আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

দিনলিপি

২১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৪

বহুদিন পর বসলাম লিখতে। আসলে হাতে যথেষ্ট কাজ থাকবার পরও মনে হচ্ছে একটু লিখি। খানিকটা অবসর কাটাতে চাইছে মন। হাতে অনেকগুলো কাজ জমে আছে কিন্তু জানিনা কীভাবে সেগুলো শেষ করতে পারব। হয়ত শেষ হয়ে যাবে। হয়ত কিছু আটকে থাকবে। থাকুক। যেভাবেই দিন যাক না কেন তাকে যেতে দিতে হয়, হবে।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ওয়েব+লগ= ব্লগ এবং সামহোয়্যার

০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৭

স্বপ্নের দেশ নামে খ্যাত চীন এর একটি প্রশাসন, ম্যাকাও। সেখানে গিয়েছিলাম গত ৩ মে, ২০০৯। উদ্দেশ্য ওয়েব ২.০ এবং অনলাইন জার্নালিজম এর ওপর একটি আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ। প্রিয় সহকর্মী আরেফিন ফয়সল এবং আদিত্য শাহীন এর অনুরোধে লেখাটি লিখছি।

আমার ধারণা ছিল ওয়ার্কশপ বা কর্মশালা এ জাতীয় পদার্থগুলো স্রেফ বসেই কাটিয়ে দেওয়া...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

মনজিৎ বাওয়া

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৯

তিন বছর শূন্য, আচ্ছন্ন প্রাণ
কী ছিল শূন্যের অন্তঃপুরে?
পাঞ্জাব থেকে দিল্লির যত স্মৃতি
ধুরির ধুলোয় মিশে আছে যাঁর সবটুকু স্মৃতি?
বিলাতের দালান-কোঠায় আর তার পুরোটা জুড়ে
রেশমি ছাপাই চিত্রকর- মনজিৎ
উড়েছিলেন ওঁর সৃষ্ট রঙে।
এক কিংবদন্তির ছোঁয়ায়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ক্রিটিক পত্রিকাটি কি কেউ পড়েছেন?

১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩

আপনারা পড়ে দেখতে পারেন সমালোচনামূলক পত্রিকা ক্রিটিক। এর একটি অনলাইন সংস্করণ'ও রয়েছে। পড়তে নীচের লিংকটি ক্লিক করুন।

http://www.criticbd.com

ভাল লাগতে পারে।

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

বিশ্ব-বদল

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪

আমি এবং আমার বন্ধুরা,
আমাদের সবাইকে ভুল বোঝে অন্য সবাই।
ওরা বলে, "লড়ছো?...স্রেফ বোকার মত!"
যুক্ত করে, "অসম্ভব! এই হাবার দল ছোঁবে না আকাশ।"
স্পষ্টই দেখি অন্তরালের গলদ
বড় বোয়ালের সাথে তাল মেলানো চলছে জবরদস্ত
প্রায়ই মনে হয় আমরা নিরুপায়।
লড়বার রসদ খুঁজতে গিয়ে দিশেহারা।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

রেমি কানাজির অভিজ্ঞতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮

যখন আমি শরণার্থী শিবিরে বোমাযুদ্ধ দেখলাম, তখন মনে হল প্রথমবার মৃত্যু দেখলাম।
আগুনের গর্তে নিথর কবন্ধ পড়েছিল,
মুখবিহীন মানুষ, হারিয়ে যাওয়া করুণ চিৎকারের আকুতি নিয়ে পড়েছিল তারা।
আমি কখনো ব্যাথা বুঝিনি,
যতক্ষণ না পর্যন্ত সাত বছরের এক মেয়ে আমার হাত আঁকড়ে ধরেছিল
তার বাদামি চোখে আমার দিকে তাকিয়ে ছিল উত্তরের প্রতীক্ষায়।
আমার কাছে কোন উত্তর ছিল...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

রান্দ-পল

২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

রান্দ আব্দেল-ক্বাদের...সতেরো বছরের এই ইরাকী তরুণী তার সবচাইতে ঘনিষ্ঠ বান্ধবী যায়নাবকে বলেছিলো তার প্রথম প্রেমের কথা। প্রথম দেখাতেই রান্দ প্রেমে পড়েছিলো এক যুবক ব্রিটিশ সেনার। সে স্বপ্ন দেখেছিলো...সে চেয়েছিলো এই ছেলেটার সাথেই তার বাকী জীবনটা পার করতে। আপসোস। হয়ে উঠলোনা। নিস্পাপ মুগ্ধতায় ঘেরা এই মেয়েটি পড়তো বসরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ভিন্ন কার্য দিবস

০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৫

সকাল সাড়ে দশটা। ধানমন্ডি এলাকায় হাঁটছি। বাসা খুঁজে এদিক সেদিক যাচ্ছি। কিন্তু খুঁজে পাচ্ছিনা কোনভাবেই। এরকম একটা বিরক্তিকর অবস্থায় রোদের মধ্যে হেঁটে বেড়াতে কার ভালো লাগে? রোদটা সমস্যা নয়। সমস্যা হলো বাসাটা কোনভাবেই খুঁজে পাচ্ছিলামনা। বাসার ঠিকানা জিজ্ঞেস করতেই সবাই ভুরু কুঁচকে আমাকে দেখছে। এমন কোন ঠিকানা ধানমন্ডি এলাকায় আছে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

একটা টুলকিট: বোরিং অনুবাদ

২৫ শে মার্চ, ২০০৮ রাত ২:৫১

পুরুষ এবং নারীর অপ্রত্যাশিত মৃত্যুরোধে যৌন এবং প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপরও সারাবিশ্বে সরকার এবং স্বাস্থ্য-সংগঠনগুলো এই সব গুরুত্বপূর্ণ সেবাখাতগুলোর পেছনে ব্যায়ের বিষয়টির ব্যাপারে অগ্রাধিকার দিতে নারাজ।

স্বাস্থ্য-অধিকার একটি সার্বজনীন মানবাধিকার আর যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার'ও এর আওতাভুক্ত। এইসব অধিকারসমূহের বাস্তবায়ন নিশ্চিত করতে, জনগণের সাথে কাজ করতে হবে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

স্ট্রীম থেকে মেইনস্ট্রিম : বাংলাদেশ (খন্ড ০২)

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৫

ফিডব্যাকের "মেলায় যাইরে" গানটার কথা তো নতুন করে বলবার কিছু নেই। কিন্তু মাকসুদ ভাই সরে আসবার পর থেকে ফিডব্যাক এখন পর্যন্ত ভোকাল সংকটে ভুগে আসছে। উনি চলে আসবার পর যেই দুজন ভোকাল জয়েন করলেন তারা শুধু গানটাই গেয়ে গেছেন। এর থেকে বেশী কিছু নয়। গানের প্রতি দরদ বা রহম বলতে...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৭২১ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাংবাদিক। ঢাকায় থাকি।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫টি
  • মন্তব্য করেছেন: ১৩৭টি
  • মন্তব্য পেয়েছেন: ১৫৯টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ৬৩১৬ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই