)

প্রজন্ম জানতে চায় (২য় পর্ব)

প্রজন্ম জানতে চায় (শেষ পর্ব)
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আপনার লেখাগুলো একটা ওয়ার্ড ফাইলে পাঠাতে চাই আপনার কাছে। যতোটা সম্ভব সংযোজন-বিয়োজন-সংশোধন করে দিন। নিচের ইমেইল ঠিকানায় আপনার ইমেইল ঠিকানাটি পাঠান দয়া করে।

৯. ২৯ শে জুন, ২০০৮ রাত ৮:০১
রাশেদ বলেছেন: অবশ্যই অনুমতি আছে। আরেকটা লেখার লিঙ্ক দিলাম। একটা বিদেশি প্রবন্ধের অনুবাদ।

Click This Link
২৯ শে জুন, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: লিংকটি ভালো।

১০. ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৮
মুকুল বলেছেন: মেইলের জন্য ধন্যবাদ। আমি দেখছি। লোডশেডিং খুব বিরক্ত করছে। তাই একটু সময় লাগবে। ধন্যবাদ।
২৯ শে জুন, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল।

১১. ২৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩০
মহাকাল বলেছেন:
শারফুদ্দীন ব্যান খাইছে , অনুমতি কেমনে দিব ???
৩০ শে জুন, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: শারফুদ্দীনের আপন খালাতো ভাই হিসেবে আপনিই দিয়ে দিন। সমস্যা নাই।

১৩. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:১৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: @ মহাকাল .... শারফুদ্দীনের মেইল এড্রেসটা দিলে যোগাযোগ করা যাবে

১৪. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:১৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সুহৃদ জ্বীনের বাদশা একটা উদ্যোগ আগেই নিয়েছিল মুক্তিযুদ্ধের ঘটনাবলী একত্রিক করার। এটা হয়তো আমাদের কাজকে সহায়তা করবে... এ বিষয়ে জ্বীনের বাদশার সহযোগীতা কাম্য।

এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - Click This Link
১৫. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৭
সামশুল আলম বলেছেন: অসাধারণ একটি উদ্যাগ, আমার ব্লগে খুব একটা বসা হয়না, আজ অনেক দিন পরে বসলাম। আজই জানতে পারলাম এত সুন্দর একটা উদ্যাগ নেয়া হয়েছে। আগে মাঝে মাঝে বসতাম তখন অমি হাসান পিয়াল ভাইয়ের মুক্তিযুদ্ধের ব্লগ গুলো পড়েছি। সেই থেকে আমি মাঝে মাঝেই এখানে আসি মুক্তিযুদ্ধের উপর কোন নতুন ব্লগ আছে কিনা দেখার জন্য।

আমি এই ই-সংকলন পেতে আগ্রহী, আশা করি বিমুখ করবেন না।

এই মহতী উদ্যাগের সাথে যারা জড়িত এবং যারা এই উদ্যাগকে নানাভাবে সহযোগীতা করে যাচ্ছেন তাদের প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা ।
১৬. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৮
প্রচেত্য বলেছেন: এখানকার প্রতিটি লেখার মান ও যোগ্যতার বিচারে আমার এ স্মৃতিমূলক লেখাটি কতটুকু গ্রহনযোগ্য হবে বা প্রকাশযোগ্য হবে কিনা তা বোধগম্য নয়
তবুও মনে হল কিছুটা উপলব্ধি শেয়ার করা যাক
Click This Link
১৭. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৯
প্রচেত্য বলেছেন: আপনাদের এ উদ্যোগকে স্বাগত জানাই
১৮. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৮
ঝড়ো হাওয়া বলেছেন: ভালো উদ্যোগ।
গতকাল রাতে প্রত্যু ভাই ফোনে এই পোষ্টের কথা জানালো।
আমার যে ব্লগ পোষ্ট সিলেক্ট হয়েছে তা প্রকাশ করা হলে আমার কোন আপত্তি নাই।
ধন্যবাদ।
১৯. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

ভালো উদ্যোগ নিয়েছেন ।
প্রিয়তে নিয়ে গেলাম।

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুখোশ পরে থাকতে পছন্দ করি। মুখোশ পরেই থাকি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই