somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ইতিহাস অকৃতজ্ঞ ............

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনা । আমাদের শহর তাই আমরা ভালো জানি এ শহর কতটা বঞ্চিত। প্রত্যেকবার আমাদের এখান থেকে না দিলেই নয় তাই একজন প্রতিমন্ত্রি দেওয়া হয় । সেই প্রতিমন্ত্রীরা সংসদের নিজেদের দাবী উত্থাপন করতে বিভিন্ন সময়েই নাকাল হন। সে যাই হোক , খুলনা কি পেয়েছে আর কি দেশকে দিয়েছে সে তর্কে না যাই , আমি কিছু কথা বলতে এখানে এসেছি। আমাদের খুলনার একটি উপজেলা হচ্ছে ডুমুরিয়া। ডুমুরিয়ার চুকনগর গণহত্যার জন্য বিখ্যাত কিন্তু ওই পর্যন্তই।হয়ত খুলনার অন্যান্য জিনিসের মত অবহেলা করা হয় বাংলাদেশ তথা বিশ্ব ইতিহাসের অন্যতম বড় এই হত্যাকাণ্ড।কেন এত ঘৃণ্য ঘটনা এত মানুষের অজানা তার উত্তর আমার জানা নেই।

সেদিন ছিল সোমবার। সেদিন থেকেই পাক হানাদারদের ভয়ে মানুষ চুকনগরে আসতে থাকে। মঙ্গলবার যায় বুধবার যায় অতঃপর আসে সেই বৃহস্পতি বার। ২০ মে ১৯৭১।চুকনগর থেকে ভারতীয় সীমান্ত ছিল খুব কাছে এবং অপেক্ষাকৃত নিরাপদ।ভদ্রা নদী পার হয়ে খুলনা আর বাগেরহাট থেকে সেদিন লক্ষ লোক সীমান্ত পার হয়ে ভারতে যাবার জন্য চুকনগরে জড় হয়েছিল। উদ্দেশ্য ছিল খুবই সাধারণ। জীবনকে বাঁচানো। জমায়েত হওয়া মানুষের প্রায় সবাই ই ছিল সংখ্যালঘু। ব্যাস ! হিন্দু হওয়াটাই ওদের পাপ হয়েছিল। ২০শে মে সকাল ১০/১১টার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী চুকনগর বাজারের ঝাউতলায় (তৎকালীন পাতখোলা) এসে থামে।যে হত্যাযজ্ঞ তারা শুরু করে সেখানে তাকে যদি এখন নির্মম বলে আখ্যা দেই তবেও হয়ত ঠিক যথার্থ হবে না । ১০টা থেকে শুরু হওয়া নিধনযজ্ঞ চলতে থাকে বেলা ৩টা পর্যন্ত।এর হানাদার বাহিনী চলে যায়। পাশের ভদ্রা নদীর পানির রঙ ততক্ষণে লাল হয়ে গিয়েছে। খালে লাশ, মাঠে লাশ , ক্ষেতে লাশ ,চারিদিকে শুধু লাশ আর লাশ ! মায়ের বুক জুড়ে আছে মৃত শিশু,বৃদ্ধ , যুবতী নারী , নাহ ! কিছুই বাদ যায় নি সেদিন ! এমন কি জীবন বাঁচাতে কত মানুষ ভদ্রা নদীতে লাফ দিয়ে মরেছে তার ইয়ত্তা নেই । ঠিক কত লোক সেদিন মারা গিয়েছিল কেউ সে সংখ্যা বলতে পারে না । ধারণা করা হয় ১০ হাজার । কেউ কেউ বলে লক্ষাধিক। আজও সেখানকার জমি খুঁড়লে মেলে মৃত মানুষের হাড়গোড় , অলংকার , আরও অনেককিছু।

কেন তুললাম আজ এই প্রসঙ্গ ? বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্রে লিপিবদ্ধ হয় নি এই গণহত্যা। শহীদদের জন্য একটা স্মৃতিসৌধ হয়েছে বটে কিন্তু ওই পর্যন্তই । বিজয় দিবস হোক কিংবা স্বাধীনতা দিবস , কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে এখানে দেখা যায় না শ্রদ্ধা প্রদর্শন করতে।তবে অবহেলিত এই দক্ষিণ অঞ্চলের মত এখানকার মানুষের জীবনদাণও অবহেলিত থাকবে ? কে জানে হয়ত মৃত আত্মারা আমাদেরকে অভিশাপ দেয় এহেন অবহেলার জন্য। কতভাগ প্রজন্মই বা জানে এত বড় আত্মত্যাগের কথা ? কেন এই প্রজন্ম জানে না চুকনগরের ভয়াবহতাকে ? কেন তারা হৃদয় দিয়ে উপলব্ধি করে ৪২ বছর আগের সেই আর্তচিৎকার ? কেন এত বড় ঘটনার স্থান হল না বাংলাদেশের স্বাধীনতার দলিলে ?তবে কি জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ ? উত্তর দাও বাংলাদেশ , এ প্রশ্নের উত্তর দেবার সময় হয়ত চলে এসেছে ।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×