শনিবার বেশ ফুরফুরে মেজাজে থাকি আমি। পরদিন ডে অফ। শনিবারে অফিস থেকে বাসায় যাওয়ার ঠিক আগে দেখেছিলাম, বইয়ের প্রচ্ছদে তুলির আঁচড় বসাচ্ছেন তিনি। দেখেই মনে হয়েছে আমার বই হতে পারে এটা। জানতেও চাইলাম, ওটা কি আমার বইয়ের প্রচ্ছদ?
কাজে ব্যস্ত উনার জবাব, হুঁ।
উনি মানে প্রচ্ছদ শিল্পী।
সেদিন আর প্রচ্ছদটা দেখা হলো না। পরদিন আমার ডে অফ। দেখা হলো না। তার পরদিন তাঁর ডে অফ। কাজেই সেদিনও সুযোগ হলো না প্রচ্ছদ দেখার। কিন্তু ওই যে খানিকটা দেখে ফেলেছিলাম, তাতেই মনের মধ্যে খচখচানি। পর্দার আড়াল থেকে কোনো সুন্দরীকে দেখার মতো। ওই দেখায় যে পুলক জন্মায়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আহা! নিশ্চয়ই অপূর্ব একটা প্রচ্ছদ হবে।
এখনও কেন জানি নতুন বইয়ের কোনো প্রচ্ছদ দেখতে বেশ ভালো লাগে। নিজের বইয়ের প্রচ্ছদ দেখাটা বেশ পুরনো হয়ে গেছে আমার কাছে। তবু নতুন একটা বইয়ের জন্ম। নতুন একটা প্রচ্ছদ। আর প্রচ্ছদটা যদি হয় সেরকম, তবে তো কথাই নেই।
মঙ্গলবার দেখলাম নতুন বইয়ের নতুন প্রচ্ছদ।
তারপর তো লা জওয়াব!
কেন যে এমন একজন আঁকিয়ে হয়ে জন্মালাম না!
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।