somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকার কুঠরে মানব প্রেমীদের ১ মাস

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসের ১২ তারিখ, রামপুরা থেকে ১০ শিশুসহ গ্রেফতার করা হয় অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চার সদস্যকে। ১২ তারিখ রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজ থেকে আটক চার সদস্যকে মানব পাচারকারী ঘোষনা দিয়ে ফেসবুকে একটি পোস্ট আসে। পোস্ট টিতে মানুষের জমে থাকা ক্ষোভের প্রকাশ ছিল লক্ষনীয়। পথশিশুদের জন্য গত কয়েক বছর ধরে কাজ করে যাওয়া এই অদম্য ফাউন্ডেশনের চার কর্মীকে ১৩ই সেপ্টেমবর দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। বিভিন্নভাবে জানা যায়, তারা ৭লক্ষ টাকা আবদার করেছিল, যদিও এই কথার কোন সত্যতা যাচাই করার পথ ছিল না।

সেই থেকে একটি একটি দিন করে আজ মানব প্রেমীদের গ্রেফতার হবার এক মাস পার হয়ে গেল। তাদের কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, পুলিশসহ নানা জায়গায় তাদের পথশিশু দের নিয়ে কাজ করার প্রমাণ দেয়া হয়েছে। তবুও তাদের জামিন হয়নি। আগামীকাল ১৩ তারিখ তাদের শুনানি রয়েছে, আশা করি জামিন পাবেন তারা।

উল্লেখ্য এতো কিছুর পরও কাজ থেমে নেই পথশিশুদের নিয়ে কাজ করে যাওয়া এই সংগঠনটির। ঈদে শিশুদের খাবারের ব্যবস্থা করেছিল বাকী কর্মীরা, নিয়মিত ক্লাস হচ্ছে সকল পয়েন্টে। এমনকি অন্ধকার কারাগারে থাকা চার কর্মীও জেল থেকেই সাহস যুগিয়ে চলছে, খোঁজ নিচ্ছেন তাদের সন্তানতুল্য পথশিশুদের।

তবে কষ্ট কী জানেন?
জাকিয়া আপুর পরীক্ষা এই মাসেই, আটক হাসিব এবার বিশ্ব-বিদ্যালয়ের ভর্তিযুগ্ধে থাকার কথা ছিল। অনেকগুলো ভর্তি-পরীক্ষা হয়ে গেছে, আগামী কাল জামিন হলেও মানব সেবার এই মানুষটি ভালো কোথাও ভট্ড়ি হতে পারবে কী? এইবার না হলে আগামীবার কী স্বপ্নের প্রতিষ্ঠানে পরীক্ষা দেবার সুযোগ থাকছে?

আমাদের দেশে অনেক কিছুই হয়। সব কিছু জেনেও কেন তাদের জামিন হচ্ছে না, সেটাই চিন্তার বিষয়। আমি যতোদূর জানি, মামলার বাদী কোন সুনানিতে থানে না। এমনকি পুলিশের পক্ষ থেকে যে মামলাটি হয়েছিল সেটিও তুলে নিয়েছে পুলিশ। তবে কেন এমন হচ্ছে, এরই মাঝে তারা তাদের পরিবারের বাইরে জেলে ঈদ কাটিয়েছে। আর যাই হোক, মান প্রেমী হয়ে এমন শাস্তি বা ব্যবহার কোনটাই তাদের প্রাপ্য নয়।

যারা তাদের বিষয়টি ভূলে গেছেন, তারা নিচের লিংক থেকে বা আমার ব্লগ থেকে লেখাগুলো পড়ে নিতে পারেন।

সবাইকে পড়ার অনুরোধ রইল

"মজার স্কুল:পথশিশু ও আমরা কতিপয়" ও ভাগ্য বিড়ম্বনার স্বীকার চার তরুণ-তরুণীর গল্প

আরিফ আরিয়ানদের বাচাঁতে এগিয়ে আসুন
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×