somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা আর ভালবাসার উক্তি । কত বিচিত্র এক এক জনের অনুভুতি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর আদিমতম সম্পর্কের নাম ভালোবাসা।এ প্রত্যয়টি নিয়ে পৃথিবীতে যত গল্প, কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো সম্পর্ক নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে, কেউ জীবন দিয়েছে। সেই ভালোবাসাকে চিরঞ্জীব করে রাখতে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘বিশ্ব ভালোবাসা দিবস’।

“”ইতিহাস মতে, তৃতীয় শতকে রোমের যাজক ছিলেন দ্বিতীয় ক্লাডিয়াস। সে সময় তার ঘোষণা অমান্য করে প্রথম ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক-প্রেমিকাদের বিয়ের ব্যবস্থা করেন। ২৭০ খ্রিস্টাব্দে বিশপ ভ্যালেন্টাইন ভালোবাসার জন্য প্রাণ বিসর্জন দেন। তৃতীয় ভ্যালেন্টাইন উত্তর আফ্রিকার একটি রোমান সাম্রাজ্য আত্মোত্সর্গ করেন। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুসারে এই তিন ভ্যালেন্টাইন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার জন্য আত্মাহুতি দেন।
সেসব ইতিহাসের পথ ধরে ৪৯৮ সালে প্রথম জেলসিয়াস ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ঘোষণা দেন। দিবসটি সর্বজন গ্রহণযোগ্যতা পায় প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে। সেইন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতিবছর রোমানরা ১৪ ফেব্রুয়ারি পালন করত ‘জুনো’ উত্সব। রোমান পুরাণে বিয়ে ও সন্তানের দেবী জুনোর নামানুসারে এর নামকরণ। এদিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত। ৪০০ সালের দিকে রোমানরা যখন খ্রিস্টধর্ম গ্রহণ করে, তখন ‘জুনো’ উত্সব আর সেইন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটি একসুতোয় গেঁথে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’ হিসেবে উদযাপন করা শুরু হয়।“”

ভালোবাসা উক্তি সমূহঃ
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
♥*.'ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।' ……সমরেশ মজুমদার

♥*.প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি.................. হল.রুক.জ্যাকসন ।

♥*.প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে ..................... প্লেটো ।

♥*.প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়............ জ্যা পল বিশার ।

♥*.প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়......... স্কুট হাসসুন ।

♥*.প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য...................... জর্জ চ্যাপম্যান ।

♥*.প্রেম লুকানো পথ চেনে ................ জার্মান প্রবাদ।

♥*.ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ............ টমাস ফুলার ।

♥*.ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না .................. টমাস ফুলার ।

♥*.ঘৃণা অন্ধ, প্রেমের মতই........................... টমাস ফুলার ।

♥*.কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে........ দস্তয়েভস্কি।

♥*.কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া......... কনফুসিয়াস।

♥*.যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে ............ এলিজাবেথ বাওয়েন ।

♥*.বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা থাকে না ........................চার্লস কনটন।

♥*.যে নারীকে আমি ভালবাসি তার সাহায্য সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি নৃপতিরুপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে..................... অষ্টম এডওয়ার্ড ।

*.ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা.............হ্যাভনক এলিস।

♥*.ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন ছাড়াই ঘৃণা করি............ জাঁ ফ্রাঁসোয়া রেনার।

♥*.ওহ, এতো ভাল তাকে আমি বেসেছি , ঘৃনার কোন অনুভূতিই না থাকে তার প্রতি............জাঁ রাসিন ।

♥*.যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই..................কীটস্।

♥*.ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না............রেগনার্ড।

♥*. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না.............. বায়রন।

♥*. ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না............টেনিসন ।

♥*. ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়...............ডেভিড রস ।

♥*. জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ .......... সেকেনা।

♥*. প্রেম হলো সিগারেটের মতো, জার আরাম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে....... বার্নার্ড শ।

♥*. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ............... হুমায়ূন আজাদ।

♥*. কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না... বসন্ত বাউরি।

♥*.ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা...মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ...............সমরেশ মজুমদার।

♥*.মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....সমরেশ মজুমদার।

♥*.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন......রবীন্দ্রনাথ ঠাকুর ।

♥* .আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়............রবীন্দ্রনাথ ঠাকুর।

*. পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো.............নির্মলেন্দু গুণ।

♥*.মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র"................এইচ.জি.লরেন্স।

♥*. বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ............কাজী নজরুল ইসলাম।

♥*.একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে চটি,জামা,মাথা
থাকবেনা রাস্তায় গাড়ীঘোড়া, দোকানপাট সব বন্ধ
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ!..................অঞ্জন দত্ত.।

আমার প্রিয় কিছু উক্তিঃ
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬

*.মানুষের ভেতরে কীটপ্রবণতা কী সাঙ্ঘাতিক! ফুলের আভাস পেলে, মধুর গন্ধ পেলে সে দিগ্বিদিক জ্ঞান হারায়—বুদ্ধি-বিবেচনা-দূরদর্শিতা সবই হারিয়ে ফেলে। তার ওপর এসে ভর করে তীব্র ভালোবাসা।

সত্যিকারের সম্পর্ক কচুপাতার মতো ....
যতই চোখের পানি জমিয়ে রাখো তাতে , সে ততোই তা ঝড়িয়ে ফেলার অজুহাত খুজবে ...

♥*.যখন কোন ছেলে কোন মেয়েকে দেখে ,
তখন সে মেয়েটার সাথে কথা বলতে ভয় পায়,
যখন কথা হয় তখন সে ভয় পায় তাকে পছন্দ করতে ,
যখন সে মেয়েটাকে পছন্দ করে ফেলে তখন সে ভয় পায়,মেয়েটাকে ভালবাসতে ।
আর একবার যখন সে মেয়েটাকে ভালবেসে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে হারাতে ....
......................................

*.ভালোবাসা হচ্ছে এমন
যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয়...
আর সবচেয়ে আবাক বিষয় হচ্চে......
আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন .........।।

*.কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...
তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর..., যে তোমাকে সত্যিকার অর্থেই ভালবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালবাসবে...

*.ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই,
একটি মুহুর্তই যথেষ্ট...

*.একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে.........
*.পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না।

*.ঘনিষ্ঠ হবার সময় আমরা পরস্পরের গুণগুলো জানার আগে দোষগুলো জেনে ফেলি।

▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×